৩৭ তম বিসিএস প্রশ্ন সমাধান । 37th BCS Question And Solution
৩৭তম বিসিএস (37th BCS) প্রশ্ন ও সমাধান ২০২৫। সকল বিষয়ভিত্তিক MCQ প্রশ্ন ও সঠিক উত্তরসহ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য সম্পূর্ণ গাইড।
1. কোনটি বাগধারা বোঝায়?
Correct Answer: 3
Explanation: শিরে সংক্রান্তি’ বাগধারার অর্থ- আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ, সামনেই বিপদ। চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি কিংবা শিব সংক্রান্তি বাগধারা নয়।
2. কোনটি মৌলিক শব্দ?
Correct Answer: 2
Explanation: যেসব শব্দ ভেঙে আলাদা করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। গোলাপ শব্দটি ভেঙে আলাদা করা যায় না, তাই এটি মৌলিক শব্দ।
3. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
Correct Answer: 4
Explanation: বহুভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর (১৮৮৫-১৯৬৯) দুই খণ্ডে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ ‘বাংলা সাহিত্যের কথা’(১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫)।
4. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
Correct Answer: 2
Explanation: ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারী’-এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক ‘কবর’- এর রচয়িতা মুনীর চৌধুরী। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসাবে পরিচিত গাজীউল হক।
5. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
Correct Answer: 1
Explanation: {নিক্কন,সূচগ্র,অনুর্ধ্ব} – বানান গুলো অশুদ্ধ। এর শুদ্ধরূপ- [নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব]।
6. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে?
Correct Answer: 3
Explanation: নাট্যকার ড. সেলিম আল দীন (১৯৪৯-২০০৮) নাট্যনির্দেশক নাসিরউদ্দিন ইউসুফের সাথে ১৯৮১-৮২ সালে ‘গ্রাম থিয়েটার’ গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য।
7. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
Correct Answer: 4
Explanation: সমভিব্যাহারে’ শব্দটি ক্রিয়া বিশেষণ, যার অর্থ-সঙ্গে; একযোগে বা সংঘবদ্ধ হয়ে। যেমন- মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন।
8. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
Correct Answer: 2
Explanation: বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা-শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস। বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণের রূপকাশ্রয়ে ভক্ত ও ভগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়।
9. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
Correct Answer: 1
Explanation: মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম - Buddhist Mystic Songs(১৯৬০)।
10. পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
Correct Answer: 3
Explanation: বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথাঃ নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার মধ্যে উল্লেখযোগ্য পালা; মইষাল বন্ধু, ভেলুয়া, কমলরানী, আয়না বিবি ইত্যাদি।
11. চর্যাচর্য বিনিশ্চয়-এর অর্থ কী?
Correct Answer: 2
Explanation: চর্যাচর্য অর্থ- আচরণীয় ও অনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় অর্থ- কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।
12. গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
Correct Answer: 3
Explanation: বাংলা সাহিত্যের মধ্যযুগে নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘গোরক্ষ বিজয়’। এ কাব্যের কাহিনিতে নাথবিশ্বাস-জাত যোগের মহিমা এবং নারী-ব্যাভিচার প্রধান সমাজচিত্র রূপায়িত হয়েছে।
13. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
Correct Answer: 4
Explanation: শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক।
14. অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer: 1
Explanation: কবি ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের (১৯৪৭-২০০৪) প্রথম কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার' (১৯৭৩)।
15. “Custom” শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
Correct Answer: 2
Explanation: Custom’ শব্দের যথার্থ পারিভাষিক অর্থ- প্রথা, অভ্যাস। তবে শুল্ক অর্থেও এটি ব্যবহৃত হয়। অন্যদিকে act বা law এর পরিভাষা আইন, duty- এর পরিভাষা শুল্ক, revenue policy- এর পরিভাষা রাজস্বনীতি।
16. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কেন?
Correct Answer: 4
Explanation: ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘মানুষ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে, তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্মরণ করেছেন। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কারণ তিনি প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন।
17. “প্রদীপ নিবিয়া গেল”।- এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
Correct Answer: 3
Explanation: ‘প্রদীপ নিবিয়া গেল’ ___উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা (১৮৬৬) উপন্যাসের।
18. “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”-কার উক্তি?
Correct Answer: 1
Explanation: ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি-‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’।
19. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
Correct Answer: 2
Explanation: যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ বা ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন – খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ ইত্যাদি। বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ ধ্বনি এবং পঞ্চম বর্ণ হলো নাসিক্য ধ্বনি।
20. “কদাকার” শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
Correct Answer: 1
Explanation: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আন, আড়, আব, ইতি, উন(উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ‘কদাকার’ শব্দটি দেশি ‘কদ’ উপসর্গযোগে গঠিত।
21. মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
Correct Answer: 4
Explanation: কবিতার নির্দিষ্ট একটি সুর বা গতি দেয়ার জন্য ছন্দব্যাকরণ তৈরি হয়েছে। স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর (যে অক্ষরে স্বরান্ত বা খোলা) এবং বদ্ধাক্ষর (যে অক্ষরে ব্যঞ্জনান্ত বা বন্ধ) উভয়ই একমাত্রা হিসেবে গণনা করা হয়।
22. নিচের কোনটি অশুদ্ধ?
Correct Answer: 3
Explanation: দোষী-নির্দোষী এটি অশুদ্ধ। শুদ্ধরূপ হবে দোষী-নির্দোষ।
23. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
Correct Answer: 2
Explanation: ১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক ‘কল্লোল’ পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
24. “আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি”।- রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer: 2
Explanation: ‘নিছনি’ শব্দের আভিধানিক অর্থ রূপ, লাবণ্য, উপহার, অর্ঘ্য ইত্যাদি। রবীন্দ্রনাথের এ গানে চরণতলে ‘নিছনি’ শব্দটি অর্ঘ্য অর্থাৎ পূজা অর্থে ব্যবহৃত হয়েছে।
25. “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”। -কে বলেছেন?
Correct Answer: 1
Explanation: ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধিচর্চা আন্দোলনের অন্যতম পুরোধা, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩-১৯৫৬) রচিত প্রবন্ধের সংকলন ‘সংস্কৃতি – কথা'(১৯৫৮)। উপরিউক্ত বাক্যটি মোতাহের হোসেন চৌধুরী তার ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধে উল্লেখ করেছেন।
26. কোন বাক্যটি শুদ্ধ?
Correct Answer: 2
Explanation: ‘তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম” বাক্যটি শুদ্ধ। (ক) অপশনে ‘স্বপরিবারে’-এর স্থানে ‘সপরিবারে’ হবে। (গ) অপশনে ‘পরশ্রীকাতরতা’ অর্থ অপরের উন্নতিতে ঈর্ষা, তাই এখানে ‘মুগ্ধ’ শব্দটির অপপ্রয়োগ ঘটেছে। (ঘ) অপশনে ‘যায়’ – এর স্থলে ‘যান’ বসবে।
27. Ode কী?
Correct Answer: 3
Explanation: ‘Ode’- এর আভিধানিক অর্থ স্তোত্রকবিতা বা গাথাকবিতা। এটি কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসামূলক দীর্ঘ কবিতা।
28. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
Correct Answer: 4
Explanation: মুহম্মদ আব্দুল হাই (১৯১৯-১৯৬৯) শিক্ষাবিদ, ধ্বনিতাত্ত্বিক ও সাহিত্যিক। তার ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' (১৯৬৪)।
29. জলে-স্থলে’ কী সমাস?
Correct Answer: 3
Explanation: যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে অক্ষুণ্ণ থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন; জলে-স্থলে, হাতে-কলমে, দেশে-বিদেশে ইত্যাদি।
30. ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
Correct Answer: 1
Explanation: গঠন বিচারে স্বরধ্বনি তিন প্রকার। যথা; আনুনাসিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, এবং যৌগিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় ‘ঐ’ এবং “ঔ” যৌগিক স্বরধ্বনি।
31. “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer: 3
Explanation: বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)।
32. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
Correct Answer: 2
Explanation: মুসলিম মহাকবি কায়কোবাদের (১৮৫৭-১৯৫১) শ্রেষ্ঠ মহাকাব্য ‘মহাশ্মশান' (১৯০৪)। কাব্যটির ঐতিহাসিক পটভূমি হলো তৃতীয় পানিপথের যুদ্ধ।
33. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
Correct Answer: 4
Explanation: ‘অলীক মানুষ’ ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তফা সিরাজের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। ‘অলীক মানুষ’ বলতে লেখক ‘মিথিক্যাল ম্যান’ বুঝিয়েছেন।
34. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে?
Correct Answer: 1
Explanation: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি ১৯১০ সালে প্রকাশিত হয়।
35. “আসাদের শার্ট” কবিতার লেখক কে?
Correct Answer: 4
Explanation: ‘আসাদের শার্ট’ কবিতাটি লেখেন শামসুর রাহমান। ‘নিজ বাসভূমে’ (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত।
36. Which of the following words is in singular form?
Correct Answer: 4
Explanation: Radius is a singular noun. Its plural form is radii. Formulae, agenda, and oases are plural forms of formula, agendum, and oasis respectively.
37. Choose the correct sentence.
Correct Answer: 3
Explanation: 'All of it' is treated as a singular subject, so it takes a singular verb, 'depends'.
38. “A rolling stone gathers no moss” The complex form of the sentence is –
Correct Answer: 4
Explanation: 'A stone that rolls gathers no moss' is the correct complex form, using the relative clause 'that rolls' to modify 'stone'.
39. A chart was appended to the report. Here ‘appended’ means-
Correct Answer: 3
Explanation: To append means to add something to the end of a written document. Therefore, 'joined' or 'added' is the correct meaning.
40. The mother sat vigilantly beside the sick baby. Here ‘vigilantly’ is-
Correct Answer: 2
Explanation: Vigilantly is an adverb because it modifies the verb 'sat', describing how the mother sat.
41. The new offer of job was alluring. Here ‘alluring’ means-
Correct Answer: 2
Explanation: Alluring means powerfully and mysteriously attractive or fascinating. 'Tempting' is a close synonym.
42. Who planted this tree here”? The correct passive voice of this sentence is-
Correct Answer: 1
Explanation: The active sentence is in the past simple tense. The correct passive construction for a 'who' question in the past simple is 'By whom + was/were + subject + past participle?'
43. Frailty thy name is woman. Here ‘Frailty’ is :
Correct Answer: 1
Explanation: Frailty means the condition of being weak and delicate. It is an abstract noun.
44. Education is enlightening. Here ‘enlightening’ is-
Correct Answer: 2
Explanation: Here, 'enlightening' is a present participle functioning as an adjective, describing 'education'.
45. Choose the appropriate prepositions is the blank of the following sentence : The family doesn’t feel – going outing this season.
Correct Answer: 3
Explanation: The idiom 'feel like' means to have a desire or wish to do something.
46. Fill in the blank with appropriate use of tense: I couldn’t mend the computer myself. So I… at a shop.
Correct Answer: 1
Explanation: The causative structure 'have something done' is used here, which means to arrange for someone else to do something. The correct form is 'had it mended'.
47. Use the appropriate article- I saw — one-eyed man when I was walking on the road.
Correct Answer: 1
Explanation: Although 'one' starts with a vowel 'o', it is pronounced with a 'w' sound (/wʌn/). Therefore, the article 'a' is used before it.
48. The word ‘omnivorous’ means :
Correct Answer: 1
Explanation: Omnivorous means feeding on food of both plant and animal origin.
49. It’s raining cats and dogs, so —
Correct Answer: 2
Explanation: The idiom 'raining cats and dogs' means it is raining very heavily. Therefore, you should take an umbrella.
50. The phrase ‘Achilles heel’ means :
Correct Answer: 2
Explanation: An 'Achilles' heel' is a weakness or vulnerable point in spite of overall strength.
51. He worked with all sincerity. The underlined phrase is—.
Correct Answer: 4
Explanation: The phrase 'with all sincerity' modifies the verb 'worked', describing how he worked. Therefore, it is an adverbial phrase.
52. This is the book I lost. Here ‘I lost’ is-
Correct Answer: 3
Explanation: The clause 'I lost' (which is a shortened form of 'that I lost') modifies the noun 'book'. Therefore, it is an adjective clause.
53. Which do you think is the nearest in meaning to ‘proviso’ :
Correct Answer: 3
Explanation: A 'proviso' is a condition attached to an agreement. 'Stipulation' also means a condition or requirement that is specified or demanded as part of an agreement.
54. Cassandra is a night owl. So she doesn’t usually get up until about:
Correct Answer: 1
Explanation: A 'night owl' is a person who tends to stay up until late at night. Such a person would likely wake up late in the morning, making 11 a.m. the most plausible answer.
55. Select the word that is the most closely opposite in meaning to the capitalized word : DELETERIOUS
Correct Answer: 3
Explanation: Deleterious means causing harm or damage. The opposite is 'harmless'.
56. “Gerontion” is a poem by-
Correct Answer: 1
Explanation: “Gerontion” is a poem by T.S. Eliot, first published in 1920.
57. Fill in the blank. ‘__’ is Shakespeare’s last play.
Correct Answer: 3
Explanation: The Tempest, written in 1610–1611, is generally regarded as William Shakespeare's last play that he wrote alone.
58. Who has written the poem “Elegy Written in a country Churchyard”?
Correct Answer: 1
Explanation: “Elegy Written in a Country Churchyard” is a poem by Thomas Gray, completed in 1750 and first published in 1751.
59. Who has written the play ‘Volpone’?
Correct Answer: 2
Explanation: Volpone is a comedy play by English playwright Ben Jonson, first produced in 1606.
60. Shakespeare composed much of his plays in what sort of verse?
Correct Answer: 3
Explanation: William Shakespeare wrote the majority of his plays and sonnets in iambic pentameter.
61. The repetition of beginning consonant sound is known as-
Correct Answer: 3
Explanation: Alliteration is the repetition of the same sound at the beginning of words in a phrase or sentence.
62. Which of the following is not a poetic tradition?
Correct Answer: 3
Explanation: Epic, Comic, and Tragic are all established literary and poetic traditions. The Occult is a theme or subject matter but not a formal poetic tradition itself.
63. What is a funny poem of five lines called?
Correct Answer: 2
Explanation: A limerick is a five-line poem with a specific rhyme scheme (AABBA) and meter, often humorous in nature.
64. Who wrote “Biographia Literaria”?
Correct Answer: 3
Explanation: Biographia Literaria is a work of autobiography and literary criticism by Samuel Taylor Coleridge, published in 1817.
65. Robert Browning was a ____ poet.
Correct Answer: 2
Explanation: Robert Browning (1812–1889) was a prominent English poet of the Victorian era.
66. Othello gave Desdemona ……….. as a token of love :
Correct Answer: 2
Explanation: In Shakespeare's play 'Othello', the handkerchief is a crucial symbol of love and fidelity that Othello gives to Desdemona.
67. P.B. Shelly’s ‘Adonais’ is an elegy on the death of-
Correct Answer: 3
Explanation: Percy Bysshe Shelley wrote the pastoral elegy 'Adonais' in 1821 after the death of his fellow poet John Keats.
68. The comparison of unlike things using the words like or as is known to be-
Correct Answer: 2
Explanation: A simile is a figure of speech that directly compares two different things, usually by employing the words 'like' or 'as'.
69. ‘Restoration period’ in English literature refers to-
Correct Answer: 2
Explanation: The Restoration period in English literature refers to the period following the restoration of the monarchy in 1660, lasting until about 1688 or 1700.
70. ‘The Sun Also Rises’ is a novel written by-
Correct Answer: 3
Explanation: ‘The Sun Also Rises’ is a 1926 novel by American writer Ernest Hemingway.
71. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে বৃটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন-
Correct Answer: 2
Explanation: বঙ্গভঙ্গ (১৯০৫) এবং পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।
72. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
Correct Answer: 2
Explanation: ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
73. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
Correct Answer: 2
Explanation: বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত ঐতিহাসিক ছয় দফাকে ম্যাগনাকার্টার (Manga Carta) সাথে তুলনা করা হয়।
74. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
Correct Answer: 2
Explanation: নবাব মুর্শিদকুলী খান ছিলেন বাংলা প্রদেশের প্রথম স্বাধীন নবাব, যিনি ১৭১৭ থেকে ১৭২৭ সাল পর্যন্ত শাসন করেন।
75. আলুর একটি জাত-
Correct Answer: 1
Explanation: হীরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, গ্রানোলা ইত্যাদি আলুর বিভিন্ন জাত।
76. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়-
Correct Answer: 3
Explanation: বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো বোরো ধান।
77. প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
Correct Answer: 3
Explanation: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (Bangladesh Agricultural Development Corporation - BADC) প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান।
78. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
Correct Answer: 3
Explanation: ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত ছিল ১০০:১০০.৩।
79. সরকারি হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু-
Correct Answer: 4
Explanation: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) সর্বশেষ তথ্য অনুযায়ী (প্রকাশিত ২০২২), বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২.৮ বছর।
80. যে জেলায় হাজংদের বসবাস নেই-
Correct Answer: 3
Explanation: হাজং জনগোষ্ঠীর প্রধান বসবাস ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর এবং সুনামগঞ্জ জেলায়। সিলেট জেলায় তাদের বসবাস নেই বললেই চলে।
81. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
Correct Answer: 1
Explanation: ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে খানা প্রতি (Household) গড় জনসংখ্যা ছিল ৪.৪ জন।
82. যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক-
Correct Answer: 1
Explanation: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দেশে সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ ঢাকা (৭৮.০৯%)।
83. ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার-
Correct Answer: 4
Explanation: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭.১১ শতাংশ।
84. বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস রপ্তানি হয়েছে-
Correct Answer: 2
Explanation: বাংলাদেশে নির্মিত প্রথম রপ্তানিকৃত জাহাজ ‘স্টেলা মেরিস’ ২০০৮ সালে ডেনমার্কে রপ্তানি করা হয়।
85. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
Correct Answer: 1
Explanation: বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্থলবন্দরটি হলো পেট্রাপোল।
86. বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা-
Correct Answer: 2
Explanation: বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় মোট ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) রয়েছে।
87. বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে-
Correct Answer: 3
Explanation: বাংলাদেশ থেকে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে।
88. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
Correct Answer: 2
Explanation: ডাচ-বাংলা ব্যাংক ২০১১ সালের ৩১শে মার্চ বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে।
89. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন-
Correct Answer: 1
Explanation: বাংলাদেশ ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা।
90. বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
Correct Answer: 3
Explanation: সপ্তম জাতীয় সংসদে (১৯৯৬-২০০১) প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়।
91. মাত্র ১টি সংসদীয় আসন-
Correct Answer: 4
Explanation: রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই তিনটি পার্বত্য জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে।
92. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
Correct Answer: 1
Explanation: ‘ধীরে বহে মেঘনা’ (১৯৭৩) বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন আলমগীর কবির।
93. জাতীয় সংসদে ‘কাস্টিং ভোট’ কি?
Correct Answer: 3
Explanation: সংসদে কোনো প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে, স্পিকার যে ভোটটি প্রদান করে অচলাবস্থার নিরসন করেন, তাকে কাস্টিং ভোট বলে।
94. NILG-এর পূর্ণরূপ-
Correct Answer: 2
Explanation: NILG এর পূর্ণরূপ হলো National Institute of Local Government (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট)।
95. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
Correct Answer: 1
Explanation: বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) ক্যাডারের সংখ্যা ২৬টি।
96. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
Correct Answer: 3
Explanation: বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন (Public Service Commission - PSC) গঠনের কথা বলা হয়েছে।
97. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
Correct Answer: 1
Explanation: অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী যুগের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়: (১) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং (২) উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
98. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
Correct Answer: 1
Explanation: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ হলো সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২)।
99. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব-
Correct Answer: 4
Explanation: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য প্রদত্ত রাষ্ট্রীয় খেতাবের মর্যাদাক্রম হলো: বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। সুতরাং, তৃতীয় খেতাবটি হলো বীর বিক্রম।
100. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়-
Correct Answer: 4
Explanation: বাংলাদেশ ২০০০ সালের ২৬ জুন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) দশম টেস্টখেলুড়ে দেশ হিসেবে মর্যাদা লাভ করে।
101. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
Correct Answer: 1
Explanation: কালাপানি এবং লিপুলেখ নামক ভূখণ্ড নিয়ে ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিরোধ বিদ্যমান।
102. সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
Correct Answer: 2
Explanation: সলোমন দ্বীপপুঞ্জ ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
103. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
Correct Answer: 2
Explanation: চীনের জিনজিয়াং প্রদেশের প্রধান মুসলিম সম্প্রদায় হলো তুর্কি বংশোদ্ভূত উইঘুর জনগোষ্ঠী।
104. সম্প্রতি ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
Correct Answer: 2
Explanation: নিরাপত্তাজনিত কারণে ভারত সরকার গুগলকে তাদের 'Street View' প্রকল্পের জন্য ছবি তোলার অনুমতি দেয়নি।
105. সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
Correct Answer: 1
Explanation: মিয়ানমারের ২০০৮ সালের সংবিধান অনুযায়ী, সংসদের উভয় কক্ষে ২৫ শতাংশ আসন সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত।
106. নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
Correct Answer: 3
Explanation: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি প্রধান গ্রিনহাউস গ্যাস। অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়।
107. জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
Correct Answer: 1
Explanation: Intergovernmental Panel on Climate Change (IPCC) ১৯৮৮ সালে UNEP এবং WMO-এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
108. World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Correct Answer: 2
Explanation: World Development Report বিশ্বব্যাংকের (World Bank) একটি বার্ষিক প্রকাশনা।
109. IMF এর সদর দপ্তর অবস্থিত-
Correct Answer: 1
Explanation: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
110. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
Correct Answer: 1
Explanation: International Finance Corporation (IFC) বিশ্বব্যাংক গ্রুপের একটি অঙ্গসংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে।
111. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
Correct Answer: 3
Explanation: মধ্যযুগে ইউরোপে সামন্তবাদের (Feudalism) বিকাশ ঘটে, যার সূত্রপাত হয়েছিল ফ্রান্সে।
112. জাতিসংঘের স্থায়ী সদস্য :
Correct Answer: 2
Explanation: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
113. ‘Law of the Sea convention’ অনুযায়ী উপকূল থেকে কত দুরুত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য ?
Correct Answer: 3
Explanation: United Nations Convention on the Law of the Sea (UNCLOS) অনুযায়ী, একটি দেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকাকে Exclusive Economic Zone (EEZ) হিসেবে গণ্য করা হয়।
114. ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়-
Correct Answer: 2
Explanation: ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে Joint Comprehensive Plan of Action (JCPOA) চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৪ জুলাই ২০১৫।
115. গ্রিনপিস’ যাত্রা শুরু করে-
Correct Answer: 2
Explanation: আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ‘গ্রিনপিস’ ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভারে প্রতিষ্ঠিত হয়।
116. ‘Black Lives Matter’ কি?
Correct Answer: 3
Explanation: ‘Black Lives Matter’ হলো আফ্রিকান-আমেরিকানদের বিরুদ্ধে সহিংসতা ও পদ্ধতিগত বর্ণবাদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন।
117. মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
Correct Answer: 2
Explanation: ঐতিহাসিকভাবে এবং মাথাপিছু হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে উন্নত দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সবচেয়ে বেশি দায়ী।
118. কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
Correct Answer: 1
Explanation: SALT, NPT, এবং CTBT হলো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি। অন্যদিকে NATO একটি সামরিক জোট।
119. BRICS-এর সদর দপ্তর কোথায়?
Correct Answer: 1
Explanation: ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (NDB) সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
120. SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল?
Correct Answer: 1
Explanation: Special Drawing Rights (SDR) সুবিধাটি প্রবর্তনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) গঠনতন্ত্র ১৯৬৯ সালে সংশোধন করা হয়।
121. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?
Correct Answer: 3
Explanation: হাওর অধ্যুষিত জেলাগুলোর মধ্যে কিশোরগঞ্জ জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি।
122. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer: 1
Explanation: উৎপত্তিস্থল থেকে শেষ পর্যন্ত বিবেচনা করলে বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা।
123. বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরা প্রবণ?
Correct Answer: 2
Explanation: বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল, বিশেষ করে রাজশাহী বিভাগ, সবচেয়ে বেশি খরা প্রবণ।
124. বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
Correct Answer: 4
Explanation: বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ (FCDI) প্রকল্পের কারণে চলন বিল অঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
125. বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
Correct Answer: 1
Explanation: বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে।
126. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
Correct Answer: 2
Explanation: অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত ইত্যাদি জলবায়ু নির্ধারণ করে। দ্রাঘিমারেখা মূলত সময় নির্ধারণ করে, জলবায়ু নয়।
127. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
Correct Answer: 3
Explanation: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণ বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় পরিবেশগত ঝুঁকি এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
128. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer: 1
Explanation: সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের নতুন দিল্লীতে অবস্থিত।
129. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
Correct Answer: 4
Explanation: দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন পর্যায়ে ক্ষয়ক্ষতির সামগ্রিক মূল্যায়ন করা হয়।
130. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
Correct Answer: 2
Explanation: সমুদ্রের জলস্তর বৃদ্ধি বা Sea Level Rise বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কৃষি, মৎস্য এবং জীবনযাত্রার উপর স্থায়ী ও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।
131. আকাশে রংধনু সৃষ্টির কারণ-
Correct Answer: 3
Explanation: বৃষ্টির কণার মধ্যে দিয়ে সূর্যের আলোর প্রতিসরণ, প্রতিফলন ও বিচ্ছুরণের ফলে আকাশে রংধনু সৃষ্টি হয়।
132. ঈস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
Correct Answer: 3
Explanation: মদ্য, রুটি এবং SCP তৈরিতে ঈস্ট ব্যবহৃত হয়। সাইট্রিক এসিড উৎপাদনে প্রধানত Aspergillus niger নামক ছত্রাক ব্যবহৃত হয়।
133. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
Correct Answer: 2
Explanation: চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর প্রায় ছয় ভাগের এক ভাগ হওয়ায়, চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ হয়।
134. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি
Correct Answer: 4
Explanation: লিম্ফোসাইট (এক প্রকার শ্বেত রক্তকণিকা) হলো তৃতীয় প্রতিরক্ষা স্তরের (Third line of defence) অংশ। ত্বক, লাইসোজাইম, গ্যাস্ট্রিক জুস, সিলিয়া ইত্যাদি প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত।
135. নিচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?
Correct Answer: 4
Explanation: ভাইরাসের নিজস্ব রাইবোজোম থাকে না, তাই তারা প্রোটিন সংশ্লেষণের জন্য পোষক কোষের রাইবোজোমের উপর নির্ভর করে।
136. তাপ ইঞ্জিনের কাজ- (Heat Engine)
Correct Answer: 2
Explanation: তাপ ইঞ্জিন (Heat Engine) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
137. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
Correct Answer: 2
Explanation: শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। শূন্য মাধ্যমে কোনো কণা না থাকায় শব্দের বেগ শূন্য।
138. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
Correct Answer: 1
Explanation: সামুদ্রিক মাছ ও শৈবাল আয়োডিনের ভালো উৎস। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে গিয়ে হাইপোথাইরয়ডিজম বা গলগণ্ড রোগ হতে পারে।
139. গ্রীন হাউস কি?
Correct Answer: 1
Explanation: গ্রিনহাউস হলো শীতপ্রধান দেশে শাকসবজি উৎপাদনের জন্য তৈরি কাঁচের ঘর, যা সূর্যের তাপ ভিতরে ধরে রাখে।
140. কোনটি জারক পদার্থ নয়?
Correct Answer: 1
Explanation: জারক পদার্থ অন্য পদার্থকে জারিত করে এবং নিজে বিজারিত হয় (ইলেকট্রন গ্রহণ করে)। অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন জারক। হাইড্রোজেন সাধারণত বিজারক হিসেবে কাজ করে (ইলেকট্রন দান করে)।
141. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
Correct Answer: 1
Explanation: একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে দুটি হালকা নিউক্লিয়াসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিশন বলে।
142. ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer: 2
Explanation: জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
143. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী?
Correct Answer: 1
Explanation: পৃথিবী পুরোপুরি গোল না হয়ে মেরু অঞ্চলে কিছুটা চাপা হওয়ায়, মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি। তাই বস্তুর ওজনও সেখানে সবচেয়ে বেশি হয়।
144. প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
Correct Answer: 3
Explanation: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, যা সাধারণত ৮০ থেকে ৯০ শতাংশ বা তারও বেশি পরিমাণে থাকে।
145. চা পাতায় কোন ভিটামিন থাকে?
Correct Answer: 3
Explanation: চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স (বিশেষ করে থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন) পাওয়া যায়।
146. কম্পিউটার সি. পি. ইউ (CPU)- এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
Correct Answer: 1
Explanation: সিপিইউ-এর Arithmetic Logic Unit (ALU) অংশটি সকল প্রকার গাণিতিক (যোগ, বিয়োগ ইত্যাদি) এবং যৌক্তিক (এবং, অথবা, না) কাজ সম্পন্ন করে।
147. “একটি ২(দুই) ইনপুট লজিক গেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন গেটের জন্য সত্য?
Correct Answer: 3
Explanation: Exclusive-OR (XOR) গেটের বৈশিষ্ট্য হলো, এর ইনপুটগুলো সমান হলে (0,0 বা 1,1) আউটপুট 0 হয় এবং ইনপুটগুলো অসমান হলে (0,1 বা 1,0) আউটপুট 1 হয়।
148. কোনটি অপারেটিং সিস্টেম নয়-
Correct Answer: 1
Explanation: DOS, CP/M এবং XENIX হলো অপারেটিং সিস্টেম। C একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা।
149. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
Correct Answer: 3
Explanation: ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সার্ভারের মূল ধারণা হলো ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা (যেমন- স্টোরেজ, প্রসেসিং পাওয়ার) প্রদান করা।
150. IP-V6 এড্রেস কত বিটের?
Correct Answer: 1
Explanation: IP Version 6 (IPv6) অ্যাড্রেস ১২৮ বিটের হয়, যা IPv4 (৩২ বিট) এর তুলনায় অনেক বেশি সংখ্যক ইউনিক অ্যাড্রেস প্রদান করতে পারে।
151. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
Correct Answer: 1
Explanation: OMR (Optical Mark Reader) একটি ইনপুট ডিভাইস যা দাগানো চিহ্ন পড়তে পারে। মনিটর এবং প্লটার হলো আউটপুট ডিভাইস।
152. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
Correct Answer: 3
Explanation: ইউনিকোড মূলত ১৬-বিটের কোডিং সিস্টেম। এর মাধ্যমে 2^16 বা ৬৫,৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
153. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Correct Answer: 4
Explanation: অ্যান্ড্রয়েড গুগলের তৈরি, লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে নির্মিত এবং প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করা একটি অপারেটিং সিস্টেম। সুতরাং, সবগুলোই সঠিক।
154. আই ও এস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
Correct Answer: 1
Explanation: iOS (পূর্বে iPhone OS) হলো অ্যাপল (Apple) ইনকর্পোরেটেড কর্তৃক নির্মিত এবং বাজারজাতকৃত একটি মোবাইল অপারেটিং সিস্টেম।
155. EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?
Correct Answer: 3
Explanation: EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য মার্কারি ডিলে লাইন (Mercury Delay Lines) মেমরি ব্যবহার করা হতো।
156. ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer: 3
Explanation: জেফ বেজোস ১৯৯৪ সালের ৫ জুলাই Amazon প্রতিষ্ঠা করেন।
157. ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি?
Correct Answer: 4
Explanation: SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol, যা ই-মেইল পাঠানোর জন্য ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল।
158. TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
Correct Answer: 2
Explanation: TCP এর পূর্ণরূপ হলো Transmission Control Protocol, যা ইন্টারনেটে ডেটা আদান-প্রদানের জন্য একটি মৌলিক প্রোটোকল।
159. Push এবং Pop নিচের কোনটির সাথে সম্পর্কিত?
Correct Answer: 2
Explanation: কম্পিউটার বিজ্ঞানে, স্ট্যাক (Stack) নামক ডেটা স্ট্রাকচারে ডেটা যুক্ত করাকে Push এবং ডেটা অপসারণ করাকে Pop বলা হয়।
160. ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্ক সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-
Correct Answer: 3
Explanation: Wi-Fi (Wireless Fidelity) একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও তরঙ্গ ব্যবহার করে ডিভাইসগুলোকে নেটওয়ার্কে সংযুক্ত করে।
161. 261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
Correct Answer: 4
Explanation: অনুপাত: 1/3 : 1/5 : 1/9। হরগুলোর ল.সা.গু. (৩, ৫, ৯) = ৪৫। অনুপাতকে পূর্ণ সংখ্যায় রূপান্তর: (৪৫/৩) : (৪৫/৫) : (৪৫/৯) = ১৫ : ৯ : ৫। অনুপাতের যোগফল = ১৫+৯+৫ = ২৯। প্রথম ভাই পাবে = ২৬১ * (১৫/২৯) = ৯ * ১৫ = ১৩৫টি।
162. 10% মুনাফায় 3000 টাকা এবং ৪% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
Correct Answer: 2
Explanation: প্রথম ক্ষেত্রে মুনাফা = ৩০০০ * (১০/১০০) = ৩০০ টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা = ২০০০ * (৮/১০০) = ১৬০ টাকা। মোট মূলধন = ৩০০০+২০০০ = ৫০০০ টাকা। মোট মুনাফা = ৩০০+১৬০ = ৪৬০ টাকা। গড় মুনাফার হার = (মোট মুনাফা / মোট মূলধন) * ১০০ = (৪৬০/৫০০০) * ১০০ = ৯.২%।
163. 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
Correct Answer: 3
Explanation: ১০টি ডিমের ক্রয়মূল্য = ১০০ টাকা, ১টির ক্রয়মূল্য = ১০ টাকা। ৮টি ডিমের বিক্রয়মূল্য = ১০০ টাকা, ১টির বিক্রয়মূল্য = ১২.৫ টাকা। লাভ = ১২.৫ - ১০ = ২.৫ টাকা। শতকরা লাভ = (লাভ / ক্রয়মূল্য) * ১০০ = (২.৫/১০) * ১০০ = ২৫%।
164. x² – 3x +1 = 0 হলে (x² - 1/x²) এর মান-
Correct Answer: 2
Explanation: x² - 3x + 1 = 0 => x + 1/x = 3। আমরা জানি, (x - 1/x)² = (x + 1/x)² - 4 = 3² - 4 = 5 => x - 1/x = √5। অতএব, x² - 1/x² = (x + 1/x)(x - 1/x) = 3 * √5 = 3√5।