🎓 Quick Menu
১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) Model- 27

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. নিচের কোনটি 100 এর 1's complement?

1: 011
2: 001
3: 010
4: 110

Correct Answer: 011

1's complement করতে হলে প্রতিটি 1-কে 0 এবং প্রতিটি 0-কে 1 দিয়ে প্রতিস্থাপন করতে হয়। সুতরাং 100-এর 1's complement হলো 011।

2. RFID বলতে বোঝায়?

1: Radio Frequency Information
2: Radio Free Identification
3: Ready Frequency Identification
4: Radio Frequency Identification

Correct Answer: Radio Frequency Identification

RFID-এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification।

3. নিচের কোনটি সঠিক নয়?

1: (A+B)’= A’. B’
2: (A+B)’= A’+B’
3: (A.B.C)’=A’+B’+C’
4: (A+B+C)’=A’.B’.C’

Correct Answer: (A+B)’= A’+B’

ডি মরগানের সূত্র অনুযায়ী, (A+B)’= A’. B’ এবং (A.B)’= A’+B’। সুতরাং (A+B)’= A’+B’ এই সমীকরণটি সঠিক নয়।

4. ”তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ____ সাহেবের কথা।”

1: আইয়ুব খান
2: ইয়াহিয়া
3: ভুট্টো
4: কিসিঞ্জার

Correct Answer: ভুট্টো

”তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা” – উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন।

5. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক” – কে এই উক্তি করেন?

1: এম ডব্লিউ পাম্ফ্রে
2: এইচ ডি স্টেইন
3: মিশেল ক্যামডেসাস
4: জন স্মিথ

Correct Answer: মিশেল ক্যামডেসাস

‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক’ – উক্তিটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মিশেল ক্যামডেসাসের।

6. ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে?

1: ম্যাকিয়াভেলি
2: Bertrand Russell
3: প্লেটো
4: অ্যারিস্টটল

Correct Answer: Bertrand Russell

ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল 'Political Ideals' (১৯১৭) গ্রন্থটি রচনা করেন।

7. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?

1: অনুচ্ছেদ ১১
2: অনুচ্ছেদ ১৮
3: অনুচ্ছেদ ১৭
4: অনুচ্ছেদ ১৯

Correct Answer: অনুচ্ছেদ ১৮

সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা হয়েছে।

8. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো?

1: বিভিন্নতা
2: পরিবর্তনশীলতা
3: আপেক্ষিকতা
4: উপরের সবগুলো

Correct Answer: উপরের সবগুলো

মূল্যবোধ বিভিন্ন, পরিবর্তনশীল এবং আপেক্ষিক। সমাজ ও সময় ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়।

9. প্লেটো “সদ্গুণ” বলতে বুঝিয়েছেন?

1: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
2: আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
3: সুখ ও প্রেম
4: প্রতিজ্ঞা, প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, ন্যায়

Correct Answer: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়—এই চারটি গুণকে দার্শনিক প্লেটো প্রধান সদ্গুণ (Cardinal Virtues) বলেছেন।

10. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?

1: সামাজিক মূল্যবোধ
2: ইতিবাচক মূল্যবোধ
3: নৈতিক মূল্যবোধ
4: গণতান্ত্রিক মূল্যবোধ

Correct Answer: ইতিবাচক মূল্যবোধ

ইতিবাচক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত ও কাঙ্ক্ষিত।

11. কে ‘কর্তব্যের নৈতিকতার’ ধারণা প্রবর্তন করেন?

1: জন স্টুয়ার্ট মিল
2: অ্যারিস্টটল
3: জেরেমি বেন্থাম
4: ইমানুয়েল কান্ট

Correct Answer: ইমানুয়েল কান্ট

জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট কর্তব্যের জন্য কর্তব্য (Duty for duty's sake) বা deontological ethics-এর ধারণার প্রবর্তক।

12. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো?

1: সুশাসন
2: রাষ্ট্র
3: নৈতিকতা
4: সমাজ

Correct Answer: সমাজ

সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। কারণ সমাজের মাধ্যমেই কোনো একটি সভ্যতা প্রতিষ্ঠা ও বিকাশ লাভ করে।

13. ‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।’- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?

1: জাতিসংঘ
2: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
3: বিশ্বব্যাংক
4: এশীয় উন্নয়ন ব্যাংক

Correct Answer: বিশ্বব্যাংক

২০০০ সালে বিশ্বব্যাংক এক প্রকাশনায় উল্লেখ করে যে, সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ।

14. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?

1: দূরত্ব
2: ওজন
3: সময়
4: ভর

Correct Answer: দূরত্ব

আলোকবর্ষ হলো দূরত্ব পরিমাপের একটি একক, যা জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত হয়। আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।

15. মূল্যবোধ দৃঢ় হয়—

1: সুশাসনের মাধ্যমে
2: শিক্ষার মাধ্যমে
3: ধর্মের মাধ্যমে
4: গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে

Correct Answer: শিক্ষার মাধ্যমে

মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। শিশুকাল থেকে পরিবার ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মূল্যবোধ গঠিত ও শক্তিশালী হয়।

16. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?

1: ২০১০ সালে
2: ২০১১ সালে
3: ২০১২ সালে
4: ২০১৫ সালে

Correct Answer: ২০১২ সালে

অসমাপ্ত আত্নজীবনি অথবা The Unfinished Memoir বইটি ২০১২ সালের জুন মাসে প্রথম প্রকাশিত হয়

17. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?

1: ক্রীতদাসের হাসি
2: জীবন ও রাজনৈতিক বাস্তবতা
3: কান্নাপর্ব
4: প্রাদোষে প্রাকৃতজন

Correct Answer: জীবন ও রাজনৈতিক বাস্তবতা

জীবন ও রাজনৈতিক বাস্তবতা বাঙালি লেখক শহীদুল জহির রচিত বাংলা উপন্যাস। এটি ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত এটি একটি নাতিদীর্ঘ উপন্যাস।

18. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুণরায় আরোপ করে?

1: ২০ আগস্ট,২০২০
2: ১৯ সেপ্টেম্বর,২০২০
3: ৮ অক্টোবর,২০২০
4: ১৫ জুলাই,২০২০

Correct Answer: ১৯ সেপ্টেম্বর,২০২০

ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে বহুবার মার্কিন অর্থনৈতিক অবরোধের ভিতরে পড়ে। সর্বশেষ ২০২০ সালে আবার নতুন করে বিধিনিষেধ আরোপিত হয়।

19. IUCN এর কাজ হলো-

1: পানি সম্পদ রক্ষা করা
2: সন্ত্রাস দমন করা
3: প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
4: পরিবেশ দূষণ রোধ

Correct Answer: প্রাকৃতিক সম্পদ রক্ষা করা

International Union for Conservation of Nature and Natural Resources (IUCN) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত।

20. কার্টাগানা প্রটোকল কোন সালে সাক্ষরিত হয়?

1: ২০০০
2: ২০০১
3: ২০০৩
4: ২০০৫

Correct Answer: ২০০৩

The Cartagena Protocol on Biosafety ২০০৩ সালে সাক্ষরিত হয়।