🎓 Quick Menu
১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) All Topic

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?-

1: ৮ই এপ্রিল
2: ৮ই ফেব্রুয়ারি
3: ৮ই আগস্ট
4: ৮ই মার্চ

Correct Answer: ৮ই মার্চ

আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়।

2. রত্ন > রতন হওয়ার সন্ধি সূত্র

1: অভিশ্রুতি
2: অপিনিহিতি
3: স্বরসঙ্গতি
4: স্বরভক্তি

Correct Answer: স্বরভক্তি

...উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন- রত্ন > রতন...

3. 'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?

1: নির্মোহ লোক
2: সাপের খোলস
3: পশুর খোলস
4: নিমোক রাখার পাত্র

Correct Answer: সাপের খোলস

সাপের খোলস নির্মোক।

4. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?-

1: বাথ
2: রিংগিত
3: লিরা
4: ক্রোনা

Correct Answer: বাথ

থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।

5. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?-

1: তাজউদ্দিন আহমেদ
2: এম মনসুর আলী
3: এ এইচ এম কামরুজ্জামান
4: খন্দকার মোশতাক আহমেদ

Correct Answer: তাজউদ্দিন আহমেদ

...১০ এপ্রিল ১৯৭১ মেহেরপুর জেলার মুজিবনগরে গঠিত অস্হায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

6. 'Epicurism'- এর যথার্থ পরিভাষা

1: পরিবেশবাদ
2: নিয়তিবাদ
3: ভোগবাদ
4:

Correct Answer: ভোগবাদ

Epicurism একটি পরিভাষা। যার যথার্থ পরিভাষা ভোগবাদ।

7. বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা-

1: ৩০০
2: ৩৪০
3: ৩৫০
4: ৩৩০

Correct Answer: ৩৫০

বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা ৩০০ এবং নারীই জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৫০টি।

8. ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কি?

1: ঢাক জোরে বাজানো
2: সন্দেহজনক আচরণ
3: ষড়যন্ত্র
4: লুকোচুরি

Correct Answer: লুকোচুরি

ঢাক ঢাক গুড গুড বাগধারাটির অর্থ কপটতা বা গোপন করা প্রয়াস। তাই সঠিক উত্তর লুকোচুরি।

9. ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?

1: বিদ্যাপতি
2: জ্ঞানদাস
3: চন্ডীদাস
4: গোবিন্দদাস

Correct Answer: বিদ্যাপতি

বিদ্যাপতি ... মৈথিলী, অবহটঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন। ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক পদ তার শ্রেষ্ঠ কীর্তি।

10. কর্তৃপক্ষ তাকে তিরষ্কার করল। The best translation is:

1: The authority took him to task.
2: The authorities took him to book.
3: The authorities blame him
4: The authority gave reins to him.

Correct Answer: The authority took him to task.

Take to task' অর্থ হলো তিরস্কার করা। সুতরাং 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল' বাক্যটির সঠিক অনুবাদ হলো The authorities took him to task.

11. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?-

1: পদ্মা
2: করতোয়া
3: কপোতাক্ষ
4: যমুনা

Correct Answer: করতোয়া

বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থান গড়... এর অবস্থান বগুড়া শহর থেকে ১০ কি.মি. উত্তরে করতোয়া নদীর তীরে।

12. প্রসূন এর প্রতিশব্দ হলো

1: পুষ্প
2: পত্র
3: কান্ড
4: ভ্রমর

Correct Answer: পুষ্প

প্রসূন এর প্রতিশব্দ কুসুম বা ফুল। 'পুষ্প' অর্থ ফুল।

13. The verb form of 'deceit' is:

1: deceive
2: decisive
3: deceitfully
4: deceitful

Correct Answer: deceive

Deceit (প্রতারণা) [Noun] এর verb form হলো deceive যার অর্থ প্রতারিত করা, ধোঁকা দেয়া।

14. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন-

1: সেনাবাহিনী
2: পুলিশ বাহিনী
3: বিমান বাহিনী
4: নৌবাহিনী

Correct Answer: সেনাবাহিনী

...বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীতে চাকুরীরত ছিলেন।

15. What would be the right synonym for 'Initiative' ?

1: apathy
2: indolence
3: enterprise
4: activity

Correct Answer: enterprise

enterprise শব্দটি initiative এর সাথে মিল রয়েছে। যার অর্থ কর্মপ্রচেষ্টা বা প্রবর্তক। Synonyms: ...enterprise...

16. The idiom put up with means

1: keep trust
2: tolerate
3: establish
4: protect

Correct Answer: tolerate

The idiom put up with means tolerate. যা অর্থ সহ্য করা।

17. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ

1: লেখকদের ভাষা
2: মূর্খদের ভাষা
3: জনগণের ভাষা
4: পণ্ডিতদের ভাষা

Correct Answer: জনগণের ভাষা

প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ- জনগণের ভাষা। প্রাকৃত বা প্রাকৃত ভাষা কথাটির তাৎপর্য হলো প্রকৃতির অর্থাৎ জনগণের কথ্য ও বোধ্য ভাষা।

18. Slow and steady ___ the race.

1: win
2: wins
3: has won
4: won

Correct Answer: wins

'Slow and steady wins the race' - এটি একটি প্রবাদ। 'Slow and steady' একটি একক ভাব (অধ্যবসায়) বোঝানোয় verb singular (wins) হয়।

19. I have applied for the post of a Lecturer ---English.

1: of
2: at
3: in
4: for

Correct Answer: in

Subject (বিষয়ের) - এর পূর্বে in preposition টি ব্যবহৃত হয়। Ex: ...Lecturer in English.

20. ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে-

1: কাতার
2: দুবাই
3: বাহরাইন
4: আবুধাবি

Correct Answer: কাতার

...২০২২ ফিফা বিশ্বকাপ... এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে।