🎓 Quick Menu
১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) All Topic

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?-

1: ফরিদপুর
2: ময়মনসিংহ
3: ঢাকা
4: খুলনা

Correct Answer: ময়মনসিংহ

ময়মনসিংহ বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষনা ইন্সটিটিউট। ...বাংলা মৎস্য গবেষনা ইন্সটিটিউটের প্রধান কার্যালয় অবস্থিত।

2. Choose the correct sentence.

1: A few of the three boys got a prize
2: Each of the three boys got a prize.
3: Every of the three boys got a prize
4: All of the three boys got a prize

Correct Answer: Each of the three boys got a prize.

যখন কোন plural noun Each, Each of, Either of, Neither of দ্বারা যুক্ত হয় তখন তারা Singular verb গ্রহণ করে । (Note: 'got' past tense হওয়ায় singular/plural verb-এর নিয়মটি এখানে প্রযোজ্য নয়, কিন্তু 'Each of' + plural noun (the three boys) + singular verb (gets) / past (got) গঠনটি শুদ্ধ। 'Every of' ভুল।)

3. 'A rolling stone gathers no moss.' Here 'rolling' is -

1: a verb
2: a participle
3: a gerund
4: an adjective

Correct Answer: a participle

কোন verb এর সাথে ing যুক্ত হয়ে যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে। বাক্যে 'roll' verb এর সাথে ing যোগ হয় stone এর adjective হিসেবে কাজ করেছে।

4. Nasim will discuss the issue with Rafiq ___ phone.

1: by
2: on
3: In
4: over

Correct Answer: over

Phone - এর পূর্বে determiner 'the' থাকলে over বসবে আর 'the' না থাকলে 'by' (বা 'on') বসবে । যেহেতু 'over' কে সঠিক ধরা হয়েছে, তাই প্রশ্নটিতে 'the phone' উহ্য থাকতে পারে।

5. ক্রেমলিন কি?-

1: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন
2: মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন
3: বৃটেনের প্রধানমন্ত্রীর বাসভবন
4: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন

Correct Answer: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন

...বিখ্যাত ক্রেমলিন কমপ্লেক্স দেশটির (রাশিয়ার) প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।

6. মহান নেতা শেখ মুজিবুর রহমান কে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়-

1: ১৯৬৮
2: ১৯৭০
3: ১৯৬৯
4: ১৯৬৬

Correct Answer: ১৯৬৯

তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ...'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।

7. What would be the right antonym for 'annihilate'

1: obliterate
2: establish
3: destroy
4: extinguish

Correct Answer: establish

Synonyms of annihilate: abolish, ... destroy, ... extinguish. Antonyms of annihilate: build, construct, ... establish.

8. 'অনেক' শব্দটি

1: নিত্য সমাস
2: উপপদ তৎপুরুষ
3: নঞ তৎপুরুষ
4: অলুক তৎপুরুষ

Correct Answer: নঞ তৎপুরুষ

না বাচক নঞ অব্যয়... পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে। যেমন, নয় এক = অনেক...

9. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়

1: সর্বনাম পদ
2: ক্রিয়া পদ
3: অব্যয় পদ
4: সম্বোধন পদ

Correct Answer: অব্যয় পদ

সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয় অব্যয়। ...বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোনো পরিবর্তন ঘটে না তাকে অব্যয় পদ বলে।

10. 'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো

1: উমা
2: উমো
3: ইয়ো
4: উয়ো

Correct Answer: উয়ো

ঙ এর উচ্চারণ উয়ো ...ব্যঞ্জনঘেষা উয়ো হবে।

11. I cannot spare an instant - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?

1: আমার তিলমাত্র সময় নেই
2: আমার একতিল সময় আছে
3: ওপরের কোনোটিই নয়
4: আমি এক মহুর্ত অপব্যয় করতে পারি না

Correct Answer: আমার তিলমাত্র সময় নেই

I cannot spare an instant - আমার তিলমাত্র সময় নেই

12. 'নীরোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

1: নীঃ + রোগ
2: নিঃ + রোগ
3: নি + রোগ
4: নির+ রোগ

Correct Answer: নিঃ + রোগ

ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন - নিঃ + রোগ = নিরোগ...

13. "সুন্দর মানুষকে নিজের দিকে টানে - বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ?

1: বিশেষ্য
2: সর্বনাম
3: অব্যয়
4: বিশেষণ

Correct Answer: বিশেষ্য

সাধারণত 'সুন্দর' শব্দটি বিশেষণ (Adjective) হিসেবে ব্যবহৃত হয় (যেমন: সুন্দর ফুল)। কিন্তু এই বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোনো গুণের নাম বা নির্দিষ্ট এক শ্রেণির মানুষকে (যারা সুন্দর) বোঝাচ্ছে। কেন এটি বিশেষ্য পদ? ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যখন কোনো বিশেষণ শব্দ অন্য কোনো বিশেষ্যকে বিশেষিত না করে নিজেই বাক্যের কর্তা (Subject) বা কর্ম (Object) হিসেবে বসে, তখন সেটি বিশেষ্য পদে রূপান্তরিত হয়। বাক্য বিশ্লেষণ: সুন্দর (কর্তা) + মানুষকে (কর্ম) + টানে (ক্রিয়া)। এখানে 'সুন্দর' বলতে 'সৌন্দর্য' বা 'সুন্দর ব্যক্তি'কে বোঝানো হচ্ছে।

14. select the meaning of the - ...stagflation

1: controled prices
2: a disintegrating government
3: cultural dullness
4: economic slow down

Correct Answer: economic slow down

'Stagflation' (স্থিতাবস্থায় মুদ্রাস্ফীতি) বলতে এমন একটি অর্থনৈতিক অবস্থাকে বোঝায় যেখানে মুদ্রাস্ফীতি (inflation) ও অর্থনৈতিক স্থবিরতা (stagnation/economic slow down) উভয়ই উচ্চ হারে বিদ্যমান থাকে।

15. বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি-

1: চীন
2: ভারত
3: যুক্তরাষ্ট্র
4: রাশিয়া

Correct Answer: রাশিয়া

বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ রাশিয়া।

16. I am entitled ___ a share of the profit. The correct preposition is -

1: to
2: from
3: into
4: for

Correct Answer: to

am entitled to a share of the profit. Entitle to অর্থ অধিকার প্রদান করা।

17. "চর্যাপদ” আবিষ্কৃত হয় কত সালে?

1: ১৯০৯
2: ১৭৯৮
3: ১৯০৭
4: ১৭০৯

Correct Answer: ১৯০৭

বাংলা ভাষা ও সঙ্গীতের প্রাচীন নিদর্শন চর্যাপদ। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।

18. The antonym for 'inimical' -

1: friendly
2: angry
3: indifferent
4: Hostile

Correct Answer: friendly

inimical = শত্রুভাবাপন্ন; Hostile = প্রতিকূল, শত্রুভাবাপন্ন; Friendly = বন্ধুত্বপূর্ণ।

19. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন--

1: বিজয় সেন
2: লক্ষ্মণ সেন
3: ইলিয়াস শাহ
4: আকবর

Correct Answer: আকবর

১৫৫৬ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ৯৯২ হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদ্যাপন শুরু হয়।

20. A person who treats mental illness is called-

1: a psychologist
2: a psychoanalyst
3: a psychiatrist
4: a therapist

Correct Answer: a psychiatrist

A person who treats mental illness is called a psychiatrist (মনোরোগ চিকিৎসক). On the other hand, a psychologist (মনোবিজ্ঞানী) focuses on providing psychotherapy (talk therapy) to help patients.