🎓 Quick Menu
১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) Model- 12

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. "Apple of one's eye" means-

1: extremely favorite
2: apple like eye
3: big eye
4: apple coloured eye

Correct Answer: extremely favorite

"The apple of one's eye" একটি Idiom, যার অর্থ 'চোখের মণি' বা অত্যন্ত প্রিয় ব্যক্তি (a person of whom one is extremely fond and proud) ।

2. কোন শব্দটি 'সাগর' শব্দটির সমার্থক শব্দ নয়?

1: জলধি
2: পাথার
3: অর্ণব
4: ভূপতি

Correct Answer: ভূপতি

'সাগর' শব্দের সমার্থক শব্দ হলো জলধি, পাথার, অর্ণব, সমুদ্র, রত্নাকর, বারিধি, সিন্ধু ইত্যাদি । 'ভূপতি' শব্দের অর্থ রাজা, প্রভু বা শাসক ।

3. বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?

1: সেমিকোলন
2: ড্যাস
3: হাইফেন
4: কোলন

Correct Answer: হাইফেন

হাইফেন (-) বা সংযোগ চিহ্ন থাকলে বাক্যে থামার প্রয়োজন নেই । এটি সাধারণত সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করে দেখাতে ব্যবহৃত হয় ।

4. You had better ____ a doctor.

1: to see
2: see
3: saw
4: seen

Correct Answer: see

'Had better' একটি Modal Auxiliary Verb, যার অর্থ 'বরং ভালো' । Modal Verb হিসেবে 'had better' এর পরে সর্বদা Verb-এর base form (মূল রূপ) বসে ।

5. অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়।

1: Death is better than insult.
2: Death is preferable to dishonour.
3: Dishonour is preferable than death.
4: Death is acceptable than dishonour.

Correct Answer: Death is preferable to dishonour.

'Preferable' (অধিকতর পছন্দনীয় বা শ্রেয়) একটি comparative adjective, যার পরে 'than' না বসে 'to' বসে । 'অপমান' (dishonour) এর চেয়ে 'মৃত্যু' (Death) শ্রেয়।

6. 'বক্তব্য' এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

1: বচ্ + তব্য
2: বক + তব্য
3: বক্ত + অব্য
4: বাক্ + তব্য

Correct Answer: বচ্ + তব্য

কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে 'তব্য' প্রত্যয় যুক্ত হয় । 'বক্তব্য' শব্দের মূল ধাতু হলো 'বচ্' (বলা)। সুতরাং, বচ্ + তব্য = বক্তব্য ।

7. কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়?

1: ১৭৫৬
2: ১৮৫৬
3: ১৮৮৫
4: ১৮৯৫

Correct Answer: ১৮৫৬

ব্রিটিশ ভারতে ১৮৫৬ সালে লর্ড ডালহৌসির শাসনামলে 'বিধবা বিবাহ আইন' (Hindu Widows' Remarriage Act, 1856) প্রবর্তন করা হয় । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আইন প্রণয়নে ও প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন ।

8. He is working hard-

1: as he can shine in life
2: that he can shine in life
3: to shining in life
4: so that he can shine in life

Correct Answer: so that he can shine in life

'so that' (যাতে) একটি conjunction যা উদ্দেশ্য (purpose) বোঝাতে ব্যবহৃত হয় । বাক্যটির অর্থ: 'তিনি কঠোর পরিশ্রম করছেন যাতে তিনি জীবনে উন্নতি করতে পারেন' ।

9. দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি?

1: ৪৮৭টি
2: ৪৫৬টি
3: ৪৭১টি
4: ৪৯৫টি

Correct Answer: ৪৯৫টি

বাংলাদেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি । সর্বশেষ ২০২১ সালের ২৬ জুলাই ঈদগাঁও (কক্সবাজার), ডাসার (মাদারীপুর) ও মধ্যনগর (সুনামগঞ্জ) নামে নতুন তিনটি উপজেলার অনুমোদন দেওয়া হয় ।

10. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে?

1: ১৯১৩ সালে
2: ১৯১২ সালে
3: ১৯১১ সালে
4: ১৯৩১ সালে

Correct Answer: ১৯১৩ সালে

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে (গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য) সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন । তিনি এশিয়ার প্রথম নোবেল বিজয়ী।

11. মুষলধারে বৃষ্টি হচ্ছে।

1: It is raining heavily.
2: It rains continuously.
3: It is raining cats and dogs.
4: It has been raining seriously.

Correct Answer: It is raining cats and dogs.

'মুষলধারে' বৃষ্টি হওয়া বোঝাতে 'cats and dogs' idiom-টি ব্যবহৃত হয় । সুতরাং, সঠিক অনুবাদ: 'It is raining cats and dogs' ।

12. কোন বাক্যটি শুদ্ধ?

1: দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা।
2: দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা।
3: দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা।
4: দরিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা।

Correct Answer: দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা।

'দরিদ্র' (বিশেষণ) এর বিশেষ্য রূপ 'দরিদ্রতা' অথবা 'দারিদ্র্য'। 'দারিদ্র্যতা' শব্দটি ভুল (দ্বৈত প্রত্যয়জনিত)। সুতরাং, 'দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা' বাক্যটি শুদ্ধ ।

13. 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?

1: উৎকৃষ্ট
2: অপকৃষ্ট
3: নিকৃষ্ট
4: অপকর্ষ

Correct Answer: অপকর্ষ

'উৎকর্ষ' (বিশেষ্য) শব্দের অর্থ উন্নতি বা শ্রেষ্ঠত্ব। এর সঠিক বিপরীত শব্দ হলো 'অপকর্ষ' (বিশেষ্য), যার অর্থ অবনতি ।

14. Everybody should ____ their old parents.

1: look at
2: look after
3: look up
4: look into

Correct Answer: look after

'Look after' একটি phrasal verb, যার অর্থ 'যত্ন নেওয়া' বা 'দেখাভাশোনা করা' । বাক্যটির অর্থ: প্রত্যেকেরই তাদের বৃদ্ধ পিতামাতার যত্ন নেওয়া উচিত। ('Look at' অর্থ তাকানো, 'Look into' অর্থ তদন্ত করা) ।

15. 'What a nice scenery it is!'- make it assertive.

1: It is very nice scenery.
2: It is a very nice scenery
3: It is a great scenery.
4: This scenery is nice

Correct Answer: It is a very nice scenery

'What' দিয়ে শুরু Exclamatory Sentence-কে Assertive করার সময় 'What' এর পরিবর্তে adjective-এর পূর্বে 'very' বসে এবং 'what' থাকলে 'a' বসে । সুতরাং, সঠিক Assertive: 'It is a very nice scenery'।

16. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-

1: বাগ্বিধি
2: সমার্থক শব্দ
3: ভিন্নার্থক শব্দ
4: বিপরীতার্থক শব্দ

Correct Answer: বাগ্বিধি

যে শব্দ বা শব্দসমষ্টি সাধারণ অর্থের বাইরে বিশেষ বা বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে বাগ্বিধি বা বাগধারা বলে ।

17. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

1: ভিটামিন 'এ'
2: ভিটামিন 'বি'
3: ভিটামিন 'ই'
4: ভিটামিন 'ডি'

Correct Answer: ভিটামিন 'ডি'

সূর্য কিরণ থেকে ভিটামিন 'ডি' পাওয়া যায় । সূর্যালোকের অতি বেগুনি রশ্মি ত্বকের নিচে থাকা স্টেরল থেকে ভিটামিন ডি তৈরি করে । এটি হাড়ের কাঠামো তৈরি ও ক্যালসিয়াম শোষণে সহায়তা করে ।

18. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-

1: সাঁওতাল
2: মাওরি
3: মুরং
4: গারো

Correct Answer: মাওরি

'মাওরি' (Māori) হলো নিউজিল্যান্ডের আদিবাসী উপজাতি । সাঁওতাল, মুরং (ম্রো) এবং গারো উপজাতিরা বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী ।

19. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি-

1: যৌগিক বাক্য
2: মিশ্র বাক্য
3: সরল বাক্য
4: সাধারণ বাক্য

Correct Answer: যৌগিক বাক্য

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য যখন 'এবং', 'ও', 'কিন্তু', 'অথবা', 'তথাপি' ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাকে যৌগিক বাক্য বলে । এখানে 'তার বয়স বেড়েছে' এবং 'বুদ্ধি বাড়েনি' দুটি নিরপেক্ষ বাক্য 'কিন্তু' অব্যয় দ্বারা যুক্ত হয়েছে ।

20. Cock and bull story' means-

1: a fable
2: a tragedy
3: a false story
4: a wonderful story

Correct Answer: a false story

'Cock and bull story' একটি Idiom, যার অর্থ 'আষাঢ়ে গল্প' বা 'আজগুবি গল্প' (an implausible story used as an explanation or excuse), অর্থাৎ 'a false story' (একটি মিথ্যা গল্প) ।