🎓 Quick Menu
১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) Model- 13

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

1: মনু+অব
2: মান+অব
3: মনু+ষ্ণ
4: মা+নব

Correct Answer: মনু+ষ্ণ

'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মনু + ষ্ণ'। এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরুপ - যাদব (যদু + ষ্ণ), শৈশব (শিশু + ষ্ণ), কৈশোর (কিশোর + ষ্ণ)।

2. সিংহপুরুষ কোন সমাস?

1: উপমিত কর্মধারয়
2: অব্যয়ীভাব
3: উপপদ তৎপুরুষ
4: উপমান কর্মধারয়

Correct Answer: উপমিত কর্মধারয়

'সিংহপুরুষ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য পুরুষ সিংহের ন্যায়। এরুপ চন্দ্রমুখ, বাহুলতা , করকমল, চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাস হলো উপমান ও উপমেয় পদের সমাস।

3. The shirt is ___.

1: after one's taste
2: according my test
3: after my taste
4: before my taste

Correct Answer: after my taste

The shirt is after my taste - জামাটি আমার পছন্দ সই বা প্রিয়।

4. ইনসুলিন কে আবিষ্কার করেন?

1: কেরিয়ার
2: ডিসকাস
3: বেন্টিং
4: লি ডি ফরেস্ট

Correct Answer: বেন্টিং

ফ্রেডরিক গ্র্যান্ট ব্যানটিং (১৪ নভেম্বর, ১৮৯১- ২১ ফেব্রুয়ারি, ১৯৪১) একজন কানাডীয় চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিন এর সহ-আবিষ্কারক। তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ১৯২২ সালের এ ইনসুলিন আবিষ্কার করেছিলেন।

5. কোন বানানটি শুদ্ধ?

1: বীভিষিকা
2: বিভিশীকা
3: বিভীষিকা
4: বীভিষীকা

Correct Answer: বিভীষিকা

বিভীষিকা শব্দের অর্থ ভয়জনক দৃশ্য, ভয় প্রদর্শন, ভীষণ ভয় ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।

6. 'চতুষ্পদ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

1: চতু+পদ
2: চতুর+পদ
3: চতু:+পদ
4: চতুষ+পদ

Correct Answer: চতু:+পদ

'চুতুষ্পদ' শব্দের সন্ধি বিচ্ছেদ 'চতুঃ + পদ'। এটি বিসর্গ সন্ধির নমুনা। এরুপ - ভ্রাতুষ্পুত্র।

7. দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?

1: বসন্তের কোকিল
2: জিলাপির প্যাঁচ
3: দুধের মাছি
4: অহিনকুল

Correct Answer: অহিনকুল

'দহরম মহরম এর বিপরীত বাগধারা 'অহিনকুল'। দহরম মহরম অর্থ মাখামাখি 'বন্ধুত্ব'। দুধের মাছির অর্থ সুসময়ের বন্ধু। বসন্তের কোকিল অর্থ ও সুসময়ের বন্ধু।

8. The suffering of the poor man ___.

1: beggar description
2: out of description
3: beggars description
4: beyond description

Correct Answer: beggars description

Beggar description - অর্থ বর্ণনাতীত। এখানে beggar শব্দটি মূল Verb হিসেবে ব্যবহৃত হয়েছে এবং subject হচ্ছে The suffering যা 3rd person singular number। সুতরাং beggar - এর সাথে s/es যোগ হয়েছে।

9. মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি?

1: বাগেরহাট
2: ঢাকা
3: বগুড়া
4: বরগুনা

Correct Answer: বরগুনা

মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার গবেষণার বিশ্বের এক হাজার বিজ্ঞানী নিয়োজিত ছিলেন। এ বিজ্ঞানী দলে ছিলেন দুজন বাংলাদেশিও। তারা হলেন- ড. দীপঙ্কর তালুকদার ও সেলিম শাহরিয়ার। ড. দীপঙ্কর তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক ছাত্র। তিনি ১৯৭৭ সালে বরগুনাতে জন্মগ্রহণ করেন।

10. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?

1: লালবাগ মসজিদ
2: ষাট গম্বুজ মসজিদ
3: তারা মসজিদ
4: সোনা মসজিদ

Correct Answer: ষাট গম্বুজ মসজিদ

ষাটগম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। ১৯৮৫ সালে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) ষাটগম্বুজ মসজিদকে ৩২১ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

11. রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?

1: ভানু
2: ক্ষণদা
3: শর্বরী
4: ত্রিযামা

Correct Answer: ভানু

'রাত্রী শব্দের সমার্থ শব্দ নয় ভানু। 'রাত্রী' শব্দের সমার্থক শব্দ হলো রাত, শর্বরী, ত্রিযামা, ক্ষণদা। ভানু শব্দের সমার্থক বা প্রতিশব্দ হলো সূর্য, কিরণ, রবি।

12. What is the meaning of 'prior to'

1: beside
2: before
3: after
4: on

Correct Answer: before

prior to = পূর্বে, before = পূর্বে

13. 'I wish I had seen you before' (make it exclamatory)

1: Oh! I seen you before
2: Had I seen you before!
3: If I seen you before!
4: Wow! I had seen you before.

Correct Answer: Had I seen you before!

Assertive sentence এ wish থাকলে Exclamatory করার সময় শুরুতে If / Had বসে এবং পরবর্তীতে assertive sentence এর Tense অনুসারে exclamatory sentence গঠিত হয়।

14. পূর্বে ছিল এখন নেই-বাক্য সংকোচন কোনটি?

1: অভূতপূর্ব
2: ভূতপূর্ব
3: ভীত পূর্ব
4: অতীত

Correct Answer: ভূতপূর্ব

'পূর্বে ছিল এখন নেই' - ভূতপূর্ব। পূর্বে যা ঘটেনি - অভূতপূর্ব। বিগত হয়েছে যে কাল- অতীত।

15. 'কেতা দূরস্ত' বাগধারার অর্থ কী?

1: অলস
2: পরিপাটি
3: দীর্ঘজীবী
4: পরিশ্রমী

Correct Answer: পরিপাটি

কেতাদুরস্ত বাগধারাটি অর্থ হলো পরিপাটি। অকালে পেকেছে যে অকালপক্ব।

16. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

1: রূপতত্ত্বে
2: ধ্বনিতত্ত্বে
3: বাক্যতত্ত্বে
4: অর্থতত্ত্বে

Correct Answer: ধ্বনিতত্ত্বে

সন্ধি' ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত হয়। যথা - ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।

17. Autonomous শব্দের অর্থ?

1: সংশোধিত
2: স্বাক্ষর
3: সত্যায়িত
4: স্বায়ত্তশাসিত

Correct Answer: স্বায়ত্তশাসিত

'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত'। স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা। সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।

18. কলমটি তার-

1: The pen is his
2: He belongs to the pen
3: He is the owner of the pen.
4: The pen is mine

Correct Answer: He is the owner of the pen.

He is the owner of the pen সে কলমটির মালিক / কলমটি তার।

19. Man has no escape ___ death.

1: by
2: in
3: before
4: from

Correct Answer: from

Escape শব্দটির পরে Prepositon হিসেবে সর্বদা From বসে এবং সেক্ষেত্রে এর অর্থ দাড়ায় পালিয়ে যাওয়া / মুক্তি পাওয়া / এড়িয়ে যাওয়া।

20. There is little milk in the glass. (Interrogative)

1: Isn't there little milk in the glass?
2: Is there little milk in the glass?
3: Isn't there any milk in the glass?
4: Is there any milk in the glass?

Correct Answer: Isn't there any milk in the glass?

প্রদত্ত বাক্য 'little ' শব্দটি Negative অর্থ প্রদান করে। তাই interrogative sentence টি positive হবে। সঠিক উত্তর (গ)।