🎓 Quick Menu
১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) Model- 22

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে :

1: চীন
2: জাপান
3: ভারত
4: আসিয়ান

Correct Answer: চীন

চীন ভূমি এবং নৌপথে বিশ্বের অধিকাংশ দেশের সাথে কানেকটিভিটি করার জন্য বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে।

2. কোনটি জাতিসংঘের সহযোগী সংস্থা নয়?

1: আই. এল. ও
2: হু (WHO)
3: ASEAN (আশিয়ান)
4: উপরের সবকটি

Correct Answer: ASEAN (আশিয়ান)

ASEAN বা Association of Southeast Asian Nations দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন।

3. সার্কের সদর দপ্তর কোথায়?

1: ঢাকা
2: নয়াদিল্লী
3: কলম্বো
4: কাঠমান্ডু

Correct Answer: কাঠমান্ডু

সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

4. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?

1: UNO
2: NAM
3: GATT
4: ASEAN

Correct Answer: UNO

জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৫ সালকে সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে।

5. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?

1: প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
2: পরিবেশ সংরক্ষণ
3: মানবাধিকার সংরক্ষণ
4: ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ

Correct Answer: মানবাধিকার সংরক্ষণ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

6. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় –

1: পিসিকালচার
2: এপিকালচার
3: মেরিকালচার
4: সেরিকালচার

Correct Answer: এপিকালচার

মৌমাছি পালনকে বলে এপিকালচার। রেশম চাষকে বলে সেরিকালচার, মাছ চাষকে বলে পিসিকালচার।

7. UNHCR-এর সদর দপ্তর কোথায়?

1: নিউইয়র্ক
2: রোম
3: জেনেভা
4: লন্ডন

Correct Answer: জেনেভা

UNHCR-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।

8. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

1: ভারতীয় জনতা পার্টি
2: কমিউনিস্ট পার্টি
3: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
4: বহুজন সমাজ পার্টি

Correct Answer: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস

ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের প্রথম রাজনৈতিক দল।

9. “Imperialism, the Highest Stage of Capitalism” বইটি কার লেখা?

1: টমাস হবসন
2: ভি.আই. লেলিন
3: কার্ল মার্কস
4: এন্টিনিও গ্রামসি

Correct Answer: ভি.আই. লেলিন

বইটি লেলিনের লেখা। বইটি কার্ল মার্কসের Das Kapital – এর অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে লেখা।

10. প্রাকৃতিক আইনের উদ্ভব হয় :

1: থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
2: ম্যাগনা কার্টা থেকে
3: গ্রিক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
4: কনফুসিয়ানিজম থেকে

Correct Answer: থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে

থমাস হবসন, হুগো গ্রোটিয়াস ও জন লক এর লেখনী থেকে প্রাকৃতিক আইনের উদ্ভব হয়।

11. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?

1: মন্ট্রিল প্রটোকল
2: ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
3: IPCC চুক্তি
4: কোনটিই নয়

Correct Answer: মন্ট্রিল প্রটোকল

মন্ট্রিল প্রোটোকলে ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি বলা হয়েছে।

12. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় :

1: টারশিয়ারী যুগে
2: প্লাইস্টোসিন যুগে
3: কোয়াটারনারী যুগে
4: সাম্প্রতিক কালে

Correct Answer: টারশিয়ারী যুগে

ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো এযুগের নিদর্শন।

13. বাংলাদেশের এফ, সি, ডি, আই প্রকল্পের উদ্দেশ্য:

1: বন্যা নিয়ন্ত্রণ
2: পানি নিষ্কাশন
3: পানি সেচ
4: উপরের তিনটি (ক, খ, গ)

Correct Answer: উপরের তিনটি (ক, খ, গ)

FCDI (Flood Control, Drainage and Irrigation) প্রকল্পের উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ, পানি সেচ ও পানি নিষ্কাশন।

14. . বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

1: ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
2: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
3: উপক্রান্তীয় জলবায়ু
4: আর্দ্র ক্রান্তীয় জলবায়ু

Correct Answer: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিদ্যমান।

15. নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে?

1: চাঁদপুর
2: পিরোজপুর
3: মাদারীপুর
4: গাজীপুর

Correct Answer: গাজীপুর

গাজীপুরের ভাওয়াল গড় প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চলের নিদর্শন।

16. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

1: সাভানা
2: তুন্দ্রা
3: প্রেইরি
4: সাহেল

Correct Answer: সাহেল

আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে সাহেল নামে অভিহিত করা হয়।

17. কোনটি জলবায়ুর উপাদান নয়?

1: উষ্ণতা
2: আর্দ্রতা
3: সমুদ্রস্রোত
4: বায়ুপ্রবাহ

Correct Answer: সমুদ্রস্রোত

সমুদ্র স্রোত জলবায়ুর নিয়ামক, উপাদান নয়।

18. নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?

1: রামসাগর
2: বগা লেক (Lake)
3: টাঙ্গুয়ার হাওর
4: কাপ্তাই হ্রদ

Correct Answer: টাঙ্গুয়ার হাওর

সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসাবে স্বীকৃত।

19. ‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-

1: পাহাড়ের পাদদেশে
2: নদীর নিম্ন অববাহিকায়
3: নদীর উৎপত্তিস্থলে
4: নদী মোহনায়

Correct Answer: পাহাড়ের পাদদেশে

পাহাড়ের পাদদেশের পাখার মতো ভূমিরূপকে পলল পাখা বলে।

20. ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-

1: জাপানের উন্নয়ন কৌশল
2: সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
3: দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
4: ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল

Correct Answer: দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল

সেন্দাই ফ্রেমওয়ার্ক হল ১৪-১৮ মার্চ ২০১৫ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক’ আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ।