🎓 Quick Menu

📚 Blog & MCQ Preparation

সকল ব্লগ, মডেল টেস্ট এবং MCQ প্রস্তুতির আপডেট দেখুন

১৩তম স্কুল পর্যায়ে -০১ বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রশ্ন সমাধান

By Admin • 21 Dec 2025

১৩তম স্কুল পর্যায়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন ও নির্ভুল সমাধান একসাথে দেখুন। PDF ডাউনলোড ও বিষয়ভিত্তিক বিশ্লেষণসহ।

1. The antonym of the word 'unique' is-

A) popular
B) common
C) deciduous
D) distinctive

Correct Answer: 2

Explanation: The synonyms of the word 'unique' is different, exclusive, particular, rare. The antonym of the word 'unique' is common, ordinary, usual, normal.

2. 'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

A) মহিম+মা
B) মহৎ+ইমন
C) মহা+ইমা
D) মহি+মা

Correct Answer: 2

Explanation: মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মহৎ + ইমন'। এটি সংস্কৃত 'ইমন' তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ এরুপ - নীলিমা (নীল + ইমন), রক্তিমা (রক্ত + ইমন), দ্রাঘিমা (দীর্ঘ + ইমন)। বর্তমানে 'ইমন' প্রত্যয়কে 'ইমা' প্রত্যয়ে ও লেখা হয়। যেমন: নীল + ইমা = নীলিমা।

3. আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে?

A) চলিত ভাষা
B) সংস্কৃত ভাষা
C) সাধু ভাষা
D) দেশী ভাষা

Correct Answer: 1

Explanation: আলালি ও হুতোমি ভাষা বলা হয় 'চলিত' ভাষাকে। বাংলা চলিত ভাষায় লেখা প্যারীচাঁদ মিত্রের (টেকচাঁদ ঠাকুর) 'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি (১৮৫৮)। এ থেকে 'আলালি ভাষা' প্রচলিত হয়। আবার কালীপ্রসন্ন সিংহ একই ভাষা রীতিতে রচনা করনে 'হুতোম প্যাঁচার নকশা' উপন্যাসটি (১৮৬২)। এ থেকে 'হুতোমি ভাষা' প্রচলিত হয়।

4. কোন বানানটি শুদ্ধ?

A) দেস
B) পোশাক
C) স্বাশ্বত
D) সকল্প

Correct Answer: 2

Explanation: মাষ্টার - এর শুদ্ধ বানান 'মাস্টার', জিনিষ' এর শুদ্ধ বানান 'জিনিস'। 'পোষ্ট অফিস' এর শুদ্ধ বানান 'পোস্ট অফিস'। উল্লিখিত শব্দগুলো বিদেশি শব্দ। বিদেশি শব্দের বানানে 'ষ' বসে না।

5. Edition শব্দের অর্থ-

A) সম্পাদক
B) সম্পাদকীয়
C) সংস্করণ
D) অনুসন্ধান

Correct Answer: 3

Explanation: Edition শব্দের অর্থ একটি প্রকাশিত পাঠ্যের একটি নির্দিষ্ট ফর্ম বা সংস্করণ। একটি সময়ে জারি করা একটি বই, সংবাদপত্র বা অন্যান্য প্রকাশিত সামগ্রীর মোট কপি।

6. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?

A) ২৫ মে
B) ২৮ মে
C) ২৭ মে
D) ২৬ মে

Correct Answer: 2

Explanation: ২৮ মে মাতৃ দিবস হল একটি সম্মান প্রদর্শন জনক অনুষ্ঠান যা মায়ের সম্মানে এবং মাতৃত্ব, মাতৃক ঋণপত্র, এবং সমাজে মায়েদের প্রভাবের জন্য উদযাপন করা হয়। এটি বিশ্বের অনেক অঞ্চলে বিভিন্ন দিনে, সাধারণত মার্চ, এপ্রিল বা মে উদযাপন করা হয়।

7. Do you find your payment too little? (make it passive)

A) Is your payment found too little by you?
B) Is your payment found too little to you?
C) Does your payment find too little by you?
D) Did your payment find too little by you?

Correct Answer: 2

Explanation: Present Indefinite tense এর Voice change এর ক্ষেত্রে auxiliary verb হিসেবে subject অনুযায়ী am/is/are ব্যবহৃত হয়। তাছাড়া এখানে little এর পরে preposition হিসেবে to বসবে।

8. বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

A) সিরাজগঞ্জে
B) নেত্রকোনায়
C) ফরিদপুর
D) বরিশালে

Correct Answer: 3

Explanation: নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই বা বাংলায় নগই) হল বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান যা প্রধানত বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতারক্ষা ও পাললিকীকরণ, সেচব্যবস্থা এবং নদীর তীর সংরক্ষণ কাজে জরিপ পরিচালনা ও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে এবং এটি ফরিদপুরে অবস্থিত।

9. Three-fourths of the work ___ finished.

A) have been
B) has been
C) are
D) is

Correct Answer: 2

Explanation: Work হলো uncountable noun. তাই এর অংশও গণনা করা যায় না। এজন্য verb হিসেবে singular has been সঠিক.

10. মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

A) মনু+অব
B) মান+অব
C) মনু+ষ্ণ
D) মা+নব

Correct Answer: 3

Explanation: 'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মনু + ষ্ণ'। এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরুপ - যাদব (যদু + ষ্ণ), শৈশব (শিশু + ষ্ণ), কৈশোর (কিশোর + ষ্ণ)।

11. সিংহপুরুষ কোন সমাস?

A) উপমিত কর্মধারয়
B) অব্যয়ীভাব
C) উপপদ তৎপুরুষ
D) উপমান কর্মধারয়

Correct Answer: 1

Explanation: 'সিংহপুরুষ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য পুরুষ সিংহের ন্যায়। এরুপ চন্দ্রমুখ, বাহুলতা , করকমল, চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাস হলো উপমান ও উপমেয় পদের সমাস।

12. The shirt is ___.

A) after one's taste
B) according my test
C) after my taste
D) before my taste

Correct Answer: 3

Explanation: The shirt is after my taste - জামাটি আমার পছন্দ সই বা প্রিয়।

13. ইনসুলিন কে আবিষ্কার করেন?

A) কেরিয়ার
B) ডিসকাস
C) বেন্টিং
D) লি ডি ফরেস্ট

Correct Answer: 3

Explanation: ফ্রেডরিক গ্র্যান্ট ব্যানটিং (১৪ নভেম্বর, ১৮৯১- ২১ ফেব্রুয়ারি, ১৯৪১) একজন কানাডীয় চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিন এর সহ-আবিষ্কারক। তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ১৯২২ সালের এ ইনসুলিন আবিষ্কার করেছিলেন।

14. কোন বানানটি শুদ্ধ?

A) বীভিষিকা
B) বিভিশীকা
C) বিভীষিকা
D) বীভিষীকা

Correct Answer: 3

Explanation: বিভীষিকা শব্দের অর্থ ভয়জনক দৃশ্য, ভয় প্রদর্শন, ভীষণ ভয় ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।

15. 'চতুষ্পদ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

A) চতু+পদ
B) চতুর+পদ
C) চতু:+পদ
D) চতুষ+পদ

Correct Answer: 3

Explanation: 'চুতুষ্পদ' শব্দের সন্ধি বিচ্ছেদ 'চতুঃ + পদ'। এটি বিসর্গ সন্ধির নমুনা। এরুপ - ভ্রাতুষ্পুত্র।

16. দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?

A) বসন্তের কোকিল
B) জিলাপির প্যাঁচ
C) দুধের মাছি
D) অহিনকুল

Correct Answer: 4

Explanation: 'দহরম মহরম এর বিপরীত বাগধারা 'অহিনকুল'। দহরম মহরম অর্থ মাখামাখি 'বন্ধুত্ব'। দুধের মাছির অর্থ সুসময়ের বন্ধু। বসন্তের কোকিল অর্থ ও সুসময়ের বন্ধু।

17. The suffering of the poor man ___.

A) beggar description
B) out of description
C) beggars description
D) beyond description

Correct Answer: 3

Explanation: Beggar description - অর্থ বর্ণনাতীত। এখানে beggar শব্দটি মূল Verb হিসেবে ব্যবহৃত হয়েছে এবং subject হচ্ছে The suffering যা 3rd person singular number। সুতরাং beggar - এর সাথে s/es যোগ হয়েছে।

18. মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি?

A) বাগেরহাট
B) ঢাকা
C) বগুড়া
D) বরগুনা

Correct Answer: 4

Explanation: মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার গবেষণার বিশ্বের এক হাজার বিজ্ঞানী নিয়োজিত ছিলেন। এ বিজ্ঞানী দলে ছিলেন দুজন বাংলাদেশিও। তারা হলেন- ড. দীপঙ্কর তালুকদার ও সেলিম শাহরিয়ার। ড. দীপঙ্কর তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক ছাত্র। তিনি ১৯৭৭ সালে বরগুনাতে জন্মগ্রহণ করেন।

19. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?

A) লালবাগ মসজিদ
B) ষাট গম্বুজ মসজিদ
C) তারা মসজিদ
D) সোনা মসজিদ

Correct Answer: 2

Explanation: ষাটগম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। ১৯৮৫ সালে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) ষাটগম্বুজ মসজিদকে ৩২১ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

20. রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?

A) ভানু
B) ক্ষণদা
C) শর্বরী
D) ত্রিযামা

Correct Answer: 1

Explanation: 'রাত্রী শব্দের সমার্থ শব্দ নয় ভানু। 'রাত্রী' শব্দের সমার্থক শব্দ হলো রাত, শর্বরী, ত্রিযামা, ক্ষণদা। ভানু শব্দের সমার্থক বা প্রতিশব্দ হলো সূর্য, কিরণ, রবি।

21. What is the meaning of 'prior to'

A) beside
B) before
C) after
D) on

Correct Answer: 2

Explanation: prior to = পূর্বে, before = পূর্বে

22. 'I wish I had seen you before' (make it exclamatory)

A) Oh! I seen you before
B) Had I seen you before!
C) If I seen you before!
D) Wow! I had seen you before.

Correct Answer: 2

Explanation: Assertive sentence এ wish থাকলে Exclamatory করার সময় শুরুতে If / Had বসে এবং পরবর্তীতে assertive sentence এর Tense অনুসারে exclamatory sentence গঠিত হয়।

23. পূর্বে ছিল এখন নেই-বাক্য সংকোচন কোনটি?

A) অভূতপূর্ব
B) ভূতপূর্ব
C) ভীত পূর্ব
D) অতীত

Correct Answer: 2

Explanation: 'পূর্বে ছিল এখন নেই' - ভূতপূর্ব। পূর্বে যা ঘটেনি - অভূতপূর্ব। বিগত হয়েছে যে কাল- অতীত।

24. 'কেতা দূরস্ত' বাগধারার অর্থ কী?

A) অলস
B) পরিপাটি
C) দীর্ঘজীবী
D) পরিশ্রমী

Correct Answer: 2

Explanation: কেতাদুরস্ত বাগধারাটি অর্থ হলো পরিপাটি। অকালে পেকেছে যে অকালপক্ব।

25. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

A) রূপতত্ত্বে
B) ধ্বনিতত্ত্বে
C) বাক্যতত্ত্বে
D) অর্থতত্ত্বে

Correct Answer: 2

Explanation: সন্ধি' ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত হয়। যথা - ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।

26. Autonomous শব্দের অর্থ?

A) সংশোধিত
B) স্বাক্ষর
C) সত্যায়িত
D) স্বায়ত্তশাসিত

Correct Answer: 4

Explanation: 'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত'। স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা। সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।

27. কলমটি তার-

A) The pen is his
B) He belongs to the pen
C) He is the owner of the pen.
D) The pen is mine

Correct Answer: 3

Explanation: He is the owner of the pen সে কলমটির মালিক / কলমটি তার।

28. Man has no escape ___ death.

A) by
B) in
C) before
D) from

Correct Answer: 4

Explanation: Escape শব্দটির পরে Prepositon হিসেবে সর্বদা From বসে এবং সেক্ষেত্রে এর অর্থ দাড়ায় পালিয়ে যাওয়া / মুক্তি পাওয়া / এড়িয়ে যাওয়া।

29. There is little milk in the glass. (Interrogative)

A) Isn't there little milk in the glass?
B) Is there little milk in the glass?
C) Isn't there any milk in the glass?
D) Is there any milk in the glass?

Correct Answer: 3

Explanation: প্রদত্ত বাক্য 'little ' শব্দটি Negative অর্থ প্রদান করে। তাই interrogative sentence টি positive হবে। সঠিক উত্তর (গ)।

30. ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?

A) ১৬ই নভেম্বর ১৯৯৮
B) ১৭ই নভেম্বর ১৯৯৮
C) ১৭ই নভেম্বর ১৯৯৯
D) ১৬ই নভেম্বর ১৯৯৯

Correct Answer: 3

Explanation: বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।

31. 'ডাক্তার ডাক'-কোন কারকে কোন বিভক্তি?

A) করণ কারকে শূন্য বিভক্তি
B) কর্তৃকারকে শূন্য বিভক্তি
C) কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
D) কর্ম কারকে শূন্য বিভক্তি

Correct Answer: 4

Explanation: যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তা কর্মকারক। যেমন: ডাক্তার ডাক। আর ডাক্তার এর সাথে কোনো বিভক্তি না থাকায় শূন্য বিভক্তি। তাই উত্তর কর্মে শূন্য বিভক্তি।

32. বাংলাদেশ কমনওয়েলথ এর কত তম সদস্য রাষ্ট্র?

A) ৩২ তম
B) ৩১তম
C) ৩০ তম
D) ১১তম

Correct Answer: 1

Explanation: স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থ্যা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ এর ১৮ এপ্রিল। বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য দেশ।

33. লাল গ্রহ কাকে বলা হয়?

A) প্লুটো
B) মঙ্গল
C) শুক্র
D) ইউরেনাস

Correct Answer: 2

Explanation: মঙ্গলকে সাধারণত 'লাল গ্রহ' বলা হয় কারণ আকাশে লাল বা কমলা রঙের হয়ে দৃশ্যমান হয় বলে। এমনকি এর লালচে রঙ খালি চোখে স্পষ্ট দেখা যায়।

34. We felt very tired. The word 'tired' used in the sentence is

A) adjective
B) noun
C) none
D) verb

Correct Answer: 1

Explanation: এ বাক্যে 'we' subject, 'felt' linking verb, 'Very' - adverb এবং 'tired' - adjective

35. Education for all people ___ a mammoth task.

A) have
B) is
C) be
D) are

Correct Answer: 2

Explanation: বাক্যে সর্বদা Subject - এর Number ও Person অনুসারে Verb নির্ধারিত হয়। বাক্যে Subject - এর headword হচ্ছে 'Education' (বা 'Educating') যা third person singular number । তাই verb হবে is.

36. HTML এর পূর্ণরুপ কি?

A) HYPER TEXT Mark Up Language
B) HYPER TYPE Mark Up Language
C) HYPER TEXT Mark Up Line
D) High TEXT Mark Up Languag

Correct Answer: 1

Explanation: HTML stands for Hyper Text Markup Language. HTML is the standard markup language for creating Web pages. HTML describes the structure of a Web page. HTML consists of a series of elements. HTML elements tell the browser how to display the content.

37. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কত তম?

A) ষষ্ঠ
B) পঞ্চম
C) সপ্তম
D) নবম

Correct Answer: 3

Explanation: বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান সপ্তম। প্রথম-চৈনিক ভাষা, দ্বিতীয়-স্পেনীয় ভাষা, তৃতীয়-ইংরেজি ভাষা, চতুর্থ- আরবি ভাষা, পঞ্চম- হিন্দি ভাষা, ষষ্ঠ- পর্তুগিজ ভাষা, সপ্তম- বাংলা ভাষা।

38. সুইফট কোডের সংখ্যা কত?

A) ১২
B)
C)
D) ১০

Correct Answer: 2

Explanation: ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ব্রাসেলসভিত্তিক আন্ত: ব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক SWIFT। নিরাপদ ও দ্রুত আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানে এটি একটি বার্তা সেবাদানকারী মাধ্যম। SWIFT-এর পূর্ণরুপ - Society for Worldwide Inter bank Financial Telecommunication. SWIFT কোড ৮ অথবা ১১ ডিজিট নিয়ে গঠিত।

39. The old man can not help ___ a cup of tea.

A) having
B) to drink
C) take
D) drink

Correct Answer: 1

Explanation: Cannot help এর পরে verb এর সাথে ing যুক্ত হয়।

40. সিস্মগ্রাফ কি?

A) পানি প্রবাহ মাপার যন্ত্র
B) বৃষ্টি মাপার যন্ত্র
C) ভূমিকম্প মাপার যন্ত্র
D) বায়ু মাপার যন্ত্র

Correct Answer: 3

Explanation: ভূমিকম্প মাপক/ নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ এবং ভূমিকম্প পরিমাপক যন্ত্র সিসমোমিটার। বৃষ্টি পরিমাপক যন্ত্র বেইনগেজ।

41. এপিকালচার বলতে কি বোঝায়?

A) মৌমাছি চাষ
B) পাখিপালন বিদ্যা
C) মাশরুম চাষ
D) রেশম চাষ

Correct Answer: 1

Explanation: মৎস্য চাষ বিষয়ক বিদ্যা পিসিকালচার। রেশম চাষ বিষয়ক বিদ্যা সেরিকালচার। মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা এপিকালচার।

42. কোন জেলাকে শস্যভান্ডার বলা হয়?

A) দিনাজপুর
B) কুষ্টিয়া
C) বরিশাল
D) যশোর

Correct Answer: 3

Explanation: বরিশাল' জেলাকে বলা হয় শস্যভান্ডার ও বাংলার ভেনিস। 'আলু ও ভুট্টা' উৎপাদনে বর্তমান শীর্ষ জেলা রংপুর। 'ধান ও মাছ' উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। 'তুলা উৎপাদনে শীর্ষ জেলা যশোর।

43. বিনয় মহত্বের ভূষন।

A) Modesty are embellishment of greatness.
B) Modesty is an embellishment on greatness.
C) Modesty is embellishment to greatness.
D) Modesty is an embellishment of greatness.

Correct Answer: 4

Explanation: Modesty - বিনয়; embellishment - ভূষণ এবং greatness - মহত্ব। Subject (modesty) third person singular number হওয়ায় verb হবে 'is'. এখানে 'of' হবে appropriate preposition।

44. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?

A) কুমিল্লা
B) মৌলভীবাজার
C) বান্দরবান
D) ময়মনসিংহ

Correct Answer: 4

Explanation: ভারতের আসাম রাজ্য এবং বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর ও জামালপুর জুড়ে গারো পাহাড় বিস্তৃত। গারো পাহাড় বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। এ পাহাড়ের উচ্চতা ২,০৫০ ফুট।

45. Besides going to the book fair, I bought a number of books. (compound)

A) I not only went to the book fair also bought a number of books.
B) Going to the fair, I bought a number of books.
C) I went to the book fair and bought a number of books.
D) I bought a number of books When I went to the book fair.

Correct Answer: 3

Explanation: Compound sentence সাধারণত and, or, but ইত্যাদি Conjunction দ্বারা যুক্ত থাকে এবং উভয় পাশে দুটি Principle clause থাকে।

46. যে উপকারীর অপকার করে?

A) কৃতজ্ঞ
B) অকৃতঘ্ন
C) অকৃতজ্ঞ
D) কৃতঘ্ন

Correct Answer: 4

Explanation: উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ। উপকারীর উপকার স্বীকার করে না যে - অকৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।

47. এক নটিক্যাল মাইল সমান -

A) ১৬৫০.১৮ মিটার
B) ১৭৫০.১৮ মিটার
C) ১৯৫৩.১৮ মিটার
D) ১৮৫৩.১৮ মিটার

Correct Answer: 4

Explanation: নটিক্যাল মাইল নৌপথ ও আকাশপথের দৈর্ঘ্য নির্ণয়ে ব্যবহৃত পরিমাপের একক। ১ নটিক্যাল মাইল সমান ১৮৫৩ মিটার বা ৬০৭৬,০১ ফুট।

48. জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?

A) ভগিনী
B) অর্ধাঙ্গী
C) কন্যা
D) নন্দিনী

Correct Answer: 2

Explanation: 'জায়া' শব্দের সমার্থক শব্দ 'অর্ধাঙ্গী'। এরুপ ভার্যা, পত্নী, বধূ, বউ, গৃহিনী, গিন্নি, ঘরণি, বিবি, বেগম পরিবার। কন্যার সমার্থক শব্দ নন্দিনী, মেয়ে, তনয়া, দুহিতা, ঝি, বেটি। 'ভগিনী' শব্দে সমার্থক হলো বোন।

49. কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই?

A) কোলন
B) ড্যাস
C) কমা
D) হাইফেন

Correct Answer: 4

Explanation: 'হাইফেন' বিরাম চিহ্নের বিরতিকাল নেই। কারণ হাইফেনে থামার প্রয়োজন হয় না। কিন্তু কমা, সেমিকোলন ও কোলনে থামার প্রয়োজন হয়। কমায় থামতে হয় এক বলতে যে সময় প্রয়োজন। সেমিকোলনে থামতে হয় - ১ বলার দ্বিগুণ সময়। কোলনে থামতে হয় এক সেকেন্ড হয়।

50. The synonym of the word 'huge' is-

A) momentary
B) sanctified
C) tiny
D) colossal

Correct Answer: 4

Explanation: momentary = ক্ষণস্থায়ী sanctified = পবিত্র tiny = ক্ষুদ্র colossal = বিশাল huge = বিশাল

51. কেটলিতে পানি টগবগ করছে।

A) The water is simmering in the kettle.
B) The water is boiling in the kettle.
C) The kettle is over flowing.
D) The water is rising high in the kettle

Correct Answer: 1

Explanation: Simmer (v) অর্থ টগবগ করে ফোটা বা সিদ্ধ হওয়া।

52. ট্রেনটি ঢাকা যাবে।

A) The train is leaving for Dhaka.
B) The train will go to Dhaka
C) The train is going to Dhaka.
D) The train is bound for Dhaka.

Correct Answer: 4

Explanation: Be bound for অর্থ কোনো স্থানে গমনরত বা ভবিষ্যতে কোনো স্থানে গমনে প্রস্তুত।

53. কিসের অভাবে গলগন্ড রোগ হয়?

A) ভিটামিন সি
B) আয়োডিন
C) ভিটামিন এ
D) ভিটামিন ডি

Correct Answer: 2

Explanation: গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। ভিটামিনের অভাবে বিভিন্ন প্রকার রোগ হয়। যেমন- রাতকানা (ভিটামিন - A), বেরিবেরি (ভিটামিন B1), পেলেগ্রা (ভিটামিন- B3), স্কার্ভি (ভিটামিন - C), রিকেট (ভিটামিন - D), প্রজনন ক্ষমতা হ্রাস (ভিটামিন - E) ও অধিক রক্তক্ষরণ (ভিটামিন - K)।

54. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?

A) চীন
B) ভুটান
C) নেপাল
D) ভারত

Correct Answer: 4

Explanation: দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশি দেশ ভুটান ও ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। দুটো দেশ একই দিন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় একটি বিষয় প্রায়শ বিতর্কে এসে যায়, কোন দেশটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে ভুটান না ভারত? পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক খবর তারবার্তার মাধ্যমে মুজিবনগর সরকারের কাছে পৌঁছার কয়েক ঘণ্টা পর আর একটি তারবার্তার মাধ্যমে ভারত, বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। ...ভুটান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ই ডিসেম্বর অনুমান সকাল দশ ঘটিকায় এবং ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর সকাল অনুমান ১১.০০ - ১১.৩০ ঘটিকায় বাংলাদেশকে তারবার্তার মাধ্যমে স্বীকৃতি প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করায়।

55. মালেশিয়ার মুদ্রার নাম কি?

A) বাথ
B) রিংগিত
C) পেসো
D) ইয়েন

Correct Answer: 2

Explanation: মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিট। থাইল্যান্ডের মুদ্রার নাম - বাথ। তুরস্কের মুদ্রার নাম - লিরা। আর্জেন্টিনা, কিউবা, উরুগুয়ে, ফিলিপাইনের মুদ্রার নাম - পেসো।

56. There is ___ milk in the bottle.

A) very little
B) any
C) very few
D) many

Correct Answer: 1

Explanation: Uncountable noun (যেমন milk) - এর পূর্বে determiner হিসেবে little এবং Countable noun - এর পূর্বে few, any, many ব্যবহৃত হয়।

57. আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?

A) অভাব
B) অনুভাব
C) তিরোভাব
D) স্বভাব

Correct Answer: 3

Explanation: আবির্ভাব এর বিপরীত শব্দ তিরোভাব।

58. I know him better than you. (positive)

A) You do not know him as good as I know
B) You do not know him as well
C) You do not know him as good?
D) You do not know him as well as I.

Correct Answer: 4

Explanation: Good/ well - এর comparative and superlative degree যথাক্রমে better and best। প্রশ্নোক্ত বাক্যটির অর্থ 'তোমার চেয়ে আমি তাকে ভালোভাবে চিনি'। এ বাক্যটির positive হবে 'তুমি তাকে তত ভালো চিনো না যত ভালো আমি চিনি'। অর্থাৎ, 'You do not know him as well as I.'

59. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?

A) দিনাজপুর
B) রাজশাহী
C) খুলনা
D) বরিশাল

Correct Answer: 1

Explanation: দিনাজপুর জেলাকে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়। গম উৎপাদনে একেক বছর একেক জেলা শীর্ষে থাকলেও তাদের রুটির ঝুড়ি বলা হয় না, সার্বিকভাবে গমসহ অন্যন্য ফসলের ভালো ফলন হওয়ায় দিনাজপুরকেই বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়।

60. বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?

A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) প্যারিচাঁদ মিত্র

Correct Answer: 1

Explanation: বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ - ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। এ গ্রন্থে তিনি জ্যোতি বা বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন।

61. টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে?

A) ব্রেন্ডন ম্যাককালাম
B) শেন ওয়াটসন
C) ভিভ রিচার্ডস
D) নাদান ম্যাককালাম

Correct Answer: 1

Explanation: শততম ও নিজের বিদায়ী টেস্টে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালাম অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন। মাত্র ৫৪ বলে ১৬ চার আর ৪ ছয়ে এই রেকর্ড গড়েন কিউই এই অধিনায়ক। এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি ছিল ৫৬ বলে। আর সেটার মালিক ছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক ও ভিভ রিচার্ডস।

62. I am sure he (pass) the examination.

A) will be passed
B) pass
C) will pass
D) passed

Correct Answer: 3

Explanation: আমি নিশ্চিত সে পরীক্ষায় পাশ করবে, Future tense বুঝাতে will pass হবে।

63. Walk carefully lest ___.

A) you would have fallen
B) you might lose the way
C) you should stumble
D) you will fall

Correct Answer: 3

Explanation: বাক্যের প্রথম অংশ lest ব্যবহৃত হলে পরবর্তী অংশে Subject - এর পর should + v1 ব্যবহৃত হয়।

64. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?

A) সম্রাট শাজাহান
B) সম্রাট জাহাঙ্গীর
C) সম্রাট শেরশাহ
D) সম্রাট আকবর

Correct Answer: 4

Explanation: কৃষিকাজের সুবিধার জন্য মোগল সম্রাট আকবর ১৫৮৪ সালে বাংলা সন প্রবর্তন করেন। ৫ নভেম্বর ১৫৫৬ তার সিংহাসন আরোহনের দিন হতে তা কার্যকর হয়।

65. The verb of the word 'beautiful' is-

A) beautification
B) beauty
C) beautify
D) beautifully

Correct Answer: 3

Explanation: The verb of the word 'beautiful' is beautify. The word 'beauty' is a noun. The word 'beautifully' is an adverb. The word 'beautification' is a noun.

66. Today the world is passing through ___ juncture.

A) a lot of
B) limited
C) critical
D) minimum

Correct Answer: 3

Explanation: Critical Juncture - মানে সংকটময় মুহূর্ত বা কঠিন সন্ধিক্ষণ। বাক্যটির অর্থ- 'বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে'। উল্লেখ্য critical শব্দটির পূর্বে article 'a' প্রয়োজন ছিল।

67. সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?

A) উগ্র
B) সুন্দর
C) কৃষ্ণ
D) শান্ত

Correct Answer: 1

Explanation: সৌম্য এর বিপরীত শব্দ হলো- উগ্র। শান্ত এর বিপরীত শব্দ হলো অশান্ত। সুন্দর এর বিপরীত শব্দ হলো-কুৎসিত।

68. দুহিতার বিপরীত শব্দ কোনটি?

A) পুত্র
B) কন্যা
C) জায়া
D) স্বামী

Correct Answer: 1

Explanation: 'দুহিতা'-এর বিপরীত শব্দ 'পুত্র'। 'স্ত্রী' শব্দের বিপরীত হলো স্বামী। আর 'কণ্যা' শব্দের প্রতিশব্দ হলো দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে।

69. হিউম্যান পেপিলোমা কি?

A) ভাইরাস
B) মিউকাস
C) ব্যাক্টেরিয়া
D) ছত্রাক

Correct Answer: 1

Explanation: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) ইনফেকশন একটি সাধারণ যৌনবাহিত সংক্রমণগুলির মধ্যে একটি ভাইরাল ইনফেকশন, যা মূলত ত্বকের সঙ্গে ত্বকের যোগাযোগের কারণে হয়। বেশিরভাগ সময় যৌন মিলনের কারণে ঘটে। তাই, এই ভাইরাস সংক্রমণ হয় যৌনসঙ্গীর থেকে। বেশিরভাগ মানুষই এই ভাইরাস সংক্রমণের তীব্র ঝুঁকিতে থাকে।

70. নিচের কোনটি শুদ্ধ বানান?

A) ন্যূনতম
B) ন্যূনতম
C) নূন্যতম
D) নুন্যতম

Correct Answer: 2

Explanation: ন্যূনতম (বিশেষণ) অর্থ: যতটা কম হওয়া সম্ভব হয় বা যতটা কম হতে পারে। উদাহরণ: সূর্য পৃথিবী থেকে ন্যূনতম দূরত্বে অবস্থিত।

71. People (talk) ___ his courage even after his death.

A) will talk
B) talk of
C) talk
D) talks of

Correct Answer: 2

Explanation: Talk of - কারো বা কোনোকিছু সম্পর্কে কথা বলা। People সর্বদা Plural number তাই talk - এর সাথে s বা es হবে না।

72. 'পাপে বিরত থাকো'-কোন কারকে কোন বিভক্তি?

A) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
B) অপাদান কারকে সপ্তমী বিভক্তি
C) কর্ম কারকে সপ্তমী বিভক্তি
D) করণ কারকে সপ্তমী বিভক্তি

Correct Answer: 2

Explanation: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ ও রক্ষিত এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন 'পাপে বিরত হও' (পাপ থেকে বিরত)। এখানে 'পাপে' অপাদান কারকে সপ্তমী বিভক্তি।

73. আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে?

A) হুমায়ুন আজাদ
B) জহির রায়হান
C) সুফিয়া কামাল
D) হুমায়ূন আহমেদ

Correct Answer: 2

Explanation: বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান আরেক ফাল্গুন (১৯৬৮) উপন্যাস রচনা করেন।

74. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

A) আজিজুর রহমান
B) মিজানুর রহমান
C) হামিদুর রহমান
D) নিতুন কুণ্ড

Correct Answer: 3

Explanation: বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তারই রূপকল্পনায় ছিল স্নেহময়ী আনত মস্তক মাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে সুউচ্চ কাঠামো, এবং দুই পাশে সন্তানের প্রতীক স্বরূপ হ্রস্বতর দুটি করে কাঠামো।

75. মৌমাছি কোন সমাস?

A) দ্বিগু সমাস
B) বহুব্রীহী সমাস
C) কর্মধারয় সমাস
D) অব্যয়ীভাব সমাস

Correct Answer: 3

Explanation: 'মৌমাছি' কর্মধারয় সমাস। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মৌ (মধু) আশ্রিত মাছি। এরুপ - ঘর জামাই। বহুব্রীহি সমাস - নদী মাতা যার = নদীমাতৃক। দ্বিগু সমাস - ত্রি কালের সমাহার = ত্রিকাল। অব্যয়ীভাব সমাস - কণ্ঠের সমীপে = উপকণ্ঠ।

76. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

A) ১টি
B) ২টি
C) ৪টি
D) ৩টি

Correct Answer: 2

Explanation: বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। - একটি ভারত এবং অপরটি মিয়ানমার। - ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে। ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি। - ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি। উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।

77. একটি সংখ্যার ৫ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি -

A) ৪ অথবা ৫
B) ২ অথবা ৩
C) ১ অথবা ২
D) ৩ অথবা ৪

Correct Answer: 2

Explanation: ধরি সংখ্যাটি x। শর্ত অনুযায়ী 5x - x^2 - 6 = 0 ⇒ x^2 - 5x + 6 = 0 ⇒ (x-2)(x-3)=0 ⇒ x=2 অথবা x=3।

78. ৩ বছর পূর্বে মা এবং মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত

A) ২৭:২
B) ৩:২
C) ৭:২
D) ৩৫:১০

Correct Answer: 3

Explanation: ৩ বছর আগে মা ২৭, মেয়ে ২। বর্তমান বয়স: মা ৩০, মেয়ে ৫। ৫ বছর পর: মা ৩৫, মেয়ে ১০। অনুপাত ৩৫:১০ = ৭:২।

79. ABCD সামান্তরিকের AB=12 সে.মি এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি। সামন্তরিকের ক্ষেত্রফল -

A) ১৮ বর্গ সে.মি
B) ৭২ বর্গ সে.মি
C) ৩৬ বর্গ সে.মি
D) ১৪৪ বর্গ সে.মি

Correct Answer: 2

Explanation: সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা। এখানে ভূমি AB=12 এবং উচ্চতা=6। তাই ক্ষেত্রফল = 12×6 = 72 বর্গ সে.মি।

80. x - 1/x = 3 হলে, (x^4 + 1) / x^2 এর মান –

A) 9
B) 11
C) 10
D) 7

Correct Answer: 2

Explanation: (x - 1/x)^2 = x^2 + 1/x^2 - 2। এখানে (x - 1/x)=3 ⇒ 9 = x^2 + 1/x^2 - 2 ⇒ x^2 + 1/x^2 = 11। আর (x^4+1)/x^2 = x^2 + 1/x^2 = 11।

81. a:b = 4:5 এবং b:c = 6:7 হলে, a:b:c = ?

A) 42:35:20
B) 35: 30:24
C) 20:35:42
D) 24:30:35

Correct Answer: 4

Explanation: a:b=4:5 এবং b:c=6:7। b সমান করতে প্রথম অনুপাতকে 6 দিয়ে: 24:30, দ্বিতীয় অনুপাতকে 5 দিয়ে: 30:35। তাই a:b:c = 24:30:35।

82. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করিলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল -

A) 270°
B) 180°
C) 360°
D) 150°

Correct Answer: 3

Explanation: যে কোনো বহুভুজের (ত্রিভুজসহ) এক সেট বহিঃস্থ কোণের যোগফল সবসময় 360°। তাই ত্রিভুজের তিনটি বহিঃস্থ কোণের যোগফল 360°।

83. (a-b)/ab + (b-c)/bc + (c-a)/ca এর মান-

A) 2
B) -1
C) 0
D) 1

Correct Answer: 3

Explanation: (a-b)/ab = 1/b - 1/a, (b-c)/bc = 1/c - 1/b, (c-a)/ca = 1/a - 1/c। তিনটি যোগ করলে সব কেটে যায় ⇒ মান 0।

84. 3x^3 + 2x^2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি?

A) x+2
B) x-2
C) x-1
D) x+1

Correct Answer: 4

Explanation: f(x)=3x^3+2x^2-21x-20। f(-1)= -3+2+21-20=0। তাই x=-1 একটি মূল ⇒ (x+1) একটি উৎপাদক।

85. x>y এবং z<0 হলে, নিচের কোনটি সঠিক?

A) x/z > y/z
B) xz < yz
C) xz > yz
D) z/x < z/y

Correct Answer: 2

Explanation: x>y এবং z ঋণাত্মক। ঋণাত্মক সংখ্যায় গুণ করলে অসমতার চিহ্ন উল্টে যায় ⇒ xz < yz।

86. সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় -

A) 95°, 85°
B) 65°, 30°
C) 55°, 35°
D) 45°, 45°

Correct Answer: 3

Explanation: সমকোণী ত্রিভুজে একটি কোণ 90°। তাই বাকি দুই কোণের যোগফল 180°-90° = 90°। অপশনগুলোর মধ্যে 55°+35°=90°।

87. ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল -

A) ৩৬
B) ৩২
C) ৩৫
D) ৩০

Correct Answer: 1

Explanation: ধরি সংখ্যা 6টি হলো x, x+1, x+2, x+3, x+4, x+5। প্রথম তিনটির যোগ 3x+3=27 ⇒ x=8। শেষ তিনটির যোগ = 11+12+13 = 36।

88. ১০০ টাকা ৫ বছরের সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার -

A) ২০%
B) ৫%
C) ১০%
D) ২৫%

Correct Answer: 1

Explanation: মূলধন 100, মোট 200 ⇒ সুদ 100। সরল সুদে হার r = (সুদ×100)/(মূলধন×সময়) = (100×100)/(100×5) = 20%।

89. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?

A) ৭/৯
B) ৩/৪
C) ৫/৬
D) ৩/৫

Correct Answer: 4

Explanation: ২/৩ ≈ 0.666...। ৩/৫ = 0.60 যা 0.666... থেকে ছোট। বাকি ভগ্নাংশগুলো বড়।

90. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রয় করলে লাভ -

A) ২৫%
B) ১০%
C) ২০%
D) ৫%

Correct Answer: 1

Explanation: ক্রয়মূল্য 4, বিক্রয়মূল্য 5 ⇒ লাভ 1। লাভের হার = (লাভ/ক্রয়মূল্য)×100 = (1/4)×100 = 25%।

91. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত ২:৩:৫। এর বৃহত্তম কোণটি

A) 36°
B) 18°
C) 54°
D) 90°

Correct Answer: 4

Explanation: ত্রিভুজের কোণের যোগফল 180°। অনুপাতের যোগ 2+3+5=10। বৃহত্তম কোণ = 180×(5/10)=90°।

92. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b। একটি সংখ্যা c হলে, অপরটি

A) a/b
B) ac/b
C) ab/c
D) bc

Correct Answer: 3

Explanation: দুই সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু = a×b। একটি সংখ্যা c হলে অপরটি = (a×b)/c = ab/c।

93. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে -

A) ১৬ গুণ
B) ১২ গুণ
C) 8 গুণ
D) ৯ গুণ

Correct Answer: 4

Explanation: ক্ষেত্রফল ব্যাসের বর্গের সমানুপাতিক। ব্যাস 3 গুণ হলে ক্ষেত্রফল হয় 3^2 = 9 গুণ।

94. x+y=3, x-y=1 হলে, 4xy এর মান -

A) 2
B) 8
C) -8
D) 4

Correct Answer: 2

Explanation: সূত্র: 4xy = (x+y)^2 - (x-y)^2। তাই 4xy = 3^2 - 1^2 = 9 - 1 = 8।

95. a=2b=3c এবং abc = 36 হলে, c এর মান -

A) 2√2
B) √2
C) ∛2
D) 2

Correct Answer: 4

Explanation: a=2b=3c ⇒ a, b, c কে একই মানে আনতে ধরি a=6k, b=3k, c=2k। তাহলে abc = (6k)(3k)(2k)=36k^3=36 ⇒ k=1 ⇒ c=2।

96. প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় –

A)
B) ৫৫.৫০
C) ৫.৫০
D) ১০

Correct Answer: 3

Explanation: প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যা 1 থেকে 10। গড় = (1+2+...+10)/10 = 55/10 = 5.50।

97. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল -

A) 3√3 বর্গ একক
B) 3 বর্গ একক
C) 3√3/4 বর্গ একক
D) 9 বর্গ একক

Correct Answer: 1

Explanation: সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)×a^2। এখানে a=2√3 ⇒ a^2=12। তাই ক্ষেত্রফল = (√3/4)×12 = 3√3 বর্গ একক।

98. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে -

A) ২০০ জন
B) ৩০০ জন
C) ১৫০ জন
D) ১০০ জন

Correct Answer: 2

Explanation: লোকসংখ্যা × দিন = ধ্রুব। ১৫ জন ২০ দিনে করলে ১ দিনে লাগবে ১৫×২০ = ৩০০ জন।

99. 8^(2x+3) = 2^(3x+6) হলে, x এর মান

A) -1
B) -3
C) 0
D) 4

Correct Answer: 1

Explanation: 8 = 2^3 ⇒ 8^(2x+3) = (2^3)^(2x+3) = 2^(6x+9)। এখন 2^(6x+9) = 2^(3x+6) ⇒ 6x+9=3x+6 ⇒ 3x=-3 ⇒ x=-1।

100. log base (2√5) of 20 এর মান -

A) 4
B) 2
C) -2
D) √5

Correct Answer: 2

Explanation: 2√5 = √20। তাই log base √20 of 20 = 2, কারণ (√20)^2 = 20।