🎓 Quick Menu

📚 Blog & MCQ Preparation

সকল ব্লগ, মডেল টেস্ট এবং MCQ প্রস্তুতির আপডেট দেখুন

১৬ তম বিসিএস প্রশ্ন সমাধান । 16th BCS Question And Solution

By Admin • 16 Dec 2025

১৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও নির্ভুল সমাধান একসাথে। 16th BCS Question And Solution পড়ুন বিষয়ভিত্তিক বিশ্লেষণ, ব্যাখ্যা ও পরীক্ষার প্রস্তুতির সম্পূর্ণ গাইডসহ।

1. Which of the following sentences is correct?

A) I forbade him from going
B) I forbade him to go
C) I forbad him going
D) I forbad him not to go

Correct Answer: 1

Explanation: Forbid from অর্থ নিষেধ করা

2. Which of the following is a correct proverb?

A) Fools rush in where angels fear to tread
B) Fools rush in where an angel fears to tread
C) A fool rushes in where an angle fears to tread
D) Fools rush in where the angels fear to tread

Correct Answer: 1

Explanation: Fools rush in where angels fear to tread এটি সঠিক প্রবাদ

3. Which of the following sentences is correct?

A) Why you have done this?
B) Why did you have done this?
C) Why have you done this?
D) Why you had done this?

Correct Answer: 3

Explanation: Why have you done this এটি sentence এর structure অনুযায়ী সঠিক

4. Which of the following sentences is correct?

A) The shirt which he bought is blue colour
B) The shirt that which he bought is blue in colour
C) Which shirt he bought is blue in colour
D) The shirt which he bought is blue in colour

Correct Answer: 4

Explanation: The shirt which he bought is blue in colour বাক্যটি sentence structure ও tense এর নিয়ম মেনে চলে

5. The correct passive of Sheila was writing a letter is-

A) A letter was writing by Sheila
B) A letter was being writing by Sheila
C) A letter was being written by Sheila
D) A letter was been written by Shelia

Correct Answer: 3

Explanation: Passive sentence এ Am/is /are/was/were এর জন্য being এবং এর পরে verb এর past participle বসে

6. The word ‘ecological’ is related to-

A) atmosphere
B) pollution
C) environment
D) demography

Correct Answer: 3

Explanation: Ecological environment এর সাথে সম্পর্কিত এবং এর অর্থ পরিবেশগত

7. The synonym of ‘genesis’ is –

A) introduction
B) preface
C) beginning
D) foreword

Correct Answer: 3

Explanation: Genesis বলতে কোনো কিছুর শুরুকে বোঝায়

8. The word homogeneous’ means-

A) of the same kind
B) of the same place
C) of the same race
D) of the same density

Correct Answer: 1

Explanation: Homogenous বলতে একই ধরনের জিনিসকে বোঝায়

9. The word ‘imbibe’ means—

A) to learn
B) to tinge
C) to drink
D) to acquire

Correct Answer: 3

Explanation: Imbibe শব্দের অর্থ শোষন করা বা পান করা।

10. Something which is obnoxious means that it is-

A) very dangerous
B) very pleasant
C) very ugly
D) very unpleasant

Correct Answer: 4

Explanation: Obnoxious মানে প্রচন্ড বিরক্তিকর বা very unpleasant

11. A pilgrim is a person who undertakes a journey to a-

A) holy place
B) a mosque
C) a bazar
D) a new country

Correct Answer: 1

Explanation: Pilgrim এমন একজন ব্যক্তি যে কোনো ধর্মীয় পবিত্র জায়গার জন্য যাত্রা করছে

12. Shakespear is known mostly for his –

A) poetry
B) novels
C) autobiography
D) plays

Correct Answer: 4

Explanation: William Shakespeare নাট্যকার হিসেবে বেশি জনপ্রিয়

13. A person who writes about his own life writes-

A) a chronicle
B) an autobiography
C) a diary
D) a biography

Correct Answer: 2

Explanation: নিজের জীবন নিয়ে লেখা রচনাকে আত্নজীবনি বলা হয়।

14. In which century was the Victorian period?

A) 17th century
B) 18th century
C) 19th century
D) 20th century

Correct Answer: 3

Explanation: 1837-1901 Victorian Era নামে পরিচিত।

15. The antonym of ‘indifference’ is-

A) ardour
B) compassion
C) anxiety
D) concern

Correct Answer: 1

Explanation: Ardour অর্থ উদ্যম। এটি indifferent বা উদাসীন এর antonym

16. Three score is-

A) thirty times
B) three hundred times
C) three times twenty
D) more than three

Correct Answer: 3

Explanation: Score অর্থ বিশ। সুতরাং Three score হচ্ছে 3×20

17. An Ordinance is-

A) a book
B) an arms factory
C) a newspaper journal
D) a law

Correct Answer: 4

Explanation: Ordinance বলতে আইন বা কোনো নিয়ম বোঝায়

18. A fantasy is-

A) an imaginary story
B) a history record
C) a funny film
D) a real-life event

Correct Answer: 1

Explanation: Fantasy বলতে আকাশ-কুসুম কল্পনা বোঝায়।

19. Something that is ‘fresh’ is something-

A) recently printed or published
B) in fairly good condition
C) disrespectful
D) pleasant

Correct Answer: 2

Explanation: Fresh বলতে ভালো অবস্থায় আছে এমন কিছু কে বোঝায়।

20. Which of the following sentences is correct?

A) One of my friends are a lawyer
B) One of my friends is a lawyer
C) One of my friend is a lawyer
D) One of my friends are lawyers

Correct Answer: 2

Explanation: One of my friends singular তাই is বসবে

21. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

A) মেঘনাদবধ কাব্য
B) দুর্গেশনন্দিনী
C) নীলদর্পণ
D) অগ্নিবীণা

Correct Answer: 3

Explanation: নীলদর্পণ গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল। নীলদর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।

22. পথিক তুমি কি পথ হারাইয়াছ?’ কথাটি কার?

A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) মীর মশাররফ হোসেন
D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Correct Answer: 2

Explanation: পথিক তুমি কি পথ হারাইয়াছ? কথাটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলার। সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। ১৮৬৬ খ্রিষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের একটি কাব্যধর্মী উপন্যাস।

23. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

A) উৎকর্ষতা
B) উৎকর্ষ
C) উৎকৃষ্ট
D) উৎকৃষ্টতা

Correct Answer: 2

Explanation: প্রত্যয়গতভাবে শুদ্ধ শব্দ ‘উৎকর্ষ’।

24. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

A) নেতিবাচক
B) বিয়োগান্তক
C) নঞর্থক
D) অজানা

Correct Answer: 3

Explanation: ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি নঞর্থক অর্থে ব্যবহৃত

25. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?

A) ইংরেজরা
B) ফরাসিরা
C) ওলন্দাজরা
D) পর্তুগীজরা

Correct Answer: 4

Explanation: বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম এসেছিল। বাংলায় বণিকেরা উর্বর বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বণিকেরা বাণিজ্য করতে আসে। বাণিজ্য করতে এলেও সম্পদের মোহে এক সময় শাসন ক্ষমতাও দখল করে। এদের মধ্যে পর্তুগীজ ও ওলন্দাজরা অন্যতম।

26. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

A) অ্যামোনিয়া
B) সুপার ফসফেট
C) টিএসপি
D) ইউরিয়া

Correct Answer: 4

Explanation: জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া।

27. ‘সব কটি জানালা খুলে দাও না’-এর গীতিকার কে?

A) মরহুম আলতাফ মাহমুদ
B) মরহুম নজরুল ইসলাম বাবু
C) ড. মনিরুজ্জামান
D) মরহুম ড. আবু হেনা মোস্তাফা কামাল

Correct Answer: 2

Explanation: সব কটা জানালা খুলে দাও না এর গীতিকার মরহুম নজরুল ইসলাম বাবু। সব কটা জানালা খুলে দাও না ১৯৮২ সালে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একটি দেশাত্মবোধক সঙ্গীত। স্বাধীনতা দিবসের জন্য বাংলাদেশ টেলিভিশনের নির্মিত বিশেষ অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত এই সঙ্গীত বা গানের গীতিকার নজরুল ইসলাম বাবু। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন।

28. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?

A) বারীন্দ্রকুমার ঘোষ
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) বীরজাসুন্দরী দেবী
D) মুজাফফর আহমদ

Correct Answer: 2

Explanation: কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা’ কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে। বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু।

29. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?

A) বিষবৃক্ষ
B) গণদেবতা
C) আরণ্যক
D) ঘরে-বাইরে

Correct Answer: 4

Explanation: ঘরে-বাইরে উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় ১৯১৫ সালে।

30. ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

A) হাসান হাফিজুর রহমান
B) বেগম সুফিয়া কামাল
C) মুনীর চৌধুরী
D) আবুল বরকত

Correct Answer: 1

Explanation: একুশে ফেব্রুয়ারি (সংকলন) গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। অন্যদিকে ‘একুশে ফেব্রুয়ারী’ নামে জহির রায়হান একটি উপন্যাস রচনা করেন।

31. ‘রোহিনী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

A) চরিত্রহীন
B) গৃহদাহ
C) কৃষ্ণকান্তের উইল
D) সংশপ্তক

Correct Answer: 3

Explanation: রোহিনী’ চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসে পাওয়া যায়। কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়।

32. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধান ভাবে আছে?

A) বাংলার প্রকৃতির কথা
B) বাংলার মানুষের কথা
C) বাংলার ইতিহাসের কথা
D) বাংলার সংস্কৃতির কথা

Correct Answer: 1

Explanation: বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলার প্রকৃতির কথা প্রধানভাবে আছে। আমার সোনার বাংলা গানটি ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গাঁথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত।

33. যা চিরস্থায়ী নয়

A) অস্থায়ী
B) ক্ষণিক
C) ক্ষণস্থায়ী
D) নশ্বর

Correct Answer: 4

Explanation: যা চিরস্থায়ী নয় - নশ্বর। ক্ষণকালের জন্য স্থায়ী - ক্ষণস্থায়ী। অল্পক্ষণের জন্য - ক্ষণিক।

34. Intellectual শব্দের বাংলা অর্থ-

A) বুদ্ধিমান
B) মননশীল
C) বুদ্ধিজীবী
D) মেধাবী

Correct Answer: 3

Explanation: Intellectual শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী

35. কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?

A) গৌড়
B) সোনারগাঁ
C) ঢাকা
D) হুগলী

Correct Answer: 3

Explanation: ঢাকা নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল। সুবাহ বাংলা বা মুঘল বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের একটি মহকুমা যা ১৬শ থেকে ১৭শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বিস্তৃত ছিল।

36. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

A) দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
B) শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
C) দুটি শব্দে উপসর্গটির অর্থ দু’রকম
D) দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক

Correct Answer: 3

Explanation: অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটির অর্থ দুরকম। অবমূল্যায়ন-এ 'অব' হীনতা বা হ্রাস অর্থে এবং অবদান-এ 'অব' সৎকর্ম অর্থে ব্যবহৃত হয়েছে।

37. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?

A) সওগাত
B) মোহাম্মদী
C) সমকাল
D) শিখা

Correct Answer: 4

Explanation: জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি শিখা পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো। শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা।

38. ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’-এ পংক্তিটি কার রচনা?

A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) কাজী নজরুল ইসলাম
C) শেখ ফজলল করিম
D) শামসুর রাহমান

Correct Answer: 3

Explanation: ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’-এ পংক্তিটি শেখ ফজলল করিমের রচনা।

39. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

A) বাক্যের সরল ও জটিল রূপে
B) শব্দের রূপগত ভিন্নতায়
C) তৎসম ও অর্ধতৎসম শব্দের ব্যবহারে
D) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

Correct Answer: 4

Explanation: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য বিদ্যমান। সাধু ও চলিত ভাষার পার্থক্য বাংলা ভাষার দুটি রূপ—–সাধু ভাষা ও চলিত ভাষা। দুটি রূপের মধ্যে যেমন প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে তেমনি পার্থক্যও রয়েছে।

40. সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?

A) গোলাম মোস্তফা
B) ফররুখ আহমদ
C) ভাই গিরীশচন্দ্র সেন
D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

Correct Answer: 3

Explanation: Girish Chandra Sen (c. 1835-15 August 1910) was a Bengali religious scholar and translator. He was a Brahmo Samaj missionary and known for being the first publisher of the Qur an into the Bengali language in 1886.

41. সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন?

A) মোহাম্মদ আকরাম খান
B) তফাজ্জল হোসেন
C) নাসিরুদ্দিন
D) সিকান্দার আবু জাফর

Correct Answer: 4

Explanation: ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর। সমকাল বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে প্রকাশিত বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন কবি সিকান্দার আবু জাফর।

42. সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

A) কাজী নজরুল ইসলাম
B) আবুল কালাম শামসুদ্দীন
C) খান মুহাম্মদ মঈনুদ্দিন
D) মোহাম্মদ নাসিরুদ্দিন

Correct Answer: 4

Explanation: সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দীন। সওগাত ছিল একটি সচিত্র মাসিক পত্রিকা। এই পত্রিকা বাংলার মুসলিমদের সাংবাদিকতায় পথিকৃতের ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠা কাল-১৯১৮।

43. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?

A) বরিশাল জেলা
B) ফরিদপুর জেলা
C) ঢাকা জেলা
D) রাজশাহী জেলা

Correct Answer: 1

Explanation: Jibanananda Das (17 February 1899-22 October 1954) was an Indian poet writer, novelist and essayist in the Bengali language. Popularly called “Rupashi Banglar Kabi (Poet of Beautiful Bengal). Born in Barishal to a Vaidya Brahmo family.

44. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

A) জয়নুল আবেদীন
B) কামরুল হাসান
C) হাসেম খান
D) হামিদুর রহমান

Correct Answer: 2

Explanation: বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান

45. বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?

A) ১০
B) ১১
C) ১২
D) ১৩

Correct Answer: 3

Explanation: বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের ১২ নম্বর সংশোধনীর মাধ্যমে।

46. Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকারপ্রধান অনুপস্থিত ছিলেন?

A) মালয়েশিয়া
B) ফিলিপাইন
C) অস্ট্রেলিয়া
D) জাপান

Correct Answer: 1

Explanation: Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে মালয়েশিয়ার সরকারপ্রধান অনুপস্থিত ছিলেন।

47. গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন?

A) ৮ জুলাই, ১৯৯৪
B) ৯ জুলাই, ১৯৯৪
C) ১০ জুলাই, ১৯৯৪
D) ১১ জুলাই, ১৯৯৪

Correct Answer: 3

Explanation: গিরিজা প্রসাদ কৈরালা ১০ জুলাই, ১৯৯৪ তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন

48. Hubble Telescope-এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারিগণকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?

A) Endeavour
B) Challanger
C) Pathfinder
D) Apollo

Correct Answer: 1

Explanation: Hubble Telescope এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে Endeavour নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল। হাবল স্পেস টেলিস্কোপ হ’ল একটি স্পেস টেলিস্কোপ যা ১৯৯০ সালে নিম্ন পৃথিবীর কক্ষপথে চালু হয়েছিল এবং এখনও চালু রয়েছে।

49. রুয়ান্ডায় প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?

A) ৮ জুলাই, ১৯৯৪
B) ১৯ জুলাই, ১৯৯৪
C) ২৪ জুলাই, ১৯৯৪
D) ২৭ জুলাই, ১৯৯৪

Correct Answer: 2

Explanation: রুয়ান্ডার প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার শপথ গ্রহণ করেন ১৯ জুলাই ১৯৯৪। রুয়ান্ডা আফ্রিকার পূর্ব মধ্যাংশের একটি রাষ্ট্র। ১৯৯৪ সালে রুয়ান্ডায় হত্যাকান্ড সংঘটিত হয়। এতে আট লাখ নাগরিক নিহত হন।

50. পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ার নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?

A) ১১ জুলাই, ১৯৯৪
B) ১২ জুলাই, ১৯৯৪
C) ১৩ জুলাই, ১৯৯৪
D) ১ জুলাই, ১৯৯৪

Correct Answer: 4

Explanation: কায়রো চুক্তি অনুসারে ১৭ মে, ১৯৯৪ পিএলও পশ্চিম তীর ও গাজা এলাকার নিয়ন্ত্রণ পায়। ১ জুলাই, ১৯৯৪ ইয়াসির আরাফাত গাজা ভূখণ্ডে আসেন।

51. উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-

A) প্রায় ১২ ঘণ্টা
B) প্রায় ২৪ ঘণ্টা
C) প্রায় ৬ ঘণ্টা
D) চাঁদের তিথি অনুসারে ভিন্ন

Correct Answer: 1

Explanation: উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ার বা পর পর দুটি ভাটার মধ্যে ব্যবধান হলো প্রায় ১২ ঘণ্টা ২৬ মিনিট।

52. জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণা স্বাক্ষর করেন?

A) ২৪ জুলাই, ১৯৯৪
B) ২৫ জুলাই, ১৯৯৪
C) ২৬ অক্টোবর, ১৯৯৪
D) ২৭ জুলাই, ১৯৯৪

Correct Answer: 3

Explanation: জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন ২৬ অক্টোবর ১৯৯৪।

53. বি – ৫২ কি?

A) এক ধরনের যাত্রীবাহী বিমান
B) এক বিশেষ ধরনের হেলিকপ্টার
C) এক ধরনের বোমারু বিমান
D) ভূমি হতে শূন্যে নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র

Correct Answer: 3

Explanation: বি-৫২ এক ধরনের বোমারু বিমান। নোরা বি-৫২ হচ্ছে সার্বিয়ার মিলিটারি টেকনিক্যাল ইনস্টিটিউট বেলগ্রেড-এর তৈরি ১৫৫ মিমি স্বচালিত কামান।

54. Straw vote’ বলতে কি বোঝায়?

A) Unofficial poll of public opinion
B) Poll based on random representations
C) Yes-No’ vote
D) Manipulated elections

Correct Answer: 1

Explanation: Straw vote’ বলতে বুঝায় Unofficial poll of public opinion. এটি একটি নির্দিষ্ট বিষয়ে জনপ্রিয় মতামত প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়।

55. Rotary International’ কবে প্রতিষ্ঠিত হয়?

A) ১৯০৩ সালে
B) ১৯০৫ সালে
C) ১৯০৯ সালে
D) ১৯১২ সালে

Correct Answer: 2

Explanation: Rotary International’ প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে। রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

56. বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?

A) ১৯৪৬
B) ১৯৪৮
C) ১৯৬১
D) ১৯৬২

Correct Answer: 3

Explanation: বার্লিন প্রাচীর ছিলো একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায়, যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল। জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (জিডিআর, পূর্ব জার্মানি) কর্তৃক এই প্রাচীরটি নির্মাণ করা হয়

57. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?

A) ২৬ মার্চ, ১৯৭২
B) ১৬ ডিসেম্বর, ১৯৭২
C) ৪ মার্চ, ১৯৭২
D) ৪ জানুয়ারি, ১৯৭৩

Correct Answer: 3

Explanation: ৪ই মার্চ ১৯৭২ সালে ১০০ টাকার নোট চালু হয়

58. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?

A) ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
B) ২৪ জানুয়ারি, ১৯৭২
C) ১৬ ডিসেম্বর, ১৯৭২
D) ৪ এপ্রিল, ১৯৭২

Correct Answer: 4

Explanation: স্বাধীন বাংলাদেশেকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে ৪ এপ্রিল ১৯৭২। প্রথম স্বীকৃতি কারী দেশ ভুটান-৬ ডিসেম্বর ১৯৭১। ২য় ভারত ৬ ডিসেম্বর ১৯৭১।

59. বাংলাদেশ জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হয়েছিল?

A) ১৯৯২ সালে
B) ১৯৯৩ সালে
C) ১৯৯১ সালে
D) ১৯৯০ সালে

Correct Answer: 1

Explanation: বাংলাদেশে জাতীয় সংসদে উপজেলা বাতিল’ বিলটি পাস হয়েছিল ১৯৯২ সালে। পরবর্তীকালে ১৯৯৮ সালে জাতীয় সংসদে উপজেলা অধ্যাদেশ ১৯৯৮ পাস করে পুনরায় উপজেলা ব্যবস্থা প্রণয়ন করা হয়।

60. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

A) ১৯০৬ সালে
B) ১৮৬৪ সালে
C) ১৯১৯ সালে
D) ১৮৪০ সালে

Correct Answer: 2

Explanation: ১ আগস্ট ১৮৬৪ সালে ঢাকা প্রথম পৌরসভার মর্যাদা লাভ করে। ১৯৭৮ সালের ৩০ সেপ্টেম্বর এটিকে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন এ উন্নীত করা হয়। ১৯৯০ সালে এটাকে ঢাকা সিটি কর্পোরেশন করা হয়।

61. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

A) শায়েস্তা খান
B) শাহ সুজা
C) টিপু সুলতান
D) ইসলাম খান

Correct Answer: 1

Explanation: লালবাগের কেল্লা (কিলা আওরঙ্গবাদ) ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক। তার উত্তরসুরী, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি

62. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?

A) ১৯৪৫ সাল হতে
B) ১৯৪৬ সাল হতে
C) ১৯৪৭ সাল হতে
D) ১৯৪৮ সাল হতে

Correct Answer: 1

Explanation: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি শহরে অবস্থিত।

63. NATO কবে প্রতিষ্ঠিত হয়?

A) ১৯৪৭ সালের ৪ আগস্ট
B) ১৯৪৯ সালের ৪ এপ্রিল
C) ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি
D) ১৯৫১ সালের ৪ মে

Correct Answer: 2

Explanation: উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (North Atlantic Treaty Organization or NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত ৩০টি দেশের একটি সামরিক জোট। এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

64. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?

A) ১৯৩৩
B) ১৯৪৩
C) ১৯৪৫
D) ১৯৪৭

Correct Answer: 3

Explanation: ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে। ইয়াল্টা সম্মেলন, ক্রিমিয়া সম্মেলন নামে পরিচিত। ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের সরকার প্রধানদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বৈঠক হয়েছিল।

65. ধূমকেতু শুমেকার লেভী ৯ -এর প্রথম ভাঙ্গা টুকরোটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?

A) ৫ জুলাই, ১৯৯৪
B) ১৬ জুলাই, ১৯৯৪
C) ১৭ জুলাই, ১৯৯৪
D) ১৮ জুলাই, ১৯৯৪

Correct Answer: 2

Explanation: ধূমকেতু শুমেকার লেভী ৯ -এর প্রথম ভাঙ্গা টুকরোটি ১৬ জুলাই, ১৯৯৪ বৃহস্পতি গ্রহে আঘাত হানে

66. ১৯৯৪-এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে?

A) নজিবুল্লাহ
B) আহমেদ শাহ মাসুদ
C) আবদুর রশীদ দোস্তাম
D) গুলবুদ্দীন হেকমতিয়া

Correct Answer: 3

Explanation: ১৯৯৪-এর নববর্ষের দিনে আবদুর রশীদ দোস্তাম নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে

67. বাংলাদেশের উত্তরে অবস্থিত-

A) নেপাল ও ভুটান
B) পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
C) পশ্চিমবঙ্গ ও কুচবিহার
D) পশ্চিমবঙ্গ ও আসাম

Correct Answer: 2

Explanation: বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত—– পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম। বাংলাদেশের পশ্চিম, উত্তর, আর পূর্ব জুড়ে রয়েছে ভারত। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য। পূর্বে আসাম, ত্রিপুরা মিজোরাম।

68. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

A) লর্ড মিন্টো
B) লর্ড কার্জন
C) লর্ড মাউন্টব্যাটেন
D) লর্ড ওয়াভেল

Correct Answer: 3

Explanation: লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত উপমহাদেশের শেষ ভাইসরয় ও গভর্নর জেনারেল ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।

69. অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?

A) চট্টগ্রাম
B) ঢাকা
C) মংলা
D) খুলনা

Correct Answer: 2

Explanation: দেশের প্রথম ও বৃহত্তম কন্টেইনার ডিপো চট্টগ্রামে অবস্থিত। কিন্তু অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ঢাকার কমলাপুরে অবস্থিত।

70. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান-

A) সপ্তম
B) অষ্টম
C) নবম
D) দশম

Correct Answer: 3

Explanation: UNFPA-এর জনসংখ্যা বিষয়ক রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের নবম জনসংখ্যার দেশ ছিল। UNFPA -এর জনসংখ্যা রিপোর্ট ২০১৯-এ বাংলাদেশের অবস্থান দাঁড়ায় অষ্টমে।

71. কর্কটক্রান্তি রেখা-

A) বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
B) বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
C) বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
D) বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত

Correct Answer: 3

Explanation: কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।

72. ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে?

A) রাশিয়া’স চয়েস
B) লিবারেল ডেমোক্রেটিক পার্টি
C) স্যোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
D) দ্য কমিউনিস্ট পার্টি

Correct Answer: 2

Explanation: ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

73. ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কারা?

A) স্টইচকভ ও রোবের্তো
B) সালেনকো ও আর্ডেসন
C) সালেনকো ও স্টইচকভ
D) আর্ডেসন ও রোবের্তো

Correct Answer: 3

Explanation: ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রাশিয়ার ওলেগ সালেনকো এবং বুলগেরিয়ার রিস্টো স্টইচকভ। দুজনেই ৬টি করে গোল করেন।

74. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত ছিল?

A) ১৫টি
B) ৬টি
C) ১১টি
D) ১০টি

Correct Answer: 3

Explanation: ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১১টি ছিল। (৫ জন স্থায়ী ও ৬ জন অস্থায়ী)। ১৯৬৫ সালে সদস্য সংখ্যা ১৫ করা হয় (৫ জন স্থায়ী ও ১০ জন অস্থায়ী)।

75. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে?

A) ২১ জুলাই, ১৯৯৪
B) ২২ জুলাই, ১৯৯৪
C) ২৩ জুলাই, ১৯৯৪
D) ২৪ জুলাই, ১৯৯৪

Correct Answer: 2

Explanation: গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে ২২ জুলাই ১৯৯৪। ১৯৯৪ সালে একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় এবং সামরিক নেতা ইয়াহিয়া জাম্মেহ তার স্থান নেন।

76. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?

A) ৭ জুন, ১৯৯৪
B) ১১ জুন, ১৯৯৪
C) ১ জুলাই, ১৯৯৪
D) ১২ জুলাই, ১৯৯৪

Correct Answer: 2

Explanation: নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা ১১ জুন ১৯৯৪ নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষনা করেন।

77. ১৪ ডিসেম্বর, ১৯৯৩ তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়?

A) ৪টি
B) ৫টি
C) ৬টি
D) ৭টি

Correct Answer: 2

Explanation: ১৪ ডিসেম্বর ১৯৯৩ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট ৫টি সড়কের নামকরণ করা হয়।

78. বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ কত?

A) ১,৮২৪ কোটি টাকা
B) ১,৮৪২ কোটি টাকা
C) ১,৮৭৬ কোটি টাকা
D) ১,৮৬৭ কোটি টাকা

Correct Answer: 4

Explanation: বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ ছিল ১,৮৬৭ কোটি টাকা।

79. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু

A) ভৈরব সেতু
B) হার্ডিঞ্জ সেতু
C) ব্রহ্মপুত্র সেতু
D) তিস্তা সেতু

Correct Answer: 2

Explanation: বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ। এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেলসেতু। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১,৭৯৮.৩২ মিটার বা ১.৮ কিমি।

80. চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফার প্রথম দিন অর্থাৎ ২১ জুলাই, ১৯৯৪ তারিখে কত জন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?

A) ৩৮৭ জন
B) ৩৭৫ জন
C) ৩৫৭ জন
D) ৩৭৮ জন

Correct Answer: 2

Explanation: চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ৩৭৫ জন।

81. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-

A)
B) ২২/৭
C) ২৫/৯
D) প্রায় ৫

Correct Answer: 2

Explanation: বৃত্তের পরিধি= 2πr এবং বৃত্তের ব্যাস = 2r। এদের অনুপাত, 2πr/2r = π অথবা 22/7

82. একজন দোকানদার ৭*১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

A) ১০০ টাকা
B) ২০০ টাকা
C) ৩০০ টাকা
D) ৪০০ টাকা

Correct Answer: 2

Explanation: প্রকৃত ক্রয় মূল্য 100 টাকা হলে ৭.৫% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০-৭.৫) = ৯২.৫ টাকা। ১০% কমে ক্রয় মূল্য (১০০-১০) = ৯০ টাকা। ৯০ টাকায় ক্রয় করে দ্রব্যটি ২০% লাভে বিক্রয় মূল্য = (১২০ * ৯০) /১০০ =১০৮ টাকা। দুই বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য (১০৮-৯২.৫) = ১৫.৫ টাকা। বিক্রয়মূল্য ১৫.৫ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা। বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০ * ৩১)/১৫.৫ = ২০০ টাকা।

83. দু’ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে । দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

A) ২০ দিনে
B) ২২ দিনে
C) ২৪ দিনে
D) ২৬ দিনে

Correct Answer: 3

Explanation: দুই জন ব্যাক্তি ১ দিনে কাজ করতে পারে ১/৮ অংশ। প্রথম ব্যক্তি ১ দিনে কাজ করতে পারে ১/১২ অংশ। দ্বিতীয় ব্যক্তি ১ দিনে কাজ করতে পারে =(১/৮-১/১২)=১/২৪ অংশ। এখন, দ্বিতীয় ব্যক্তি ১/২৪ অংশ করে ১ দিনে। দ্বিতীয় ব্যক্তি ১ অংশ করে = (১*২৪)/১= ২৪ দিনে।

84. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?

A) ৫%
B) ৬%
C) ১০%
D) ১২%

Correct Answer: 3

Explanation: মনে করি, সুদের হার = r। প্রশ্নমতে, (৫০০ * ৪ * r)/১০০ + (৬০০ * ৫ * r)/১০০ = ৫০০ => ২০r + ৩০r = ৫০০ => ৫০r = ৫০০ => r = ১০। সুদের হার ১০%।

85. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

A) ৮৯
B) ১৪১
C) ২৪৮
D) ১৭০

Correct Answer: 2

Explanation: এখানে ২৪, ৩৬, ৪৮ এর ল.সা.গু. ১৪৪। যেহেতু ৩ যোগ করতে বলা হয়েছে, তাই নির্ণেয় সংখ্যাটি হবে ল.সা.গু. থেকে ৩ কম। অতএব ১৪৪-৩= ১৪১।

86. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?

A) ২০৪৮
B) ৫১২
C) ১০২৪
D) ৪৮

Correct Answer: 3

Explanation: শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়। এখানে, ১০২৪ = ৩২^২ একটি পূর্ণবর্গ সংখ্যা। তাই ১০২৪ এর ভাজক সংখ্যা বিজোড়।

87. চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-

A) ১০০
B) ১১৫
C) ১৩৫
D) ২২৫

Correct Answer: 3

Explanation: অনুপাতের যোগফল = ১+২+২+৩ =৮। চতুর্ভুজের চার কোণের যোগফল ৩৬০ ডিগ্রী। সুতরাং বৃহত্তম কোণ = (৩৬০ * ৩)/৮ = ১৩৫ ডিগ্রী।

88. দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?

A) দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
B) দুই কোণ ও এক বাহু
C) তিন কোণ
D) তিন বাহু

Correct Answer: 3

Explanation: দুটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সদৃশকোণী হয়, কিন্তু সর্বসম নাও হতে পারে। সর্বসম হওয়ার জন্য বাহুগুলোরও সমান হওয়া প্রয়োজন।

89. a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে a : b : c = কত?

A) 4 : 7 : 6
B) 20 : 35 : 24
C) 20 : 35 : 42
D) 24 : 35 : 30

Correct Answer: 3

Explanation: দেওয়া আছে, a:b=4:7, b:c=5:6। a:b কে 5 দ্বারা ও b:c কে 7 দ্বারা গুণ করে পাই, a:b = 20:35 ও b:c = 35:42। অতএব, a:b:c = 20:35:42।

90. (a^2+b^2−c^2+2ab)/(a^2−b^2+c^2+2ac) = কত?

A) (a + b + c)/(a+b−c)
B) (a+b−c)/(a−b+c)
C) (a−b+c)/(a+b−c)
D) (a+b−c)/(a+b+c)

Correct Answer: 2

Explanation: (a^2+2ab+b^2−c^2)/(a^2+2ac+c^2−b^2) = ((a+b)^2−c^2)/((a+c)^2−b^2) = ((a+b+c)(a+b−c))/((a+c+b)(a+c−b)) = (a+b−c)/(a−b+c)

91. a+b+c=9, a^2+b^2+c^2=29 হলে ab+bc+ca এর মান কত?

A) 52
B) 46
C) 26
D) 22

Correct Answer: 3

Explanation: আমরা জানি, (a+b+c)^2=a^2+b^2+c^2+2(ab+bc+ca) বা, 9^2 = 29 + 2(ab+bc+ca) বা, 81-29 = 2(ab+bc+ca) বা, 52 = 2(ab+bc+ca) বা, ab+bc+ca = 26

92. পানির জীব হয়েও বাতাসে নিশ্বাস নেয়

A) পটকা মাছ
B) হাঙ্গর
C) শুশুক
D) জেলী ফিস

Correct Answer: 3

Explanation: শুশুক বা ডলফিন স্তন্যপায়ী প্রাণী এবং এরা ফুলকার সাহায্যে শ্বাস নেয় না, বরং ফুসফুসের সাহায্যে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে।

93. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

A) মৃদু রঞ্জন রশ্মি
B) গামা রশ্মি
C) বিটা রশ্মি
D) কসমিক রশ্মি

Correct Answer: 1

Explanation: টিভির পর্দায় (CRT) ইলেকট্রন উচ্চ গতিতে আঘাত করার ফলে স্বল্প মাত্রার রঞ্জন রশ্মি (X-ray) নির্গত হয়, যা মৃদু রঞ্জন রশ্মি নামে পরিচিত।

94. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ-

A) কম্পিউটার
B) অফসেট পদ্ধতি
C) ফটো লিথোগ্রাফি
D) প্রসেস ক্যামেরা

Correct Answer: 3

Explanation: ফটো লিথোগ্রাফি একটি ফটোগ্রাফিক প্রক্রিয়া যার মাধ্যমে মুদ্রণের জন্য প্লেট তৈরি করা হয়। এই পদ্ধতির উদ্ভাবনের ফলে ধাতব অক্ষরের প্রয়োজনীয়তা বহুলাংশে কমে গেছে।

95. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-

A) ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ
B) বোতাম টিপে ডায়াল করা
C) অপটিক্যাল ফাইবারের ব্যবহার
D) নতুন ধরনের মাইক্রোফোন

Correct Answer: 1

Explanation: ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হলো এনালগ সিগন্যালের পরিবর্তে ডিজিটাল সিগন্যালে (বাইনারি কোডে) বার্তা প্রেরণ করা, যা কথার মানকে উন্নত করে।

96. আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে-

A) বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
B) ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয়বাষ্প
C) বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
D) বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%

Correct Answer: 3

Explanation: আপেক্ষিক আর্দ্রতা ৯০% বলতে বোঝায় যে, ওই তাপমাত্রায় বায়ুর জলীয়বাষ্প ধারণ করার সর্বোচ্চ ক্ষমতার ৯০ শতাংশ জলীয়বাষ্প বর্তমানে বাতাসে উপস্থিত আছে।

97. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-

A) ধমনীর ভেতর দিয়ে
B) শিরার ভেতর দিয়ে
C) স্নায়ুর ভেতর দিয়ে
D) ল্যাকটিয়ালের ভেতর দিয়ে

Correct Answer: 1

Explanation: হৃৎপিণ্ডের প্রতিটি সংকোচনের ফলে সৃষ্ট রক্তচাপের ঢেউ ধমনীর প্রাচীরের মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়, যা নাড়ীর স্পন্দন হিসেবে অনুভূত হয়।

98. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?

A) চাঁদে কোন জীব নেই তাই
B) চাঁদে কোন পানি নেই তাই
C) চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
D) চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই

Correct Answer: 3

Explanation: শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় শব্দ তরঙ্গ প্রবাহিত হতে পারে না, তাই কোনো শব্দ শোনা যায় না।

99. পীট কয়লার বৈশিষ্ট্য হলো-

A) মাটির অনেক গভীরে থাকে
B) ভিজা ও নরম
C) পাহাড়ি এলাকায় পাওয়া যায়
D) দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক

Correct Answer: 2

Explanation: পীট হলো কয়লা তৈরির প্রাথমিক পর্যায়। এটি উদ্ভিদদেহের আংশিক পচনের ফলে তৈরি হয় এবং এতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় এটি ভিজা ও নরম প্রকৃতির হয়।