এক কথায় প্রকাশ Model - 7
BCS, Primary, NTRCA, Admission Preparation Guide
প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1. যার আগমনের কোন তিথি নেই-- এক কথায় হবে --
1: শরণার্থী
2: অতিথি
3: ভিখারী
4: বেকার
Correct Answer: অতিথি
যার আগমনের কোন তিথি নেই (ন + তিথি = অতিথি )।
2. 'যে উপকারীর উপকার স্বীকার করে' এককথায় প্রকাশ কী হবে?
1: অকৃতজ্ঞ
2: কৃতজ্ঞ
3: কৃতঘ্ন
4: অকৃতার্থ
Correct Answer: কৃতজ্ঞ
যে উপকারীর উপকার স্বীকার করে, তাকে 'কৃতজ্ঞ' বলে । যে উপকারীর উপকার স্বীকার করে না, তাকে 'অকৃতজ্ঞ' বা 'কৃতঘ্ন' বলে।
3. 'কোনোভাবেই যা নিবারণ করা যায় না' এককথায় প্রকাশ কী হবে?
1: অদম্য
2: অসম্ভব
3: অনিবার্য
4: নিবারিত
Correct Answer: অনিবার্য
কোনোভাবেই যা নিবারণ করা যায় না, তাকে 'অনিবার্য' বলে । 'অদম্য' হলো যা দমন করা যায় না ।
4. যে মেয়ের বিয়ে হয়নি- এর বাক্য সংকোচন-
1: অনূঢ়া
2: মৃতবৎসা
3: অনুজা
4: কৃতদার
Correct Answer: অনূঢ়া
যে মেয়ের বিয়ে হয়নি তাকে এক কথায় 'অনূঢ়া' বলে।
5. হনন করার ইচ্ছা- এর বাক্য সংকোচন কোনটি
1: জিঘাংসা
2: লিন্সা
3: জিতেন্দ্রিয়
4: কৃতঘ্ন
Correct Answer: জিঘাংসা
হনন (হত্যা) করার ইচ্ছাকে এক কথায় 'জিঘাংসা' বলে।
6. বীর সন্তান প্রসব করে যে নারী-এক কথায় তাকে কী বলে?
1: বীরপ্রসূ
2: মাতা
3: রত্নগর্ভা
4: বীরপুত্র
Correct Answer: বীরপ্রসূ
ব্যাখ্যা: বীরপ্রসূ (বিশেষণ) বীর পুত্রের জননী; বীর সন্তান প্রসবকারিণী।
7. 'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
1: নির্মোহ লোক
2: সাপের খোলস
3: পশুর খোলস
4: নিমোক রাখার পাত্র
Correct Answer: সাপের খোলস
সাপের খোলস নির্মোক।
8. 'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
1: নির্মোহ লোক
2: সাপের খোলস
3: পশুর খোলস
4: নিমোক রাখার পাত্র
Correct Answer: সাপের খোলস
সাপের খোলস নির্মোক।
9. "বীরসন্তান প্রসব করে যে নারী"-এর এক কথায় প্রকাশ-
1: রত্নগর্ভা
2: বীরপ্রসূ
3: স্বর্ণমাতা
4: বীরভোগ্য
Correct Answer: বীরপ্রসূ
বীর সন্তান প্রসব করে যে নারী - বীরপ্রসূ। অতি গুণবান পুত্রের জননী - রত্নগর্ভা।
10. “ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ”- এক কথায় কী হবে?
1: চিন্তাবিদ
2: ঐতিহাসিক
3: ইতিহাসবেত্তা
4: ইতিহাস সচেতন
Correct Answer: ইতিহাসবেত্তা
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' বা 'ইতিহাস জানেন যিনি' তাকে 'ইতিহাসবেত্তা' বলে । 'ঐতিহাসিক' অর্থ 'ইতিহাস সম্বন্ধীয়' বা 'ইতিহাস লেখেন যিনি'।