১৬তম স্কুল পর্যায়ে-০১ বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) ২০২২ প্রশ্ন সমাধান
১৬তম স্কুল পর্যায়ে-০১ বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) ২০২২ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন ও নির্ভুল সমাধান একসাথে দেখুন। PDF ডাউনলোড ও বিষয়ভিত্তিক বিশ্লেষণসহ।
1. The father with his seven daughters ---- left the house.
Correct Answer: 3
Explanation: phrase এর preposition এর পরের অংশ বাক্যের subject হতে পারে না। সুতরাং প্রদত্ত বাক্যের sub হলো the father এবং verb left (verb এর p.p)। সুতরাং present prefect tense অনুযায়ী শূন্যস্থানে has বসবে।
2. সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা" - এক কথায় প্রকাশ করলে কী হয়?
Correct Answer: 1
Explanation: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদগমন। প্রশংসা দ্বারা আনান্দ প্রকাশ - অভিনন্দন সন্মানের সঙ্গে অভ্যর্থনা - সংবর্ধনা।
3. কোনটি দেশি শব্দের উদাহরণ?
Correct Answer: 4
Explanation: আদিবাসীদের ভাষার যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। দেশি শব্দের উদাহরণ - কোল, মুণ্ডা, ভীম, খোকা, চাঁপা, কুলা, গঞ্জ, ডাব, ডাগর, টোপল ইত্যাদি।
4. ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরুষ্কার লাভ করেন কে?
Correct Answer: 3
Explanation: সার্ক সাহিত্য পুরস্কার সার্ক লেখক ও সাহিত্য প্রতিষ্ঠান। (ফসওয়াল) কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কারবিশেষ। ২০০১ সাল থেকে অনিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। শামসুর রাহমান, মহাশ্বেতা দেবী, জয়ন্ত মহাপাত্র, অভি সুবেদী, মার্ক টালি, সীতাকান্ত মহাপাত্র, উদয় প্রকাশ, সুমন পোখরেল এবং অভয় কে এ পুরস্কারের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তন্মধ্যে, নেপালী কবি, গীতিকার এবং অনুবাদক সুমন পোখরেল একমাত্র লেখক হিসেবে এ পুরস্কার দুইবার পেয়েছেন। ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরষ্কার পেয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
5. The opposite word of 'sluggish ' is -
Correct Answer: 1
Explanation: sluggish অর্থ অলস। আর animated অর্থ সঁজীবিত। Opposite of sluggish- active. energetic. vigorous. Synonyms of sluggish: crawling, creeping, dallying, inactive.
6. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
Correct Answer: 1
Explanation: প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড্রই ছিল সবচেয়ে প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদ। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন পুণ্ডু রাজ্যের স্বাধীনতা বিলুপ্ত হয়। বর্তমান অবস্থান বগুড়া জেলার মহাস্থানগড়। তাম্রলিপ্ত নামক জনপদ হরিকেল ও রাঢ়ের দক্ষিণে অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। তাম্রলিপ্ত প্রাচীন বাংলার একটি বিখ্যাত বন্দর ছিল। ...সপ্তম শতকের লেখকেরা হরিকেল নামে একটি জনপদের বর্ণনা করেছেন। ...প্রাচীন বাংলার জনপদ গুলোকে শশাঙ্ক গৌড় নামে একত্রিত করেন। ...সাত শতকে গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ।
7. 'উষ্ণীয়' এর শব্দার্থ -
Correct Answer: 3
Explanation: উষ্ণীষ সংস্কৃত শব্দ; যার অর্থ পাগড়ি, কেরীট।
8. দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরুস্কৃত করে?
Correct Answer: 4
Explanation: ২০১৬ সালে দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়েছে ইন্টার্নেশনাল ফেডারেশন অব বেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটি (IFRC)।
9. It was high time we our habits.
Correct Answer: 4
Explanation: It was high time এরপর sub আসলে had + এরপর verb এরpast participle form ব্যবহৃত হয়। Change এর past participle form হলো changed
10. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
Correct Answer: 4
Explanation: প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতে তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়। উল্লিখিত চারটি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে।
11. বাংলা বর্ণমালার উৎস কী?
Correct Answer: 2
Explanation: বাংলা সহ ১৯৮ টি লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি হতে। ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক- সম্রাট অশোক।
12. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
Correct Answer: 4
Explanation: অ্যালুমিনিয়াম ধাতুকে মুক্ত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায় না। যৌগরূপে এই ধাতুকে প্রকৃতির মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভূ-পৃষ্ঠের সব ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম এর পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় ৭% - ৮%।
13. 'মরি! মরি! কী সুন্দর প্রভাতের রুপ' এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
Correct Answer: 4
Explanation: যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন ক. উচ্ছ্বাস প্রকাশে মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! খ. স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে হ্যা, আমি যাব।... চ. যন্ত্রণা প্রকাশে: উঃ! পায়ে বড্ড লেগেছে।... ছ. ঘৃণা বা বিরক্তি প্রকাশে ছি ছি, তুমি এত নীচ!
14. 'গুনহীনের ব্যর্থ আস্ফালন' অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
Correct Answer: 3
Explanation: ক্ষমতাহীন ব্যক্তি সাধারণত আস্ফালন বেশী করে। এটা আসলে তার অনেক ক্ষমতা আছে এটা বুঝানোর ই একটা প্রচেষ্টা মাত্র।
15. শিরে-সংক্রান্তি' বাগধারাটির অর্থ কি?
Correct Answer: 1
Explanation:
16. বিপরীতার্থে 'পরা'
Correct Answer: 4
Explanation: বিপরীত অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে পরাজয়, পরাভব। আতিশয্য অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে - পরাকাষ্ঠ, পরায়ণ, পরাক্রান্ত।
17. Do not --- what you can do today.
Correct Answer: 3
Explanation: Put off অর্থ স্থগিত রাখা। Put off যোগে বাক্য-Do not put off what you can do today. বাক্যটির অর্থঃ তুমি যা আজ করতে পারবে তা ফেলে রাখ না।
18. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
Correct Answer:
Explanation: - প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুণ্ড্র। ... - এটি বাংলার প্রাচীনতম জনপদ। - বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুণ্ড্রনগর অবস্থিত। পরবর্তী কালে এর নাম মহস্থানগড় হয়। ... - এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল। এছাড়াও প্রাচীন বাংলার আরো জনপদ সমূহ হচ্ছে: বঙ্গ - বরেন্দ্র - সমতট হরিকেল রাঢ় - চন্দ্রদ্বীপ তাম্রলিপ্ত গঙ্গারিডাই - গৌড় প্রভৃতি। তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
19. What is the antonym of ' abduct '?
Correct Answer: 3
Explanation: Abduct - অপহরণ করা Restore প্রত্যর্পণ করা Some synonyms of abduct: kidnap, seize, snatch, grab, remove Some antonyms of abduct: give, give up, let go, release
20. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
Correct Answer: 3
Explanation: ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, উপরের উদাহরণে, 'পড়' এর সঙ্গে যুক্ত হওয়া 'উয়া', 'নাচ' এর সঙ্গে যুক্ত হওয়া 'উনে' এবং 'জিত' এর সঙ্গে যুক্ত হওয়া 'আ' কৃৎ প্রত্যয়।
21. বিগ এ্যাপেল কোন শহরের নাম?
Correct Answer: 3
Explanation: নিউইয়র্ক শহরের উপনাম "বিগ আপেল"। গগনচুম্বী অট্টালিকা শহর ও বিশ্বের রাজধানী নামে খ্যাত নিউইয়র্কে 'বিগ আপেল' উপ নামে ডাকা হয়।
22. I saw him play. (passive)
Correct Answer: 4
Explanation: bare infinitive যুক্ত বাক্যটির passive voice এর structure: ob কে sub + was/ were + verb এর p.p + to + verb এর base form + by + sub কে ob I saw him play - এর passive form হলো - He was seen to play by me
23. পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?
Correct Answer: 4
Explanation: ঐকদেশিক অধিকরণ কারকঃ বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে)। বনে বাঘ আছে (বনের যেকোনো এক স্থানে)। আকাশে চাঁদ উঠেছে (আকাশের কোনো এক স্থানে)।
24. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের -
Correct Answer: 2
Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে 'বাঙালি জাতির মুক্তির সনদ' নামে খ্যাত ঐতিহাসিক 'ছয় দফা' ঘোষণা করেন। এ দফাকে যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ১৫ জুন ১২১৫ স্বাক্ষরিত ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়। ছয় দফার প্রতম দফায় বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রুপে গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন। ছয় দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষীবাহিনী গঠন।
25. কোনটি স্থানীয় সরকার নয়?
Correct Answer: 2
Explanation: স্থানীয় সরকার বলতে স্থানীয় সরকার ব্যবস্থাকে বোঝায়। ... ২০০৮ সালের মে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকারব্যবস্থা বিদ্যমান। স্তরগুলো হলো- গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে পৌরসভা ও সিটি কর্পোরেশন।
26. But for your help I
Correct Answer: 1
Explanation: But for your help অর্থ if you had not helped (যদি তুমি সাহায্য না করতে)। সুতরাং এটি 3rd conditional এর structure। আর তাই result clause টির structure হবে sub + would have + verb এর p.p
27. If he a human being, he would not have done this.
Correct Answer: 1
Explanation: Conditional sentence এর পরের অংশে যদি Future perfect tense থাকে তাহলে প্রথম অংশে Past indefinite tense হয়। If he was a human being, he would not have done this.
28. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer: 1
Explanation: ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও উপদেষ্টা খন্দকার মোশতাক আহমেদ।
29. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে?
Correct Answer: 3
Explanation: ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ
30. While I (Play) in the field, I saw a dead cow.
Correct Answer: 2
Explanation: দুটি clause এর মধ্যে যে clause টির কাজ চলছিল সেই clause টি while দ্বারা শুরু হয় এবং clause টি past tense- এ হলে অপর clause টি past continuous tense - এ হয়। সুতরাং play এর স্থলে was playing হবে সঠিক expression।
31. 'Boot leg' means to -
Correct Answer: 4
Explanation: Bootleg is good for describing something that's stolen, smuggled, or pirated.
32. She has no taste --- music.
Correct Answer: 2
Explanation: Taste for something অর্থ কোন কিছুর পছন্দ বা রুচি। For যোগে বাক্যটির বাংলা সংগীতে তার কোনো রুচি নেই।
33. What is the full form of SMS?
Correct Answer: 1
Explanation: SMS এর পুরো নাম Short Message service. এসএমএসের আবিষ্কার 1984 সালে Friedhelm Hillebrand এবং Bernard Ghillebaert এর দ্বারা হয়েছিল।
34. গাড়ির ব্যাটারীতে ব্যবহৃত এসিড কোনটি?
Correct Answer: 3
Explanation: ব্যাটারি এক প্রকার তড়িৎকোষ। একটি পাত্রে খানিকটা পাতলা সালফিউরিক এসিড নিয়ে তার মধ্যে একটি দস্তা ও একটি তামার পাত পরস্পরকে স্পর্শ না করিয়ে ডুবালে একটি তড়িৎকোষ বা ব্যাটারি তৈরি হয়।
35. সংগ্রাম ও 'প্রত্যাশা' কী?
Correct Answer: 3
Explanation: বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনে তৈরি নতুন দুইটি যুদ্ধজাহাজ 'সংগ্রাম' ও 'প্রত্যাশা'। ৯০ মিটার লম্বা ও ১১ মিটার প্রস্থের জাহাজ দুইটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাহাজ দুইটি (করভেট) নির্মাণের লক্ষ্যে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর চীনের শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ২০১৬ সালের ৯ আগস্ট জাহাজ দুইটির স্টিল কাটিংয়ের মাধ্যমে নির্মাণকাজ শুরু হয়। ২০১৯ সালের ২৮ মার্চ সরবরাহকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
36. IMF এর সদর দপ্তর কোথায়?
Correct Answer: 1
Explanation: IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে প্রতিষ্ঠিত হয়ে ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে।
37. Curd is made milk.
Correct Answer: 4
Explanation: made of যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি তা যদি ঐ জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা যায় তাহলে made of বসে। made from যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি তারা যদি ঐ জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা না যায় না তাহলে made from বসে। শূন্যস্থানে from বসবে। from বসিয়ে বাক্যটির বাংলা: দুধ থেকে দই তৈরি করা হয়।
38. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
Correct Answer: 1
Explanation: বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো হালদা নদী। এটির উৎপত্তি খাগড়াছড়ির উপজেলা জুড়ে। প্রতিবছর হালদা নদীতে একটি বিশেষ মুহূর্তে এবং বিশেষ পরিবেশে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। ডিম ছাড়ার বিশেষ সময়কে তিসি বলা হয়ে থাকে। চলন বিল বাংলাদেশে বৃহত্তম বিল। পশুর নদী সুন্দরবনে অবস্থিত। হালদা নদী এশিয়ার সব চেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র।
39. They tell us a tale about a tail. The word 'tale' is
Correct Answer: 1
Explanation: Article এবং preposition - এর মাঝে noun বসে। আর অর্থের দিক থেকেও tale (গল্প, কাহিনী ) শব্দটি noun।
40. The Headmaster and the President of the school --- present in the last meeting.
Correct Answer: 2
Explanation: Headmaster এবং president - এর পূর্বে the থাকায় পৃথক পৃথক ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং verb টি plural হবে। Last meeting (গত সভা) থাকাতে বাক্যটি past indefinite tense হবে এবং শূন্যস্থানে were বসবে।
41. Instead of 'confirm 'we can say
Correct Answer: 1
Explanation: Bear out সমর্থন করা। = The evidence so far simply does not bear him out. Bear on - সম্পর্কযুক্ত। = I don't see how that information bears on this case. Bear off - বন্ধ করা/সরিয়ে নিয়ে যাওয়া। = The west wind bears off our boat to the shore. Bear to - সহ্য করা। = He couldn't bear to see the dog in pain.
42. কোনটি রুপক কর্মধারয় সমাস?
Correct Answer: 2
Explanation: রূপক কর্মধারায়ঃ উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রুপক কর্মধারায় সমাস বলে। **রূপক কর্মধারায় সমাসের লক্ষণীয় বিষয় এক্ষেত্রে উপমান ও উপমেয় উভয় পদে সমাস হয় এবং উভয়ের অভেদ কল্পনা করা হয়। উদাহারণঃ বিদ্যাধন = বিদ্যা রুপ ধন চন্দ্রমুখ = চন্দ্র রুপ মুখ মনমাঝি = মন রুপ মাঝি বিষাদসিন্ধু = বিষাদ রুপ সিন্ধু ক্রোধানল = ক্রোধ রুপ অনল সংসারসাগর = সংসার রূপ সাগর
43. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
Correct Answer: 2
Explanation: বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? বর্ণনাঃ বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ ৩টি। পরাশ্রয়ী বর্ণ তিনটি হলো: ং, ঃ, ১। পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দের উদাহরণ হলো: রং, চাঁদ, দুঃখ। যে বর্ণ কখনো স্বাধীন বা স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এই ধ্বনিগুলো অন্য ধ্বনি উচ্চারণের সময় সেই ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় বলে তাদেরকে পরাশ্রয়ী বর্ণ বলে। এ বর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারেনা কিন্তু অন্য ধ্বনির আশ্রয় করে উচ্চারিত হয় বলে এ তিনটি পরাশ্রয়ী বর্ণ।
44. She was used to the poor.
Correct Answer: 3
Explanation: Be used to/ get used to এরপর verb এর সাথে ing যুক্ত হয়। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ verb form হলো helping
45. I went there to seek a job (Compound)
Correct Answer: 4
Explanation: Simple বাক্যকে compound - এ রূপান্তরের ক্ষেত্রে and, or, but ইত্যাদি conjunction ব্যবহৃত হয়। সুতরাং বাক্যটির compound form হলো I went there and sought a job
46. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
Correct Answer: 1
Explanation: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। তিনি "সবুজপত্র" পত্রিকা সম্পাদনের মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।
47. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
Correct Answer: 1
Explanation: সম্বোধন এর পর বসে কমা (,) বাক্যের শেষে বসে দাড়ি। সম্বোধন পদের পর বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হতো; কিন্তু আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কমা বসে।
48. Choose the correct sentence:
Correct Answer: 3
Explanation: ফাঁসি দেয়া অর্থে - Hang এর past and past participle form হচ্ছে hanged. আর ঝোলানো অর্থে - Hang এর past and past participle হচ্ছে hung. তাছাড়া বাক্যটি past indefinite tense এ হবে বলে (গ) - ই সঠিক উত্তর।
49. 'Book Post' এর পারিভাষিক রুপ কোনটি?
Correct Answer: 2
Explanation: Book Post অর্থ- খোলা ডাক, post office=ডাকঘর, Bylaws = উপবিধি, Authorship = লেখস্বত্ব
50. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি?
Correct Answer: 1
Explanation: সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন, অগ্রনায়ক, ত্রিনয়ন।
51. শ্রীলংকার মুদ্রার নাম কী?
Correct Answer: 4
Explanation: শ্রীলঙ্কা - শ্রীলঙ্কান রুপি, মার্কিন যুক্তরাষ্ট্র- ডলার, যুক্তরাজ্য পাউন্ড, বাংলাদেশ - টাকা
52. 'বীণাপাণি' সমস্ত পদটি কোন সমাস?
Correct Answer: 1
Explanation: উভয়পদ বিশেষ্য হলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমনঃ বীণা পাণিতে যার, গোঁফে খেজুর যার
53. বিশ্ব মানবাধিকার দিবস কবে?
Correct Answer: 3
Explanation: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে 'মানবাধিকার সম্পর্কে সর্বজনীন ঘোষণা' অনুমোদিত হয়। ... সেই থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে।
54. Which is the noun of the work 'brief '?
Correct Answer: 2
Explanation: আমার জানি কোনো শব্দের সাথে ty, ment, tion, ance, ence, ness, ism, age,ee,er, th, ইত্যাদি suffix /prefix যোগ করে noun গঠন করা যায়। যেমন, Honesty, Brevity, beauty ইত্যাদি।
55. Choose the best translation of "সে নদীর কাছে এক কুটিরে বাস করত।" from the below-
Correct Answer: 3
Explanation: Close to something অর্থ কোন কিছুর নিকটে। আর কুটির এর ইংরেজি in a hut। সুতরাং প্রদত্ত বাক্যটির ইংরেজি: He lived in a hut close to the river
56. ফোকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?
Correct Answer: 4
Explanation: ফোকেটিং (Folketing) হলো ডেনমার্কের আইনসভার নাম। বেলজিয়াম, নরওয়ে ও ফিনল্যান্ডের আইনসভা যথাক্রমে - ফেডারেল পার্লামেন্ট, স্টরটিং ও এডুসকুন্তা।
57. He tried his best. (Negative)
Correct Answer: 3
Explanation: He tried his best (সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে) এর negative sentence হলো He left no stone unturned (সেই চেষ্টার ত্রুটি করল না)।
58. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
Correct Answer: 2
Explanation: বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাশের ডিজাইন কৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা
59. নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
Correct Answer: 2
Explanation: পোশাক ফারসি শব্দ, জিনিস আরবি শব্দ। ... খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য ষ হয় না। যেমন: টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা।
60. ইউনেস্কোর কততম সম্মেলন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
Correct Answer: 1
Explanation: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো তার ৩০ তম সাধারণ সম্মেলন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
61. 'খ্রিস্টান' কোন জাতীয় মিশ্র শব্দ?
Correct Answer: 1
Explanation: 'খ্রিস্টান' ইংরেজি + বাংলা জাতীয় মিশ্র শব্দ। দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। ... যেমনঃ রাজা বাদশা (তৎসম + ফারসি), হাটবাজার (বাংলা + ফারসি), হেড - মৌলভি (ইংরেজি + ফারসি), হেড পন্ডিত (ইংরেজি + তৎসম), খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম), 'খ্রিস্টান (ইংরেজি + বাংলা)।
62. The antonym of the word 'benign' is -
Correct Answer: 4
Explanation: Bening (adj) সদয়/নম্র/শান্ত/ অনুকূল ইত্যাদি। ... Malignant (adj) - ক্ষতিকর বা অপকারী।
63. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়--
Correct Answer: 2
Explanation: বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার (Apiculture), অপরদিকে মৎস্যচাষ বিষয়ক বিদ্যা ও রেশম চাষ বিষয়ক বিদ্যাকে যথাক্রমে পিসিকালচার (Pisciculture) ও সেরিকালচার (Sericulture) বলা হয়।
64. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
Correct Answer: 3
Explanation: যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে। যেমন - সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির, ডাঙায় বাঘ।
65. Which one is correct?
Correct Answer: 4
Explanation: The correct spelling is Mischievous. অর্থ হল ক্ষতিকর। The other words are misspelt.
66. Move or die. (simple)
Correct Answer: 1
Explanation: Simple বাক্যে একটি মাত্র finite verb (সমাপিকা ক্রিয়া) থাকে। সুতরাং প্রদত্ত বাক্যটিকে simple form হলো In case of your failure to move, you will die ।
67. UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity (মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে?
Correct Answer: 2
Explanation: বাংলাদেশের ৪টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। যথা- বাউল সংগীত, জামদানি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটির বয়ন পদ্ধতি। এরমধ্যে বাউল সংগীতকে UNESCO মানবতার ধারক হিসেবে আখ্যা দেয়।
68. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Correct Answer: 2
Explanation: ক্ষুদ্রার্থে গঠিত স্ত্রীবাচক শব্দঃ নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা
69. Call it a day' - এর যথার্থ অনুবাদ কোনটি?
Correct Answer: 1
Explanation: 'Call it a day'—এর যথার্থ অনুবাদ হলো: কাজ বন্ধ করা বা সেদিনের মতো কাজ শেষ করা।
70. পেয়ারা 'কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer: 2
Explanation: পেয়ারা' শব্দটি পর্তুগীজ ভাষা থেকে এসেছে। পর্তুগীজ ভাষা থেকে আগত এরুপ আরো কিছু শব্দ হলো আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি।
71. তামার বিষ' বাগধারটির অর্থ কী?
Correct Answer: 1
Explanation: তামার বিষ - অর্থের কুপ্রভাব। তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ - অস্থায়ী বস্তু। কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।
72. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
Correct Answer: 4
Explanation: প্রথম বিশ্ব নারী সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোপেনহেগেন এ ১৯৮০ সালে।
73. AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী?
Correct Answer: 3
Explanation: AIDS পূর্ণরূপ: Acquired Immuno Deficiency Syndrome বা অর্জিত প্রতিরক্ষার অভাবজনিত রোগলক্ষণসমষ্টি হচ্ছে এইচ.আই.ভি. HIV পূর্ণরূপ: human immunodeficiency virus তথা "মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস" নামক ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগলক্ষণসমষ্টি যা মানুষের দেহে রোগ - প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রম্যতা হ্রাস করে। এর ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে কোনও সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে।
74. Choose the best translation of 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো'-
Correct Answer: 3
Explanation: 'Take to task' অর্থ হলো তিরস্কার করা। সুতরাং 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল' বাক্যটির সঠিক অনুবাদ হলো The authorities took him to task.
75. দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer: 3
Explanation: দ্যুলোক (দিব + লোক)। একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
76. ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার লাভ কত টাকা?
Correct Answer: 2
Explanation: ২৫% লাভ মানে বিক্রয়মূল্য = ক্রয়মূল্যের ১২৫%। বিক্রয়মূল্য ১৫ টাকা হলে ক্রয়মূল্য = ১৫×(১০০/১২৫) = ১২ টাকা। লাভ = ১৫ - ১২ = ৩ টাকা।
77. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
Correct Answer: 2
Explanation: ক্ষেত্রফল A ∝ r^2 এবং ব্যাস d = 2r ⇒ d তিনগুণ হলে r-ও তিনগুণ হয়। তাই ক্ষেত্রফল হবে (৩^২) = ৯ গুণ।
78. যদি x + 1/x = -5 হয়, তবে x/(x^2 + x + 1) এর মান কত?
Correct Answer: 4
Explanation: x^2 + x + 1 = x(x + 1 + 1/x)। তাই x/(x^2 + x + 1) = x / [x(x + 1 + 1/x)] = 1/(x + 1 + 1/x)। দেওয়া আছে x + 1/x = -5 ⇒ x + 1 + 1/x = -4। সুতরাং মান = 1/(-4) = -1/4।
79. 80 এর 75% এর 25% কত?
Correct Answer: 2
Explanation: 80 এর 75% = 80×(75/100) = 60। 60 এর 25% = 60×(25/100) = 15।
80. ১২ সদস্যের কমিটিতে ৯ জন মহিলা হলে পুরুষ শতকরা কত ভাগ?
Correct Answer: 1
Explanation: মোট ১২ জন, মহিলা ৯ জন ⇒ পুরুষ = ১২-৯ = ৩ জন। পুরুষের শতকরা = (৩/১২)×১০০ = ২৫%।
81. ২ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?
Correct Answer: 1
Explanation: কেন্দ্র O, বাহিরের বিন্দু P, স্পর্শবিন্দু T হলে OT ⟂ PT। ত্রিভুজ OPT সমকোণী। OP = 5, OT (ব্যাসার্ধ) = 2। PT = √(OP^2 - OT^2) = √(5^2 - 2^2) = √(25-4) = √21 ≈ 4.58 সেমি।
82. নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?
Correct Answer: 4
Explanation: বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত দুই কোণের সমষ্টি ১৮০° হয়। বর্গ ও আয়তে সব কোণ ৯০° ⇒ বিপরীত কোণগুলোর যোগ ১৮০° (বৃত্তস্থ)। রম্বসে সাধারণত কোণগুলো ৯০° নয় ⇒ বিপরীত কোণের যোগ ১৮০° নাও হতে পারে, তাই সাধারণভাবে রম্বস বৃত্তস্থ নয়।
83. a^2-3a, a^3-9a এবং a^3-4a^2+3a এর গ.সা.গু কত?
Correct Answer: 1
Explanation: a^2-3a = a(a-3) a^3-9a = a(a^2-9) = a(a-3)(a+3) a^3-4a^2+3a = a(a^2-4a+3) = a(a-1)(a-3) তিনটির সাধারণ উৎপাদক = a(a-3)।
84. নিচের কোনটি x^3-6x^2+11x-6 এর উৎপাদক নয়?
Correct Answer: 4
Explanation: f(x)=x^3-6x^2+11x-6। f(1)=1-6+11-6=0 ⇒ (x-1) উৎপাদক। f(2)=8-24+22-6=0 ⇒ (x-2) উৎপাদক। f(3)=27-54+33-6=0 ⇒ (x-3) উৎপাদক। f(4)=64-96+44-6=6 ≠ 0 ⇒ (x-4) উৎপাদক নয়।
85. কোন ভগ্নাংশের লবে ১ যোগ করলে তা 1/2 হয় এবং হরে ১ যোগ করলে তা 1/3 হয়—ভগ্নাংশটি কত?
Correct Answer: 3
Explanation: ধরি ভগ্নাংশ = x/y। লবে ১ যোগ করলে: (x+1)/y = 1/2 ⇒ y = 2x+2 হরে ১ যোগ করলে: x/(y+1) = 1/3 ⇒ 3x = y+1 ⇒ y = 3x-1 দুই মান সমান: 2x+2 = 3x-1 ⇒ x=3 তাহলে y = 3x-1 = 8 ভগ্নাংশ = 3/8।
86. p = a×b হলে, a ও b উভয়কে একত্রে ১০% বৃদ্ধি করলে p শতকরা কত বৃদ্ধি পাবে?
Correct Answer: 3
Explanation: a ১০% বাড়লে নতুন a = 1.1a b ১০% বাড়লে নতুন b = 1.1b নতুন p = (1.1a)(1.1b) = 1.21ab = 1.21p অর্থাৎ বৃদ্ধি = ২১%।
87. কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি কী হবে?
Correct Answer: 4
Explanation: সামান্তরিকে এক কোণ ৯০° হলে পাশের কোণও ৯০° হয় এবং বিপরীত কোণও ৯০° হয়। তাই সেটি আয়তক্ষেত্র।
88. ৬ টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সেমি এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সেমি। ৬ষ্ঠ কাঠির দৈর্ঘ্য কত সেমি?
Correct Answer: 2
Explanation: ৬টির মোট দৈর্ঘ্য = 44.2×6 = 265.2 সেমি ৫টির মোট দৈর্ঘ্য = 46×5 = 230 সেমি ৬ষ্ঠটির দৈর্ঘ্য = 265.2 - 230 = 35.2 সেমি।
89. নিচের কোনটি অমূলদ সংখ্যা?
Correct Answer: 4
Explanation: যে দশমিক সংখ্যা সসীম বা অনন্ত হলেও পুনরাবৃত্ত (repeating) হলে তা মূলদ। Option 1 পুনরাবৃত্ত ⇒ মূলদ। Option 2-ও 10 প্যাটার্নে পুনরাবৃত্ত ⇒ মূলদ। Option 4 এ 1-এর মাঝে 0-এর সংখ্যা ক্রমে বাড়ছে (পুনরাবৃত্ত নয়) ⇒ অমূলদ।
90. কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তের কেন্দ্রকে বলে কী?
Correct Answer: 2
Explanation: ত্রিভুজের তিন শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তাকে পরিবৃত্ত বলে, আর তার কেন্দ্রকে বলে পরিকেন্দ্র।
91. ১,২,৩,৪,৫,৬,৭ সেমি দৈর্ঘ্যের ৭টি সরলরেখা থেকে ৪টি বাহু নিয়ে কয়টি ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়?
Correct Answer: 1
Explanation: চতুর্ভুজ গঠনের শর্ত: বৃহত্তম বাহু < বাকি তিন বাহুর যোগফল। দৈর্ঘ্যগুলো থেকে ৪টি করে নিলে অসম্ভব হবে যখন বৃহত্তমটি ≥ বাকি তিনটির যোগফল। এখানে অসম্ভব সেটগুলো: (1,2,3,7): 1+2+3=6 < 7 (1,2,4,7): 1+2+4=7 = 7 (1,2,3,6): 1+2+3=6 = 6 মোট ৩ ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়।