🎓 Quick Menu
১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) All Topic

BCS, Primary, NTRCA, Admission Preparation Guide

প্রতিদিন নিয়মিত MCQ অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। দুর্বল অংশ চিহ্নিত করুন এবং পুনরাবৃত্তি করুন। সময় ব্যবস্থাপনা করুন এবং Mock Test দিন। BDMCQ Guide ব্যবহার করে অনুশীলন করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

1. I have no pen that I can lend you. (Simple)

1: Having no pen, I can lend you.
2: Without any pen, I can lend you.
3: I have no pen to lend you.
4: I have not enough pen to lend

Correct Answer: I have no pen to lend you.

প্রদত্ত Complex Sentence-টিকে Simple Sentence-এ রূপান্তর করতে 'that' যুক্ত clause-টিকে একটি infinitive phrase ('to lend') দিয়ে প্রতিস্থাপন করা হয়। 'that I can lend you' এর পরিবর্তে 'to lend you' ব্যবহার করলে বাক্যটি Simple হয়। সুতরাং, সঠিক উত্তর: 'I have no pen to lend you'।

2. Out of sight, out of

1: life
2: might
3: mind
4: right

Correct Answer: mind

এটি একটি ইংরেজি প্রবাদ (Proverb)। প্রবাদটি হলো: 'Out of sight, out of mind'। এর বাংলা অর্থ হলো 'চোখের আড়াল হলে মনের আড়াল হয়'।

3. ROM-এর পূর্ণ অর্থ কী?

1: Random Only Memory
2: Read Only Memory
3: Radio Only Memory
4: Ranging Only Memory

Correct Answer: Read Only Memory

ROM-এর পূর্ণরূপ হলো 'Read Only Memory'। এটি কম্পিউটারের একটি স্থায়ী (non-volatile) স্টোরেজ বা মেমোরি, যা থেকে শুধু তথ্য পড়া যায় কিন্তু সাধারণত লেখা যায় না।

4. Smoking tells upon our body. Here 'tell upon' means

1: benefits
2: harms
3: indicates
4: strengthens

Correct Answer: harms

'Tell upon' একটি Phrasal Verb, যার অর্থ 'ক্ষতি করা' (harm)। বাক্যটির অর্থ: 'ধূমপান আমাদের শরীরের ক্ষতি করে'।

5. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?

1: সেমিকোলন
2: কমা
3: দাড়ি
4: কোলন

Correct Answer: কমা

তারিখ লিখতে 'কমা' (,) যতি চিহ্ন ব্যবহার হয়। যেমন: ২রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ। এছাড়াও সম্বোধন পদের পর, একই জাতীয় একাধিক পদ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসে।

6. বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?

1: জুন, ১৯৯২
2: জুলাই, ১৯৯৫
3: জুন, ১৯৭২
4: জুলাই, ১৯৯২

Correct Answer: জুন, ১৯৯২

জাতিসংঘের উদ্যোগে প্রথম 'পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন' বা 'প্রথম ধরিত্রী সম্মেলন' ১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয়ের জন্য ২৭টি নীতিমালা অনুমোদিত হয়।

7. Prevention is better than-

1: nothing
2: cure
3: disease
4: treatment

Correct Answer: cure

এটি একটি ইংরেজি প্রবাদ (Proverb)। প্রবাদটি হলো: 'Prevention is better than cure'। এর বাংলা অর্থ হলো 'প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম'।

8. বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?

1: ১৯৭২
2: ১৯৭৩
3: ১৯৭৪
4: ১৯৭৫

Correct Answer: ১৯৭৪

ইসলামি সম্মেলন সংস্থা (OIC - Organisation of Islamic Cooperation) ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৪ সালে এই সংস্থার সদস্যপদ লাভ করে।

9. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে?

1: ১৭০০ সনে
2: ১৭৬২ সনে
3: ১৯৬৫ সনে
4: ১৭৯৩ সনে

Correct Answer: ১৭৯৩ সনে

গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন। এই ব্যবস্থার মাধ্যমে জমিদারগণ নির্দিষ্ট বার্ষিক খাজনার বিনিময়ে জমির স্থায়ী মালিকানা লাভ করেন।

10. Charity (to begin)- at home.

1: is beginning
2: began
3: begins
4: has begun

Correct Answer: begins

এটি একটি প্রবাদ (Proverb): 'Charity begins at home'। এর বাংলা অর্থ 'আগে ঘর, তবে তো পর'। প্রবাদ বাক্য বা চিরন্তন সত্য প্রকাশে Present Indefinite Tense ব্যবহৃত হয়। 'Charity' (Subject) third-person singular হওয়ায় verb-এর সাথে 's' (begins) যুক্ত হয়েছে।

11. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?

1: দুধে-ভাতে
2: মাতাপিতা
3: কমবেশি
4: সাত-পাঁচ

Correct Answer: দুধে-ভাতে

অলুক দ্বন্দ্ব সমাস হলো সেই দ্বন্দ্ব সমাস, যেখানে সমস্যমান পদের বিভক্তি (এ, তে ইত্যাদি) লোপ পায় না। 'দুধে-ভাতে' (ব্যাসবাক্য: দুধে ও ভাতে) শব্দে 'দুধে' পদের 'এ' বিভক্তি লোপ পায়নি, তাই এটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 'মাতাপিতা' (মাতা ও পিতা), 'কমবেশি' (কম ও বেশি), 'সাত-পাঁচ' (সাত ও পাঁচ) সাধারণ দ্বন্দ্ব সমাস।

12. The antonym of the word 'unique' is-

1: popular
2: common
3: deciduous
4: distinctive

Correct Answer: common

The synonyms of the word 'unique' is different, exclusive, particular, rare. The antonym of the word 'unique' is common, ordinary, usual, normal.

13. 'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

1: মহিম+মা
2: মহৎ+ইমন
3: মহা+ইমা
4: মহি+মা

Correct Answer: মহৎ+ইমন

মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মহৎ + ইমন'। এটি সংস্কৃত 'ইমন' তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ এরুপ - নীলিমা (নীল + ইমন), রক্তিমা (রক্ত + ইমন), দ্রাঘিমা (দীর্ঘ + ইমন)। বর্তমানে 'ইমন' প্রত্যয়কে 'ইমা' প্রত্যয়ে ও লেখা হয়। যেমন: নীল + ইমা = নীলিমা।

14. আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে?

1: চলিত ভাষা
2: সংস্কৃত ভাষা
3: সাধু ভাষা
4: দেশী ভাষা

Correct Answer: চলিত ভাষা

আলালি ও হুতোমি ভাষা বলা হয় 'চলিত' ভাষাকে। বাংলা চলিত ভাষায় লেখা প্যারীচাঁদ মিত্রের (টেকচাঁদ ঠাকুর) 'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি (১৮৫৮)। এ থেকে 'আলালি ভাষা' প্রচলিত হয়। আবার কালীপ্রসন্ন সিংহ একই ভাষা রীতিতে রচনা করনে 'হুতোম প্যাঁচার নকশা' উপন্যাসটি (১৮৬২)। এ থেকে 'হুতোমি ভাষা' প্রচলিত হয়।

15. কোন বানানটি শুদ্ধ?

1: দেস
2: পোশাক
3: স্বাশ্বত
4: সকল্প

Correct Answer: পোশাক

মাষ্টার - এর শুদ্ধ বানান 'মাস্টার', জিনিষ' এর শুদ্ধ বানান 'জিনিস'। 'পোষ্ট অফিস' এর শুদ্ধ বানান 'পোস্ট অফিস'। উল্লিখিত শব্দগুলো বিদেশি শব্দ। বিদেশি শব্দের বানানে 'ষ' বসে না।

16. Edition শব্দের অর্থ-

1: সম্পাদক
2: সম্পাদকীয়
3: সংস্করণ
4: অনুসন্ধান

Correct Answer: সংস্করণ

Edition শব্দের অর্থ একটি প্রকাশিত পাঠ্যের একটি নির্দিষ্ট ফর্ম বা সংস্করণ। একটি সময়ে জারি করা একটি বই, সংবাদপত্র বা অন্যান্য প্রকাশিত সামগ্রীর মোট কপি।

17. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?

1: ২৫ মে
2: ২৮ মে
3: ২৭ মে
4: ২৬ মে

Correct Answer: ২৮ মে

২৮ মে মাতৃ দিবস হল একটি সম্মান প্রদর্শন জনক অনুষ্ঠান যা মায়ের সম্মানে এবং মাতৃত্ব, মাতৃক ঋণপত্র, এবং সমাজে মায়েদের প্রভাবের জন্য উদযাপন করা হয়। এটি বিশ্বের অনেক অঞ্চলে বিভিন্ন দিনে, সাধারণত মার্চ, এপ্রিল বা মে উদযাপন করা হয়।

18. Do you find your payment too little? (make it passive)

1: Is your payment found too little by you?
2: Is your payment found too little to you?
3: Does your payment find too little by you?
4: Did your payment find too little by you?

Correct Answer: Is your payment found too little to you?

Present Indefinite tense এর Voice change এর ক্ষেত্রে auxiliary verb হিসেবে subject অনুযায়ী am/is/are ব্যবহৃত হয়। তাছাড়া এখানে little এর পরে preposition হিসেবে to বসবে।

19. বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

1: সিরাজগঞ্জে
2: নেত্রকোনায়
3: ফরিদপুর
4: বরিশালে

Correct Answer: ফরিদপুর

নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই বা বাংলায় নগই) হল বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান যা প্রধানত বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতারক্ষা ও পাললিকীকরণ, সেচব্যবস্থা এবং নদীর তীর সংরক্ষণ কাজে জরিপ পরিচালনা ও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে এবং এটি ফরিদপুরে অবস্থিত।

20. Three-fourths of the work ___ finished.

1: have been
2: has been
3: are
4: is

Correct Answer: has been

Work হলো uncountable noun. তাই এর অংশও গণনা করা যায় না। এজন্য verb হিসেবে singular has been সঠিক.