🎓 Quick Menu
এক কথায় প্রকাশ Model - 6

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. 'সাপের খোলস' বাক্য সংকোচন কি হবে?

1: নির্মোক
2: উরগ
3: কৃত্তি
4: প্লাবক

Correct Answer: নির্মোক

'সাপের খোলস'-এর এককথায় প্রকাশ হলো 'নির্মোক' । 'উরগ' অর্থ সাপ (বুকে ভর দিয়ে চলে যে)।

2. 'ক্ষমার যোগ্য' এর এককথায় প্রকাশ

1: ক্ষমা
2: ক্ষমাপ্রার্থী
3: ক্ষমার্হ
4: ক্ষমাপ্রদ

Correct Answer: ক্ষমার্হ

'ক্ষমার যোগ্য' এর এককথায় প্রকাশ হলো 'ক্ষমার্হ' 。

3. যিনি অধিক কথা বলেন না।'--এক কথায় কী হবে?

1: সংযত
2: মিতভাষী
3: অল্পভাষী
4: সন্ন্যাসী

Correct Answer: মিতভাষী

ব্যাখ্যা: যিনি অধিক কথা বলেন না, তাকে 'মিতভাষী' বা 'স্বল্পভাষী' বলে।

4. যা কষ্টে জয় করা যায়।'--এক কথায় কী হবে?

1:
2: পরিশ্রমলব্ধ
3: দুর্জয়
4: দুর্লভ

Correct Answer: দুর্জয়

ব্যাখ্যা: যা কষ্টে জয় করা যায় = দুর্জয়। যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ।

5. 'যে ব্যক্তি এ ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়' - এক কথায় -

1: মাধুকরী
2: অবিমৃষ্যকারী
3: অর্বাচীন
4: মধুকর

Correct Answer: মাধুকরী

যে ব্যক্তি এ ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে 'মাধুকরী' বলে। (মধুকর অর্থ মৌমাছি)।

6. যে ব্যক্তি একঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়-

1: মধুকরী
2: অবিমৃষ্যকারী
3: অর্বাচীন
4: মাধুকর

Correct Answer: মাধুকর

যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়, তাকে 'মাধুকর' বলে। এই ধরনের ভিক্ষাবৃত্তিকে 'মাধুকরী' বলে।

7. অকালে যাকে জাগরণ করা হয়' -- এক কথায় --

1: অকুতোভয়
2: অনন্যসাধারণ
3: অঘটন ঘটন পটিয়সী
4: অকালবোধন

Correct Answer: অকালবোধন

অকালে (অসময়ে) যাকে জাগরণ (আবাহন) করা হয়, তাকে 'অকালবোধন' বলে।

8. যার কোন উপায় নেই'--এক কথায় কি হবে?

1: নিরুপায়
2: নাচার
3: অনন্যেপায়
4: উপায়হীন

Correct Answer: নিরুপায়

যার কোনো উপায় নেই = নিরুপায়।

9. যা বলা হয়নি' --এক কথায় হবে ---

1: অবহিত
2: অনুক্ত
3: অবাচ্য
4: অনুল্লেখ

Correct Answer: অনুক্ত

যা বলা হয়নি = অনুক্ত। (যা বলার যোগ্য নয় = অবাচ্য)।

10. যা দমন করা যায় না'-এক কথায় হবে-

1: দুর্দমনীয়
2: দুর্দম
3: অদম্য
4: অসম্ভব

Correct Answer: অদম্য

যা দমন করা যায় না = অদম্য । (যাকে দমন করা কষ্টকর = দুর্দমনীয় বা দুর্দম )।