৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান । 43th BCS Question And Solution
৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান এখানে বিষয়ভিত্তিক ব্যাখ্যাসহ দেওয়া হয়েছে। 43th BCS Question And Solution PDF, MCQ বিশ্লেষণ, সঠিক উত্তর ও পরীক্ষাভিত্তিক প্রস্তুতির জন্য সম্পূর্ণ সমাধান একসাথে পড়ুন।
1. নিচের কোনটি Anti- Virus Software নয়?
Correct Answer: 1
Explanation: Oracle বাদে বাকিগুলো হচ্ছে Anti- virus সফটওয়্যার। Oracle হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্টের একটি সফটওয়ার।
2. RFID বলতে বোঝায় –
Correct Answer: 4
Explanation: RFID এর পূর্ণরূপ হলো Radio Frequency Identification।
3. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
Correct Answer: 3
Explanation: অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।
4. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
Correct Answer: 4
Explanation: কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের তথ্যাবলী আদান- প্রদানের প্রক্রিয়াকেই ই-মেইল বলে। ই-মেইল ঠিকানায় অবশ্যই @ থাকতে হবে। উদাহরণ- 10minuteschool.@gmail.com
5. নিচের কোনটি output device নয়?
Correct Answer: 2
Explanation: মাইক্রোফোন শব্দ রেকর্ডিং এর জন্য ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস। একে মাইকও বলা হয়।
6. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
Correct Answer: 3
Explanation: URL (Uniform Resource Locator) একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে।
7. নিচের কোন প্রযুক্তি Pay as You Go সার্ভিস মডেল অনুসরণ করে?
Correct Answer: 2
Explanation: ক্লাউড কম্পিউটিং হলো এমন এক প্রকার সাবস্ক্রিপশন ভিত্তিক পরিসেবা, যা নেটওয়ার্ক স্টোরেজ স্পেস এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দ্রুত ও সুবিধাজনক ব্যবহার নিশ্চিত করে।
8. Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
Correct Answer: 1
Explanation: সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে, যোগাযোগটি একমুখী হয়, অর্থাত্ এক দিকে ডেটা প্রবাহিত হয়। কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ সিমপ্লেক্স চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা হয়।
9. Blockchain এর প্রতিটি block কী তথ্য বহন করে?
Correct Answer: 4
Explanation: প্রতিটি ব্লকে রয়েছে তার ঠিক আগের ব্লকের একটি ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ, একটি টাইমস্ট্যাম্প এবং লেনদেনের তথ্য।
10. নিচের কোনটি Open Source DBMS?
Correct Answer: 1
Explanation: ওপেন সোর্স সফটওয়্যার হল এক ধরনের সফটওয়্যার যার সোর্স কোড সম্পূর্ণ উন্মুক্ত। MySQL একটি ওপেন সোর্স DBMS।
11. নিচের Job Scheduling Policy-এর মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?
Correct Answer: 4
Explanation: Job Scheduling Policy-এর মধ্যে Round-robin, Starvation থেকে মুক্ত।
12. নিচের কোন প্রযুক্তি Face Recognition System- এর সহায়ক ভুমিকা পালন করে?
Correct Answer: 1
Explanation: ফেস রিকগনিশন পদ্ধতি হলো ছবিতে মানুষের মুখ শনাক্ত করার একটি প্রদ্ধতি যেখানে কম্পিউটার ভিশন এর ব্যবহার করা হয়। এক্ষেত্রে Applied Artificial Intelligence (AAI) সহায়ক ভূমিকা পালন করে।
13. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?
Correct Answer: 3
Explanation: Denial of Service একটি সাইবার-আক্রমণ যা একটি কম্পিউটার সিস্টেম আক্রমণ করে শুরু হয় এবং ধীরে ধীরে একটি সার্ভার, ওয়েবসাইট বা অন্যান্য নেটওয়ার্কগুলিতে আক্রমণ করার জন্য অন্যান্য দুর্বল কম্পিউটারগুলির উপর নিয়ন্ত্রণ অর্জন করে।
14. নিচের কোন মেমোরিতে Access Time সবচেয়ে কম?
Correct Answer: 4
Explanation: কাজের দ্রুততা আনয়নের জন্য প্রসেসর ও প্রধান মেমোরির অন্তর্বর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের মেমোরিকে ক্যাশ মেমোরি বলে যার সংযোগ সময় খুব কম।
15. নিচের কোনটি Bluetooth-এর IEEE Standard?
Correct Answer: 1
Explanation: ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যার IEEE 802.15।
16. ১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
Correct Answer: 1
Explanation: ১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার হলো ৪৬
17. DNS সার্ভারের কাজ হচ্ছে ——— কে——-address এ পরিবর্তন করা
Correct Answer: 3
Explanation: ইন্টারনেটে প্রতিটি ডিভাইসে একটি আইপি ঠিকানা দেওয়া হয় এবং উপযুক্ত ইন্টারনেট ডিভাইসটি সন্ধানের জন্য সেই ঠিকানাটি প্রয়োজনীয়। যখন কোন ব্যবহারকারী কোন ওয়েবপৃষ্ঠা লোড করতে চান, তখন ডিএনএস হোস্টনাম এর পরিবর্তে একটি আইপি ঠিকানা দেয়া হয়, যার প্রেক্ষিতে ইন্টারনেট বাবহারকারি নির্দিষ্ট সাইটে পৌঁছাতে পারে
18. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?
Correct Answer: 3
Explanation: মডেম হলো এক ধরনের হার্ডওয়ার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে। ডিজিটাল থেকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে মড্যুলেশন বলে এবং এই সম্পূর্ণ কাজটি করে মডেম।
19. নিচের কোনটি multi-tasking operation system নয়?
Correct Answer: 4
Explanation: DOS হলো এমন ধরনের অপারেটিং সিস্টেমে একই সময়ে শুধুমাত্র একজন ব্যক্তি কাজ করতে পারে।
20. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
Correct Answer: 1
Explanation: ইন্দো-ইয়োরোপীয় ভাষা বংশের শাখা দুইটি। যথা: কেন্তম ও শতম। তামিল, দ্রাবিড়, আর্য, অনার্য, মাগধী ও গৌড়ী শতম শাখার অন্তর্ভুক্ত।
21. রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
Correct Answer: 3
Explanation: চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
22. মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
Correct Answer: 3
Explanation: বিজয়গুপ্তের পদ্মাপুরাণ একটি জনপ্রিয় কাব্য। বিজয়গুপ্তের পূর্বে আমরা পাই আদি মঙ্গল কবি কানাহরি দত্ত ও বিপ্রদাস পিপলাইকে।
23. দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
Correct Answer: 4
Explanation: দৌলত উজির বাহরাম খান নিজাম শাহের পৃষ্ঠপোষকতায় পারসিয়ান কবি জামির আরবি লোকগাথা পায় থেকে বাংলায় ‘লায়লী-মজনু’ অনুবাদ করেন। তাঁর প্রকৃত নাম বাহরাম খান। জমিদার নিজাম শাহ তাকে দৌলান করেন। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আহাম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ-জোলেখা রচনা করেন। করুনউদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায় মালাধর বসু ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্য রচনা করেন। কোরেশী মাগন ঠাকুরের উৎসাহে আলাওল ‘পদ্মাবতী’ কাবা রচনা করেন।
24. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
Correct Answer: 2
Explanation: ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্হাগার হতে চর্যাপদ আবিষ্কার করেন।
25. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
Correct Answer: 3
Explanation: ২৬ সেপ্টেম্বর ১৮২০ মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।
26. “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
Correct Answer: 1
Explanation: “তোমারেই যেন ভালোবাসিয়াছি. শত রূপে শত বার. জনমে জনমে, যুগে যুগে অনিবার।” কাব্যাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের অনন্ত প্রেম কবিতার অংশ।
27. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি?
Correct Answer: 4
Explanation: ১৮৯৮ সালে হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন বাংলা বিভাগীয় প্রধান এবং চর্যাপদ আবিষ্কারক।
28. “ঐ ক্ষেপেছে পাগলা মায়ের দামাল ছেলে”- কে এই দামাল ছেলে?
Correct Answer: 2
Explanation: কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের কামাল পাশা কবিতার চরণ, ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই।
29. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি?
Correct Answer: 1
Explanation: সজনীকান্ত দাস বিংশ শতাব্দীর প্রথম ভাগের বাংলা সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক হিসেবে তার প্রধান পরিচিতি।
30. মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়”-কে রচনা করেন এই কাব্যাংশ?
Correct Answer: 4
Explanation: “মানুষের মৃত্যু হ’লে তবুও মানবথেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। – জীবনানন্দ দাসের মানুষেন মৃত্যু হলে কবিতার অংশ এটি।”
31. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?
Correct Answer: 2
Explanation: শওকত ওসমানের নেকড়ে অরণ্য ‘ উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত।
32. “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে” – কাব্যগ্রন্থের কবি কে?
Correct Answer: 2
Explanation: “একলা হয়ে দাঁড়িয়ে আছিতোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। – শঙ্খ ঘোষের কাব্য”
33. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
Correct Answer: 3
Explanation: কর্ণফুলী আলাউদ্দিন আল আজাদ রচিত একটি উপন্যাস । এটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
34. নীল লোহিত কোন লেখকের ছন্মদাম?
Correct Answer: 3
Explanation: সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল লোহিত ছদ্মনামে লিখতেন। সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকূট
35. “মুসলিম সাহিত্য সমাজ” প্রতিষ্ঠিত হয়-
Correct Answer: 1
Explanation: মুসলিম সাহিত্য সমাজ ছিল বাংলাদেশের একটি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের দল বা সংগঠন। ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
36. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
Correct Answer: 3
Explanation: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দুর্গেশনন্দিনী ১৮৬৫ সালে প্রকাশ হয়। যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
37. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি?
Correct Answer: 3
Explanation: স্বর্ণকুমারী দেবী (২৮ আগস্ট, ১৮৫৫ – ৩ জুলাই, ১৯৩২) একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতকার ও সমাজ সংস্কারক। তিনিই ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক।
38. “আমার দেখা নয়াচীন” কে লিখেছেন?
Correct Answer: 4
Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ আমার দেখা নয়াচীন। তার আরো দুটি গ্রন্থ হল অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা।
39. “আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” কার লেখা?
Correct Answer: 3
Explanation: আবুল মনসুর আহমেদের আত্মজীবনী মূলক রাজনৈতিক বই। যেটিতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় তার অবস্থান সহ তৎকালীন রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
40. “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer: 4
Explanation: আন্দাজ, আওয়াজ, আফসোস, আবহাওয়া, অজুহাত, আবাদ, আমদানি, আমেজ, আয়না, আরাম, আসমান, আস্তানা, আশকারা, ইয়ার, ওস্তাদ, কামাই, কারখানা, কারবার, কারিগর, কিনারা, কিশমিশ, কুস্তি, কোমর, খরচ, খঞ্জর, খরগোশ, খুব, কম, বেশি, জোড়, তোপ, চশমা, মোকদ্দমা, মালিক, সিপাহী, খোদা, দরিয়া, খাতা, গোলাপ, রোজ, গোয়েন্দা, চাকরি, চাঁদা, চাকর, চালাক, চেহারা, জবাব, দরজা, তীর (বাণ), তৈয়ার, দারোয়ান, বস্তা, বাজি, মজুর, ময়দা, মোরগ, মাহিনা, মিহি, মেথর, রপ্তানি, রাস্তা, রুমাল, রেশম, লাশ, শহর, শায়েস্তা, শিরনামা, সওদা, সবজি, সবুজ, সরকার, সর্দি, সাজা, সাদা, সানাই, সে (তিন), হপ্তা, হাজার, হিন্দু, হাঙ্গামা ইত্যাদি ফারসি শব্দের উদাহরণ।
41. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
Correct Answer: 1
Explanation: আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
42. জিজীবিষা শব্দটির অর্থ কি?
Correct Answer: 2
Explanation: জিজীবিষা শব্দটির অর্থ বেচে থাকার ইচ্ছা।
43. বড়>বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?
Correct Answer: 3
Explanation: একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে। যেমন: ধপ + ধপ = ধপাধপ। এখানে ‘বড্ড’ দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ।
44. “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?
Correct Answer: 4
Explanation: বাল্মীকি রচিত রামায়ন ২৪ হাজার শ্লোকের বিশাল বড় মহাকাব্য। এটি সাতটি বৃহৎ কান্ড বা ঘটনায় বিভক্ত। এজন্য বৃহৎ বিষয় বোঝাতে সপ্তকান্ড রামায়ন বলা হয়।
45. “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?
Correct Answer: 2
Explanation: “Attested” পারিভাষিক শব্দটি সত্যায়িত অর্থে ব্যবহার করা হয়।
46. “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer: 4
Explanation: ডেকে ডেকে হয়রান হচ্ছি- বাক্যে বারবার ডাকা অর্থাৎ পৌনঃপুনিকতার ইঙ্গিত দেওয়া হয়েছে।
47. ভুল বানান কোনটি?
Correct Answer: 1
Explanation: শুদ্ধ বানান ভুবন। বাকীগুলো শুদ্ধ
48. “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?
Correct Answer: 2
Explanation: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয় ।’ এটি জটিল বাক্য।
49. “চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?
Correct Answer: 1
Explanation: বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। যেমনঃ চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।
50. কোনটি নামধাতুর উদাহরণ?
Correct Answer: 3
Explanation: বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয়, তাই নাম ধাতু যেমন: বেতা
51. “তাতে সমাজজীবন চলে না।”- এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
Correct Answer: 3
Explanation: নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে না, নি, নেই , ইত্যাদি অব্যয় উঠিয়ে দিতে হয়। শব্দের পরিবর্তন ঘটিয়ে বাকো হাঁ-সূচক ভাব ফুটিয়ে তুলতে হয়। প্রদত্ত বাক্যঃ তাতে সমাজজীবন চলে না (নেতিবাচক)। তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে (অস্তিবাচক)।
52. “গড্ডালিকা প্রবাহ” বাগধারায় “গড্ডল” শব্দের অর্থ কি?
Correct Answer: 2
Explanation: বাগধারাটির অর্থ অন্ধ অনুকরন। ‘গড্ডল’ শব্দের অর্থ ভেড়া। সাধারণত ভেড়া অনুকরণপ্রিয় প্রাণী। এদের একজন যেদিকে যায়, অন্যগুলোও বাছবিচার না করে সেদিকেই যায়। এজন্য গড্ডালিকা প্রবাহ দিয়ে অন্ধ অনুকরণ বোঝানো হয়।
53. বাকযন্ত্র অংশ নয় কোনটি?
Correct Answer: 4
Explanation: গলনালি, মুখবিবর, জিহ্বা, আলজিভ, তালু, দন্ত, নাসিকা ইত্যাদি বাগযন্ত্রের অংশ। কান বাগযন্ত্রের অংশ নয়।
54. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
Correct Answer: 2
Explanation: বাঙালা ব্যাকরণ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ পণ্ডিতবর্গ সম্প্রদান কারককে বাদ নিতে চেয়েছেন। কারণ, কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সম্পাদন করা যায়।
55. The phrase ‘sine die’ means
Correct Answer: 4
Explanation: Sine die’ এর মাধ্যমে কোনো ব্যাপারে অনিশ্চিত থাকাকে বোঝায়।
56. Fill in the gap: Birds fly — in the sky
Correct Answer: 2
Explanation: At large ব্যাবহার করে বেশিরভাগ সময় ঘটে এমন কোনো ঘটনার উল্লেখ করা হয়
57. Who is the author of ‘Jane Eyre”?
Correct Answer: 1
Explanation: Jane Eyre ১৮৪৭ সালে প্রকাশিত, Charlotte Bronte র লেখা একটি উপন্যাস
58. The most famous romantic poet of English literature is-
Correct Answer: 3
Explanation: William Worldsworth ইংরেজি সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় romantic poet
59. Identify the correct synonym for the word ‘magnanimous.
Correct Answer: 2
Explanation: Magnanimous শব্দটির অর্থ দয়ালু। এর সবচেয়ে সঠিক synonym generous
60. Which gender is the word ‘orphan’?
Correct Answer: 3
Explanation: Orphan বা এতিম শব্দটি যেকোনো gender এর ক্ষেত্রে ব্যাবহার করা যায়।
61. Who wrote the play ‘The Way of the Word?
Correct Answer: 2
Explanation: The way of the word William Congreve এর লেখা ১৭০০ সালের প্রথমদিকে প্রকাশিত একটি নাটক
62. “Better to reign in Hell, than serve in Heav’n.” Who wrote this?
Correct Answer: 3
Explanation: John Milton তার Paradise lost বইতে এই উক্তিটি লেখেন।
63. Who is not an Irish writer?
Correct Answer: 4
Explanation: D.H Lawrence একজন ইংরেজ লেখক এবং কবি
64. ‘A “herd” of cattle is passing.’ The underlined word is a/an
Correct Answer: 3
Explanation: Herd শব্দটি গরু বা ভেড়াল পাল বোঝাচ্ছে
65. What is the adjective form of the word ‘people”?
Correct Answer: 1
Explanation: populous শব্দটি people এর adjective form এবং এর দ্বারা কোথাও অনেক জনসমাগম থাকাকে বোঝায়।
66. A speech full of too many words is
Correct Answer: 3
Explanation: প্রয়োজনের বেশি শব্দ ব্যাবহার করা হয় যে speech এ, সেটাই verbose speech.
67. Who is the poet of the poem ‘Ozymandias”?
Correct Answer: 1
Explanation: Ozymandias, P.B Shelley র লেখা একটি Sonnet
68. “Moby Dick’, a novel, was written by-
Correct Answer: 1
Explanation: Moby dick অথবা The Whale, Herman Melville এর লেখা উপন্যাস
69. “If Winter comes, can Spring be far behind?”-Who wrote this?
Correct Answer: 4
Explanation: উক্তিটি P.B Shelley র লেখা Ode to the west wind কবিতার অংশ
70. O’ Henry was from –
Correct Answer: 2
Explanation: O. Henry একজন আমেরিকান ছোটগল্পকার
71. ‘He contemplated marrying his cousin.’ Here ‘marrying’ is a/an
Correct Answer: 2
Explanation: Marrying এখানে gerund কারন এটি একই সাথে Noun এবং Verb হিসেবে কাজ করছে
72. No Second Troy’ is a –
Correct Answer: 4
Explanation: No second troy, William Butler Yeats এর লেখা একটি কবিতা
73. Who is not a modern poet?
Correct Answer: 3
Explanation: John keats একমাত্র ১৮৯০-১৯৫০ এর মধ্যে কবিতা লিখতেন না
74. Who is the author of the novel ‘The God of Small Things’?
Correct Answer: 4
Explanation: Arundhati Roy, ১৯৯৭ সালে বইটি প্রকাশ করে
75. Which of the following novels is not written by an English writer?
Correct Answer: 3
Explanation: এই বইটি কলাম্বিয়ান লেখক গ্যাব্রিয়াল গারসিয়ার লেখা
76. Where is the setting of the play ‘Hamlet’?
Correct Answer: 4
Explanation: হ্যামলেট এর গল্পটি ডেনমার্কে স্থাপিত
77. The word ‘to genuflect’ means
Correct Answer: 3
Explanation: সাধারণত সম্মান প্রদর্শন এর জন্য হাটু বাকা করে বসা
78. Fill in the blank: ‘She went to New Market —
Correct Answer: 1
Explanation: On foot ব্যাবহার করে ‘পায়ে হেটে’ বোঝানো হয়।
79. Identify the word which is spelt incorrectly:
Correct Answer: 3
Explanation: সঠিক বানান হবে Occasion
80. Change the voice: ‘Nobody trusts a traitor.’
Correct Answer: 4
Explanation: সঠিক উত্তর হবে A traitor is not trusted by anybody.
81. Choose the right form of verb: It is high time we (act) on the matter.
Correct Answer: 2
Explanation: It is high time’ এর পরে verb এর past form বসে
82. What is the noun form of the word ‘laugh’?
Correct Answer: 3
Explanation: Laugh verb টির noun form laughter বা হাসি
83. What kind of play is ‘Julius Ceasar”?
Correct Answer: 4
Explanation: Julius Ceasar, William Shakespeare এর লেখা একটি ঐতিহাসিক নাটক
84. Do you have any money—-you?
Correct Answer: 4
Explanation: Having money on one’ বলতে সাথে টাকা থাকাকে বোঝায়।
85. What is the antonym for the word ‘deformation?
Correct Answer: 3
Explanation: Deformation বলতে কোনো কিছুকে আলাদা বা বিকৃত করে ফেলাকে বোঝায়। তাই এটার Antonym wholeness
86. Words inscribed on a tomb is an-
Correct Answer: 4
Explanation: কবরের পাথরফলকে খোদাই করা লেখাগুলো Epitaph
87. The phrase ‘dog days’ means-
Correct Answer: 1
Explanation: Dog days অনেক গরম আবহাওয়া বোঝায়
88. —-was both a poet and a painter.
Correct Answer: 3
Explanation: William Blake একজন কবি এবং চিত্রশিল্পী
89. Identify the correct sentence:
Correct Answer: 2
Explanation: Burst into’ ব্যাবহার করে কান্নায় ভেঙে পড়া বোঝায়
90. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
Correct Answer: 3
Explanation: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো – মিথেন
91. O এর ভরসংখ্যা ১৭ হলে, আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?
Correct Answer: 3
Explanation: অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮। সুতরাং প্রোটন সংখ্যা ৮। নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা - প্রোটন সংখ্যা = ১৭ - ৮ = ৯।
92. প্রোটিন তৈরি হয় –
Correct Answer: 3
Explanation: প্রোটিন তৈরি হয় – অ্যামিনো এসিড দিয়ে
93. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –
Correct Answer: 3
Explanation: সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো – ৩-৬%
94. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় –
Correct Answer: 1
Explanation: জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় – অ্যানোডে
95. পানির অণু একটি –
Correct Answer: 2
Explanation: পানির অণু একটি – ডায়াচুম্বক
96. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
Correct Answer: 1
Explanation: একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য
97. কোভিড-১৯ যে ধরণের ভাইরাস-
Correct Answer: 4
Explanation: কোভিড-১৯ RNA ভাইরাস
98. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় –
Correct Answer: 2
Explanation: হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় – সিস্টল
99. নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
Correct Answer: 2
Explanation: স্মলপক্স রোগটি DNA ভাইরাসঘটিত
100. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
Correct Answer: 1
Explanation: ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা ২৬.৫° সে. হওয়া প্রয়োজন
101. বাস্তব সংখ্যায় |3x-5|<1/3 অসমতাটির সমাধান-
Correct Answer: 1
Explanation: 1/(3x-5) < 1/3 => 3x-5 > 3 => 3x > 8 => x > 8/3. তাই, 8/3 < x < ∞
102. একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
Correct Answer: 1
Explanation: নির্ণেয় গরুর সংখ্যা 3, 7, 9 এবং 12 এর ল.সা.গু। ৩, ৭, ৯, ১২ এর ল.সা.গু = ২৫২।
103. ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
Correct Answer: 1
Explanation: সুদের হার, r = ২০%/২ = ১০% = ০.১। সময়, n = ২*২ = ৪। চক্রবৃদ্ধি মূলধন C = P(1+r)^n = ১০০০০(১+০.১)^৪ = ১০০০০ * (১.১)^৪ = ১০০০০ * ১.৪৬৪১ = ১৪৬৪১ টাকা।
104. x=sqrt(4)+sqrt(3) হলে, x^3+1/x^3 এর মান কত?
Correct Answer: 2
Explanation: x = 2+sqrt(3). 1/x = 1/(2+sqrt(3)) = 2-sqrt(3). x+1/x = (2+sqrt(3))+(2-sqrt(3)) = 4. x^3+1/x^3 = (x+1/x)^3 - 3(x)(1/x)(x+1/x) = 4^3 - 3(4) = 64-12 = 52.
105. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
Correct Answer: 3
Explanation: ধরি, ডকের উচ্চতা x ফুট। দড়ির দৈর্ঘ্য (2x+3) ফুট। ভূমি ১২ ফুট। (2x+3)^2 = x^2 + 12^2 => 4x^2+12x+9 = x^2+144 => 3x^2+12x-135=0 => x^2+4x-45=0 => (x+9)(x-5)=0. যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না, x=5 ফুট।
106. 5x-x^2-6>0 হলে, নিচের কোনটি সঠিক?
Correct Answer: 4
Explanation: 5x-x^2-6>0 => x^2-5x+6<0 => (x-2)(x-3)<0. দুটি রাশির গুণফল ঋণাত্মক হলে একটি ধনাত্মক ও অন্যটি ঋণাত্মক হবে। এর সমাধান ২ < x < ৩।
107. 4^x + 4^(1-x) = 4 হলে, x = কত?
Correct Answer: 3
Explanation: 4^x + 4/4^x = 4. ধরি, a = 4^x. a + 4/a = 4 => a^2 - 4a + 4 = 0 => (a-2)^2 = 0 => a=2. 4^x = 2 => (2^2)^x = 2^1 => 2x=1 => x=1/2.
108. 2^(log2(3)+log2(5)) এর মান কত?
Correct Answer: 3
Explanation: 2^(log2(3)+log2(5)) = 2^(log2(3*5)) = 2^(log2(15)) = 15.
109. (x-2)/(x-1) + 1/(x-1) – 2 = 0 এর সমাধান সেট কোনটি?
Correct Answer: 1
Explanation: (x-2+1)/(x-1) = 2 => (x-1)/(x-1) = 2 => 1 = 2, যা অসম্ভব। সুতরাং, সমাধান সেট ফাঁকা সেট বা {ϕ}।
110. 1/4 - 1/6 + 1/9 - 2/27 + ... ধারাটির অসীম পদের সমষ্টি কত?
Correct Answer: 2
Explanation: ধারাটি একটি গুণোত্তর ধারা। প্রথম পদ, a = 1/4. সাধারণ অনুপাত, r = (-1/6)/(1/4) = -2/3. যেহেতু |r|<1, অসীমতক সমষ্টি আছে। S∞ = a/(1-r) = (1/4)/(1-(-2/3)) = (1/4)/(5/3) = 3/20.
111. একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
Correct Answer: 2
Explanation: ধরি কোণটি x. তার সম্পূরক কোণ (180-x). প্রশ্নমতে, x = (180-x)/2 => 2x = 180-x => 3x = 180 => x = 60°.
112. O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?
Correct Answer: 4
Explanation: কেন্দ্রস্থ কোণ ∠BOC = 108°. সুতরাং বৃত্তস্থ কোণ ∠BAC = 108°/2 = 54°. ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই বিপরীত কোণগুলোর সমষ্টি ১৮০°। ∠BAC + ∠BDC = 180° => 54° + x = 180° => x = 126°.
113. A = {x∈IN ∣ 2
Correct Answer: 4
Explanation: A={3,4,5,6,7,8}. B={1,3,5,7,9}. সুতরাং, A∩B = {3,5,7}.
Correct Answer: 4
Explanation: A={3,4,5,6,7,8}. B={1,3,5,7,9}. সুতরাং, A∩B = {3,5,7}.
114. একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?
Correct Answer: 2
Explanation: ধরি, লোক সংখ্যা n. করমর্দনের সংখ্যা nC2 = 300. n(n-1)/2 = 300 => n^2-n = 600 => n^2-n-600=0 => (n-25)(n+24)=0. যেহেতু লোক সংখ্যা ঋণাত্মক হতে পারে না, n=25.
115. A এবং B দুটি ঘটনা যেন, P(A) = 1/2, P(A∪B) = 3/4 এবং P(Bc) = 5/8। P(Ac∩Bc) = কত?
Correct Answer: 3
Explanation: ডি মরগানের সূত্র অনুযায়ী, P(Ac∩Bc) = P((A∪B)c) = 1 - P(A∪B) = 1 - 3/4 = 1/4.
116. ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?
Correct Answer: 3
Explanation: ‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর হবে ‘ন’। কারণ, ঙ, ঞ, ণ, ন, ম এগুলো বাংলা ব্যঞ্জনবর্ণের নাসিক্য বর্গীয় পঞ্চম বর্ণ।
117. নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?
Correct Answer: 2
Explanation: ০৩টি সমগোত্রীয় শব্দসমূহের থেকে Peculiar শব্দটি আলাদা। কারণ, Conventional, Conservative, Traditional এই শব্দ সমূহ “রক্ষণশীলতা”-এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ। কিন্তু, Peculiar শব্দটির অর্থ অদ্ভুত। তাই, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে: “Peculiar”
118. DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
Correct Answer: 3
Explanation: ১ম জোড়ায় রয়েছে উল্টো (DC) অর্থাৎ C এর পূর্বে D। আবার, ২য় জোড়ায় সঠিক (DE);এই যুক্তি অনুযায়ী, ৫ম জোড়ায় উল্টো (HG)। আবার, ৬ষ্ঠ জোড়া সঠিক (HI); একইভাবে, ৩য় জোড়া উল্টো (FE). তবে, ৪র্থ জোড়া সঠিক হবে (FG)। সুতরাং, DC DE FE ?? HG HI সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে FG বিকল্পটি বসবে।
119. ‘প্রতিযোগিতা’য় সবসময় কী থাকে?
Correct Answer: 4
Explanation: প্রতিযোগিতা’য় সবসময় প্রতিযোগি বা অংশগ্রহণকারী বা Participant থাকবে। কেননা, প্রতিযোগিতায় প্রতিযোগি বা অংশগ্রহণকারী বা Participant না থাকলে প্রতিযোগিতা হবে না। তাই, সঠিক উত্তর: participant
120. ‘A’ ‘B’-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দু’জন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ‘A’ একা কাজটি কতদিনে করতে পারবে?
Correct Answer: 3
Explanation: ধরি, B এর কাজটি করতে 2x দিন লাগে। তাহলে A এর লাগে x দিন। প্রশ্নমতে, 1/x + 1/(2x) = 1/14 => (2+1)/(2x) = 1/14 => 3/(2x) = 1/14 => 2x = 42 => x = 21. ‘A’ একা কাজটি ২১ দিনে করতে পারবে।
121. ‘DRIVE is to LICENCE as BREATHE is to __.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
Correct Answer: 1
Explanation: ড্রাইভিং করার জন্য লাইসেন্সের প্রয়োজন। ঠিক একইভাবে BREATHE বা শ্বাস গ্রহণের জন্য OXYGEN এর প্রয়োজন। কেননা, ATMOSPHERE (বায়ুমন্ডল), WINDPIPE (শ্বাস বা বায়ুনালী) থেকে INHALE (নিঃশ্বাস) নেওয়ার জন্য OXYGEN (অক্সিজেন) অত্যাবশ্যক। সঠিক উত্তর: OXYGEN
122. একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী আন্ডারগ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের ৫০% গ্রাজুয়েট এবং অবশিষ্ট ১৮০ জন পোস্টগ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট?
Correct Answer: 1
Explanation: ধরি, মোট কর্মচারী x জন। আন্ডারগ্রাজুয়েট = 0.4x. অবশিষ্ট = x - 0.4x = 0.6x. গ্রাজুয়েট = 50% of 0.6x = 0.3x. পোস্টগ্রাজুয়েট = 0.6x - 0.3x = 0.3x. প্রশ্নমতে, 0.3x = 180 => x = 600. গ্রাজুয়েট কর্মচারী = 0.3 * 600 = 180 জন।
123. নিচের ক, খ, গ ও ঘ বিকল্প নকশা ৪টির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে বসবে?
Correct Answer: 1
Explanation: প্রথম নকশাটি একটি V রয়েছে, দ্বিতীয় নকশাটিতে একটি W রয়েছে। এখানে,, তৃতীয় নকশাটিতে ১ম নকশাটির V উল্টে উল্টো হয়ে গিয়েছে। এই যুক্তিতে দ্বিতীয় নকশাটির W উল্টে গিয়ে M হবে। তাই, এই প্রশ্নটির সঠিক উত্তর: M
124. যদি ROSE কে লেখা হয় 6821, CHAIR কে লেখা হয় 73456 এবং PREACH কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
Correct Answer: 2
Explanation: প্রদত্ত কোড থেকে পাই: S=2, E=1, A=4, R=6, C=7, H=3. সুতরাং SEARCH এর কোড 214673.
125. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
Correct Answer: 2
Explanation: উপরের দুই সংখ্যার বর্গের যোগফল নিচের সংখ্যাটি। 3^2 + 2^2 = 9+4 = 13. 4^2 + 8^2 = 16+64=80. সুতরাং, 1^2 + 5^2 = 1+25 = 26.
126. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?
Correct Answer: 1
Explanation: তিন্নির দাদার একমাত্র ছেলে হলো তিন্নির বাবা। বাবার ছেলে হলো তিন্নির ভাই।
127. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
Correct Answer: 1
Explanation: এখানে, ‘চাঁদ’ শব্দটি ভিন্ন ধরনের। কারণ, প্লুটো, মঙ্গল, পৃথিবী এই শব্দ সমূহ গ্রহের নাম। কিন্তু, চাঁদ হচ্ছে উপগ্রহ। তাই, সঠিক উত্তর: চাঁদ
128. এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
Correct Answer: 4
Explanation: মোট পশ্চিমে যায় (৫+৫)=১০ মাইল এবং দক্ষিণে যায় ২ মাইল। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, দূরত্ব = sqrt(10^2 + 2^2) = sqrt(100+4) = sqrt(104) মাইল। যা অপশনে নেই।
129. লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?
Correct Answer: 4
Explanation: লিভারের নীতি অনুযায়ী, বাম দিকের মোমেন্ট = ডান দিকের মোমেন্ট। ধরি, প্রশ্নবোধক ওজন F এবং কেন্দ্র থেকে দূরত্ব x। 20*x + 30*(x/2) = F*x => 20x + 15x = Fx => 35x = Fx => F=35 পাউন্ড।
130. নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?
Correct Answer: 1
Explanation: চিত্রের উপাদানগুলো ঘড়ির কাঁটার দিকে এক ঘর করে ঘুরছে। প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে বৃত্তটি মাঝখানে, রেখাটি ডান-নিচে এবং যোগ চিহ্নটি বাম-উপরে গেছে। একই যুক্তিতে তৃতীয় চিত্র থেকে চতুর্থ চিত্রে ত্রিভুজ বাম-উপরে, সামন্তরিক মাঝখানে এবং আয়তক্ষেত্র ডান-নিচে যাবে। এটি ক নং নকশার সাথে মেলে।
131. প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?
Correct Answer: 2
Explanation: প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে বিরোধী দলকে বোঝায়। বিশ্বের সর্বপ্রাচীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্রিটেনে ছায়া ক্যাবিনেট গঠন করা হয়। যেটা বিরোধী দল থেকে গঠিত হয়।
132. ঢাকা সিটি কর্পোরেশনের ১ম নির্বাচিত মেয়র কে ছিলেন?
Correct Answer: 4
Explanation: মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। মার্চ ১২, ১৯৯৪ সাল থেকে এপ্রিল ৪, ২০০২ সাল পর্যন্ত এই ৮ বছর তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
133. বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Correct Answer: 2
Explanation: বাংলাদেশের সংবিধান হাতে লেখেন এ. কে. এম আব্দুর রউফ। এবং সংবিধানের কারুকার্য করেন পটুয়া কামরুল হাসান।
134. বাংলার প্রাচীন জনপদ কোনটি?
Correct Answer: 1
Explanation: চতুর্থ শতক হতে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল, সেন প্রভৃতি আমলের উল্কীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার ১৬ টি জনপদগুলাের নাম পাওয়া যায় (বাংলায় ছিল ১০টি)। সবগুলো জনপদের ভিতর পুণ্ড্র ছিল প্রাচীনতম
135. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের নারী, পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
Correct Answer: 2
Explanation: সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’।
136. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
Correct Answer: 3
Explanation: ১৬ আগষ্ট ২০২১ চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অব কোম্পানিজ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে সরকার।
137. বাংলাদশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
Correct Answer: 1
Explanation: সংবিধানের ১২২(২) (খ) অনুচ্ছেদ অনুযায়ী “তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়”
138. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
Correct Answer: 3
Explanation: বাংলাদেশের সংবিধানের চতুর্থ বিভাগের ৫ম পরিচ্ছদের ৬৪ তম অনুচ্ছেদ অনুযায়ী এটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা
139. নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
Correct Answer: 2
Explanation: নির্বাণ লাভ বা সিদ্ধি লাভ কথাটি বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক মর্যাদা লাভের সাথে জড়িত।
140. বাংলাদেশ কত সালে (OIC) এর সদস্য লাভ করে?
Correct Answer: 2
Explanation: বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসির সদস্য পদ লাভ করে।
141. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
Correct Answer: 4
Explanation: আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ।
142. মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
Correct Answer: 1
Explanation: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ অর্থনীতি, পরিকল্পনা, শিক্ষা, তথ্য ও বেতার, টেলিযোগাযোগ, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি, সেগুলোর দায়িত্বে ছিলেন। অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী।
143. ১৯৬৬ সালের ৬ দফার ক’টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
Correct Answer: 1
Explanation: ছয় দফা কর্মসূচীর দুটি দিক – একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সম্পর্কিত, অন্যটি অর্থনৈতিক। প্রথম দুই দফা রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো বিষয়ক; বাকি চার দফা অর্থনৈতিক বিষয়ক। তবে প্রশ্নটি নিয়ে মতভেদ বিদ্যমান। ৩, ৪, ৫ নং এই তিনটি দফাকেও অর্থনৈতিক দফা বলা হয়েছে।
144. প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
Correct Answer: 3
Explanation: প্রাচীন বাংলার জনপদগুলোর একটি সমতট। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল।
145. ” Untranquil Recollectins: The Yeats of Fulfilment” শীর্ষক গ্রন্থটির লেখক কে?
Correct Answer: 2
Explanation: Untranquil Recollectins: The Years of Fulfilment, প্রফেসর রেহমান সোবহানের ইংরেজি কলাম সংকলন।
146. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
Correct Answer: 3
Explanation: ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ আট নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন।
147. নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
Correct Answer: 3
Explanation: বাংলাদেশে ১৯৭৭ সালে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে। এরপর ১৯৮৩-৮৪ অর্থবছর, ১৯৯৬ সালে, ২০০৮ সালে এবং ২০১৯ সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়।
148. একনেক (ECNEC) এর প্রধান কে?
Correct Answer: 1
Explanation: প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অর্থমন্ত্রী সভাপতিত্ব করেন।
149. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
Correct Answer: 4
Explanation: ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক ব্যক্তিদের কল্যাণে ভাতা চালু করেন।
150. ’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
Correct Answer: 2
Explanation: বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
151. তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
Correct Answer: 3
Explanation: সর্বস্তরে তথ্য প্রাপ্তি নিশ্চয়তা বিধানে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়।
152. ’রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্র পরিচালনা করেন-
Correct Answer: 2
Explanation: রেহানা মরিয়ম নূর ২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং প্রটোকল ও মেট্রোর ব্যানারে প্রযোজনা করেছেন জেরেমি চুয়া। এটি ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প নির্মিত করা হয়েছে।
153. নিপোর্ট ( NIPORT) কী দরণের গবেষণা প্রতিষ্ঠান?
Correct Answer: 1
Explanation: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) একটি স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা ইনস্টিটিউট যা বাংলাদেশে পরিবার পরিকল্পনা নিয়ে গবেষণা করে এবং পরিবার পরিকল্পনা প্রকল্পের সাথে জড়িত সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয় এবং এটির সদর দপ্ততরবাংলাদেশের ঢাকায় অবস্থিত।
154. ওরাওঁ জাতিগোষ্ঠী কোথায় বাস করে?
Correct Answer: 1
Explanation: ওরাওঁ, দক্ষিণ এশিয়ার একটি বড় উপজাতি। ভারতের ঝাড়খণ্ড রাজ্য, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এঁদের বাস। বাংলাদেশের রংপুর, দিনাজপুরে এদের কিছু অংশ বসবাস করে।
155. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘ বার্ষিক আর্থিক বিবৃতি – এর কথা উল্লেখ করা হয়েছে?
Correct Answer: 3
Explanation: পঞ্চম ভাগের ২য় পরিচ্ছেদে “আইন প্রনয়ন ও অর্থসংক্রান্ত পদ্ধতির” ৮৭ ধারায় বার্ষিক আর্থিক বিবরণীর কথা আছে।
156. কোনটি সাংবিধানিক পদ নয়?
Correct Answer: 3
Explanation: সাংবিধানিক পদ সমুহ : ১.রাষ্ট্রপতি, ২.প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ৩. স্পিকার ,ও ডেপুটি স্পিকার, ৪. সংসদ সদস্যগণ, ৫. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, ৬. নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, ৭.অ্যাটর্নি জেনারেল, ৮. সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান, ৯. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
157. বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?
Correct Answer: 1
Explanation: ব্যাংক নোট হচ্ছে দেশের ব্যাংক নোট বা ব্যাংক মুদ্রা হচ্ছে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটগুলো। এগুলো বের করে বাংলাদেশ ব্যাংক। এতে গভর্নরের সই থাকে। আর ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সা, এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকারনোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা।
158. ’সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট ?
Correct Answer: 3
Explanation: ’সেকেন্ডারি মার্কেট স্টক বা শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট।
159. বাংলাদেশ সরকারকোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
Correct Answer: 4
Explanation: ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের বাজেটে বাংলাদেশের একক সর্বোচ্চ রাজস্ব আয় ভ্যাট (মূল্য সংযোজন কর) থেকে।
160. বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
Correct Answer: 2
Explanation: OAS বা Organisation of American States সংস্থার সদস্য নয় বাংলাদেশ। কারণ বাংলাদেশ আমেরিকান রাস্ট্র নয়।
161. কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?
Correct Answer: 1
Explanation: ইমানুয়েল কান্টের Retionalism or asceticism মতবাদ কর্তব্যই কর্তব্য সম্পাদনের লক্ষ।
162. Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
Correct Answer: 3
Explanation: ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল এর বিখ্যাত গ্রন্থ “Human Society in Ethics and Politics” ১৯৫৪ সালে এ গ্রন্থটি প্রকাশিত হয়। এ মন্থে তিনি রাজনীতি, ধর্ম, নৈতিকতার আলোকে জ্ঞান ও আবেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছেন।
163. কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
Correct Answer: 4
Explanation: উপযোগবাদের মতে, আমাদের কাজের নৈতিক মূল্য নির্ভর করে সর্বোচ্চ সংখ্যক লোকের সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করার ব্যাপারে তার উপযোগিতা দিয়ে। বেছাম সর্বাধিক লোকের সুখ নির্ধারণ করেন এর পরিমাপ দ্বারা। বেহামের মতে, সুখ পরিমাপের সাতটি উপায় রয়েছে
164. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধচারণ কৌশল প্রণয়ন করা হয়?
Correct Answer: 3
Explanation: রাষ্ট্রের সর্বত্র চাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রায় বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে।
165. বিশ্বব্যাংকের মতে সুশানের উপাদান কয়টি?
Correct Answer: 3
Explanation: বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভের কথা বলেছেন। যথা: ১. দায়িত্বশীলতা, ২. স্বচ্ছতা, ৩. আইনি কাঠামো, ৪. অংশগ্রহণ।
166. ’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?
Correct Answer: 2
Explanation: প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসন থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান হল ক্ষমতার প্রতি তারা মোহান্বিত হবেন না। প্রজ্ঞা ও মুক্তিই হবে তাদের মূল চালিকাশক্তি। এমতাবস্থায় দার্শনিক রাজারা অবিবেচনায় শাসন কার্য পরিচালনা করবেন। তাদের পেছনে কোন প্রকার আইনের বাধ্যবাধকতা থাকবে না। কারণ প্লেটো মনে করতেন ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর।
167. সুশাসনের মূল ভিত্তি কী?
Correct Answer: 2
Explanation: যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক উপায়ে নিশ্চিত করে তাকে সুশাসন বলে। সুশাসনের মূলভিত্তি আইনের শাসন। এটি একটি রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় ও বৈধ উপকরণ। একটি দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আইনের শাসন থাকা দরকার কারণ এর মাধ্যমে স্বেচ্ছাচারি ক্ষমতা ও আধিপতা রোধ করা যায়।
168. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?
Correct Answer: 4
Explanation: নৈতিক মূল্যবোধ মানুষের জীবনে অনুসরণযোগ্য এমন কিছু আচরণ বিধি, মানুষের জীবন ব্যবস্থা ও জীবন পদ্ধতিকে সঠিক সুন্দর পথে পরিচালনা করে। ধর্মের কল্যাণধর্মী মর্মবাণী অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানুষের জীবনে নৈতিক মূল্যবোধের উজ্জ্বল প্রকাশ ঘটে। ধর্ম থেকে উৎসারিত নৈতিক মূল্যবোধ মানুষের নৈতিক চেতনার বিকাশ ঘটায় এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন- অগ্রগতি সাধন করে।
169. “On Liberty’ গ্রন্থের লেখক কে?
Correct Answer: 3
Explanation: ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের বিখ্যাত On Liberry গ্রন্থটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে তিনি স্বাধীনতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং উপযোগবাদের নৈতিক ব্যবস্থার দিক নিয়ে আলোচনা করেন।
170. উৎপত্তি অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer: 2
Explanation: Governance শব্দটি গ্রিক শব্দ Kubernào থেকে এসেছে। যার অর্থ হে পরিচালনা করা। Kubernão (Greek) -> Gubern o (Latin) -> Governance. সুতরাং উৎপত্তিগতভাবে Governance শব্দটি গ্রিক শব্দ Kuberndo থেকে এসেছে। শাসন করা অর্থে দার্শনিক প্লেটো প্রথম Kubernão শব্দটি ব্যবহার করেন।
171. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?
Correct Answer: 2
Explanation: মিয়ানমারের নির্বাসিত সরকার জাতীয় ঐক্য সরকারের (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট—এনইউজি)
172. কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
Correct Answer: 3
Explanation: অবস্থানগত কারণে কম্বোডিয়া রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়।
173. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
Correct Answer: 2
Explanation: নাথু লা পাস চীন ও ভারতকে সংযুক্ত করেছে।
174. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
Correct Answer: 2
Explanation: চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি মিং ক্লাসের।
175. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
Correct Answer: 1
Explanation: জিবুতি এডেন উপসাগরের তীরে আফ্রিকার একটি দেশ। জিবুতির অবস্থান গত কারণে দেশটি আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ।
176. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
Correct Answer: 1
Explanation: আসিয়ান ফোরাম ব্যতীত বাকী তিনটি সংস্থা জাতিসংঘের সংস্থা।
177. United Nations Framework Conventation on Climate Change – এর মূল আলোচ্য বিষয়-
Correct Answer: 2
Explanation: জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন (United Nations Framework Convention on Climate Change) রিও তে ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়েছিল, যার মূল আলোচ্য ছিল গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ ও প্রশমণ।
178. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
Correct Answer: 2
Explanation: বিশ্বব্যাংক 1978 সাল থেকে বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে আসছে।
179. চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি?
Correct Answer: 2
Explanation: চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠীর নাম উইঘুর। উইঘুর জনগোষ্ঠী নিধনের দায়ে অভিযুক্ত চীন।
180. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
Correct Answer: 3
Explanation: Sustainable Development Goal বা এসডিজি তে নির্দিষ্ট ১৭ টি লক্ষ্য রয়েছে। সর্বমোট সাবগোলের সংখ্যা ১৬৯ টি।
181. Trafalgar Square কোথায় অবস্থিত?
Correct Answer: 2
Explanation: ট্রাফালগার স্কয়ার (ইংরেজি: Trafalgar Square) ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি স্থান। জায়গাটির পূর্ব নাম ছিল চেরিং ক্রস
182. মায়া সভ্যতাটি আবিষ্কার হয়-
Correct Answer: 4
Explanation: মেক্সিকোর প্রদেশের দক্ষিণে চাপাস, তাবাস্কো এবং ইয়ুকাটান উপদ্বীপের কুইন্টানা রোওকাম্পেছ, এবং ইয়ুকাটান জুড়ে মায় সভ্যতা বিস্তৃত। যা মধ্য আমেরিকায় অবস্থিত।
183. ইরান -ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
Correct Answer: 2
Explanation: The United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকি করেছিল।
184. বিশ্ব মানবাধিকার দিবস-
Correct Answer: 2
Explanation: মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে প্রদান করা হয়। দিনটিকে স্বরণীয় করে রাখতে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।
185. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল -এর প্রধান কার্যালয় কোথায়?
Correct Answer: 2
Explanation: Transparency International জার্মান ভিত্তিক মানবাধিকার সংস্থা। ৪ মে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রধান প্রতিষ্ঠাতা পিটার আইগান
186. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
Correct Answer: 2
Explanation: ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন। মালোয়েশিয়ার জাতীয় খেলা সেপাক টাকরো।
187. আকাবা একটি-
Correct Answer: 1
Explanation: আকাবা জর্ডানের একমাত্র উপকূলীয় শহর এবং আকাবা উপসাগরের বৃহত্তম এবং জনবহুল শহর ও সমুদ্র বন্দর।
188. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Correct Answer: 1
Explanation: 2007 সাল থেকে জাতিসংঘ ১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবস পালন করে আসছে। ২০২১ সালে দিবস টির প্রতিপাদ্য ছিল, ‘ভবিষ্যৎ সংকট মোকাবিলায় গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা।’
189. “The lady with the lamp” নামে পরিচিত-
Correct Answer: 2
Explanation: ক্রিমিয়ার যুদ্ধের সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্স হিসাবে সেবাদান করেন। তিনি রাতে প্রদীপ হাতে অসুস্থ সৈন্যদের সেবা করতেন। এজন্য তাকে দীপ হাতে রমনী বলা হয়।
190. বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
Correct Answer: 2
Explanation: OAS বা Organisation of American States সংস্থার সদস্য নয় বাংলাদেশ। কারণ বাংলাদেশ আমেরিকান রাস্ট্র নয়।
191. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
Correct Answer: 4
Explanation: দিনাজপুর জেলা বাংলাদেশের কয়লা সমৃদ্ধ জেলা। বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরেই অবস্থিত।
192. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবণ?
Correct Answer: 2
Explanation: নড়িয়া বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। পদ্মা নদীর পাড়ে অবস্থিত উপজেলাটি নদী ভাঙনের শিকার হয় প্রতি বছর।
193. নিম্নের কোন দুর্যোগ ‘hydro- meteorological‘ দুর্যোগ হিসেবে পরিচিত?
Correct Answer: 1
Explanation: বন্যা একটি হাইড্রো মেটেরোলজিক্যাল দূর্যোগ। নির্দিষ্ট মাত্রার অধিক পানি প্রবাহিত হয়ে দূর্যোগের সৃষ্টি করে।
194. বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়?
Correct Answer: 3
Explanation: কুমিল্লার ময়নামতি, বরেন্দ্র ভূমি ও মধুপুরের গড় প্লাইস্টোসিন কালের সোপান দ্বারা গঠিত।
195. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
Correct Answer: 4
Explanation: বাংলাদেশের ভারত ও মায়ানমারের সাথে সীমানা রয়েছে।
196. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
Correct Answer: 4
Explanation: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল হঠাৎ বন্যা বা হড়কা বান হয়ে থাকে।
197. ’সোয়াচ অব নো গ্রাউন্ড- কী?
Correct Answer: 4
Explanation: সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের সবচেয়ে নীচু জায়গা। এটি একটি সাবমেরিন ক্যানিয়ন বা নিমজ্জিত গিরিখাত
198. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
Correct Answer: 4
Explanation: বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বন সুন্দরবন প্রতিদিন জোয়ারের পানিতে নিমজ্জিত হয়। সুন্দরবনের আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার যার ৬০ ভাগ বাংলাদেশে অবস্থিত
199. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
Correct Answer: 3
Explanation: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন।
200. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
Correct Answer: 1
Explanation: সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম সহ পাহাড়ী এলাকায় ভূমিধসের মাত্রা বৃদ্ধি পেয়েছে।