🎓 Quick Menu

📚 Blog & MCQ Preparation

সকল ব্লগ, মডেল টেস্ট এবং MCQ প্রস্তুতির আপডেট দেখুন

১ম ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০১৫

By Admin • 17 Dec 2025

১ম ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ প্রশ্ন সমাধান একসাথে দেখুন। MCQ ও লিখিত প্রশ্নের সঠিক উত্তর, বিস্তারিত ব্যাখ্যা ও PDF সহ সম্পূর্ণ সমাধান।

1. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?

A) ১১০
B) ১১৫
C) ১১৭
D) ১২০

Correct Answer: 3

Explanation: সংবিধানে ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করার কথা হয়েছে । ১৯৮০ সালের প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনের...সরকারি কর্মচারীদের চাকুরিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল গঠিত হয় ।

2. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?

A) দিল্লি
B) আগ্রা
C) ইয়াঙ্গুন
D) লাহোর

Correct Answer: 3

Explanation: দ্বিতীয় বাহাদুর শাহ...ছিলেন সর্বশেষ মুঘল সম্রাট । সিপাহি বিদ্রোহের পর ১৮৫৮ খ্রিস্টাব্দে তাঁকে রেঙ্গুনে (বর্তমান ইয়াঙ্গুন) নির্বাসন দেয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন ।

3. কোন মুসলিম মনিষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

A) ইয়াসির আরাফাত
B) আনোয়ার সাদাত
C) নাগীব মাহফুজ
D) প্রফেসর আব্দুস সালাম

Correct Answer: 2

Explanation: ১৯৭৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন আনোয়ার সাদাত (শান্তিতে) । এছাড়া ১৯৭৯ সালে আব্দুস সালাম (পদার্থে), ১৯৮৮ সালে নাগিব মাহফুজ (সাহিত্যে) ১৯৯৪ সালে ইয়াসির আরাফাত শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ।

4. কোন বানানটি শুদ্ধ?

A) শুশ্রুষা
B) সুশ্রুষা
C) শুশ্রূষা
D) সুশ্রুসা

Correct Answer: 3

Explanation: শুদ্ধ বানানটি হলো 'শুশ্রূষা'। এর অর্থ (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা ।

5. সুইডেনের মুদ্রার নাম কী?

A) পাউন্ড
B) ডলার
C) ক্রোনা
D) পেসো

Correct Answer: 3

Explanation: ইউরোপীয় ইউনিয়নভুক্ত...সুইডেন ইউরো গ্রহণ করেনি । সুইডেন এখন ও মুদ্রা হিসেবে 'ক্রোনা' ব্যবহার করছে । পাউন্ড প্রচলিত... যুক্তরাজ্য... ডলার প্রচলিত রয়েছে... যুক্তরাষ্ট্র... পেসো প্রচলিত রয়েছে... ফিলিপাইন... ।

6. নবায়ন যোগ্য শক্তি উৎসের একটি উদাহরন হলো-

A) পারমানবিক জ্বালানী
B) পীট কয়লা
C) ফুয়েল সেল
D) সূর্য (সৌরশক্তি)

Correct Answer: 4

Explanation: এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না । তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয় । পৃথিবীতে প্রায় 99.97% শক্তির উৎস হলো সূর্য ।

7. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

A) বর্ণ
B) শব্দ
C) অক্ষর
D) ধ্বনি

Correct Answer: 4

Explanation: ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি' । এটা ভাষার মৌলিক অংশ । ধ্বনির লিখিত রূপ হলো 'বর্ণ' । ...বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশকে শব্দ বলে ।

8. Fill in the blank: You should......... swimming.

A) takes off
B) Start up
C) get off
D) take up

Correct Answer: 2

Explanation: Start up এর অর্থ কোনকিছু শুরু করা বা চালু করা । ...you should start up swimming বাক্যটির অর্থ দাঁড়ায়: তোমার সাঁতার শুরু করা উচিত ।

9. Choose the correct spelling -

A) Suname
B) Sunamee
C) Tsunami
D) Sunami

Correct Answer: 3

Explanation: শুদ্ধ বানানটি হলো Tsunami , যার অর্থ সুনামি । ...সমুদ্রের বিপুল জলরাশি হঠাৎ করে প্রবল বেগে সমুদ্র উপকূলের ওপর বিশাল ঢেউ এর আকারে আছড়ে পড়লে তাকে সুনামি বলে ।

10. 'He was taken to task' এর বাংলা হলো-

A) তাকে কাজ দেয়া হয়েছিল
B) তাকে কাজের জন্য বলা হয়েছিল
C) সে কাজ নিয়েছিল
D) তাকে তিরস্কার করা হয়েছিল

Correct Answer: 4

Explanation: "He was taken to task" - এর বাংলা হলো তাকে তিরস্কার করা হয়েছিল । Take one to task একটি idiom যার অর্থ কাউকে তীব্রভাবে তিরস্কার করা । বাক্যটি passive... ।

11. 'The baby is always smiling' এর বাংলা অনুবাদ হলো-

A) শিশুটি সবসময়ই হাসে
B) শিশুটির মুখে হাসিতে ভরা
C) শিশুটির মুখে হাসি লেগেই আছে
D) শিশুটি সবসময়ই হাসছে

Correct Answer: 3

Explanation: "The baby is always smiling" এর বাংলা অনুবাদ হলো শিশুটির মুখে হাসি লেগেই আছে ।

12. Which word is not a noun?

A) Simulation
B) Defame
C) Indemnity
D) Articulation

Correct Answer: 2

Explanation: 'Defame' একটি Verb , যার অর্থ মানহানি করা বা কুৎসা রটানো । এর Noun রূপ হলো 'defamation' । 'Simulation' , 'Indemnity' এবং 'Articulation' শব্দগুলো Noun।

13. 'Salt of life' stands for-

A) Sodium Chloride
B) valuable things
C) Sorrows of life
D) Saline water

Correct Answer: 2

Explanation: "Salt of life" stands for - valuable things । "Salt of life" - একটি idiom যার অর্থ মূল্যবান জিনিস বা valuable things ।

14. Correct passive form' I have to do it'-

A) It is to be done by me
B) Let it done by me
C) It has to be done to me
D) It has to be done by me.

Correct Answer: 4

Explanation: "I have to do it" - passive form is - It has to be done by me । Have to/has to... পরিবর্তনের ক্ষেত্রে - active voice এর object টি subject হবে + ...has to + be + verb এর past participle form + by + subject এর objective form বসে ।

15. Fill in the blank: The climate is congenial..... health.

A) with
B) on
C) to
D) for

Correct Answer: 3

Explanation: ...শূন্যস্থান টিতে 'to' হবে । কেননা Congenial শব্দটির সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয় যার অর্থ উপযোগী ।

16. 'Paradise Lost' attempt to-

A) Show that the satan and God have equal power
B) Explain why good & evil are necessary
C) Justify the way of man to God
D) Justify the way of God to Man

Correct Answer: 4

Explanation: Paradise Lost is an attempt ... to "justify the ways of God to men"... । Paradise Lost is an epic poem... by the 17th-century English poet John Milton ।

17. Duchess' is feminine of-

A) Earl
B) Dramatist
C) Dutchman
D) Duke

Correct Answer: 4

Explanation: "Duchess" feminine is - Duke । Duchess শব্দটি feminine gender যার অর্থ সম্ভ্রান্ত মহিলা এবং এই শব্দটি আসছে masculine gender Duke থেকে যার অর্থ সম্ভ্রান্ত পুরুষ ।

18. Which one is reflexive pronoun?

A) Who
B) He
C) Each
D) myself

Correct Answer: 4

Explanation: বাক্যের subject এবং object যখন একই হয়, তখন ... reflexive pronoun বলা হয় । Reflexive pronoun এর শেষে -self বা- selves যুক্ত থাকে ।

19. Article is used based on-

A) Pronunciation
B) Stress
C) Spelling
D) Sound

Correct Answer: 1

Explanation: Article is used based on pronunciation । Article - এর ব্যবহার সাধারণত pronunciation বা উচ্চারণের উপর নির্ভরশীল । যেমন - ...an MA । ...an honest... ।

20. Which is adjective?

A) special
B) Laugh
C) Crime
D) Miser

Correct Answer: 1

Explanation: Adjective is 'special' । Special - শব্দটি adjective... । Laugh (verb) - হাসা , crime (noun) - অপরাধ , Miser (noun) - কৃপণ ।

21. 'To read between the lines' means -

A) To suspect
B) To read carefully
C) To graps the hidden meaning
D) To concentration

Correct Answer: 3

Explanation: To read between the lines means to grasp the hidden meaning । To read between the line একটি phrase যার অর্থ তাৎপর্য বুঝা পড়া। অর্থাৎ 'to grasp the hidden meaning' ।

22. Choose the correct sentence.

A) He speaks the English like the English
B) He speaks English like English
C) He is speaks the English like English
D) He speaks English like the English

Correct Answer: 4

Explanation: ...correct sentence is - He speakes English like the English । English একটি ভাষা । কিন্তু the English বলতে ... ইংরেজ জাতি কে নির্দেশ করে । ...বাক্যটির অর্থ 'সে ইংরেজদের মত ইংরেজিতে কথা বলে' ।

23. Choose the correct sentence.

A) He has been living here for five months.
B) He live here for five months.
C) He lives here for five months.
D) He is living here for five months

Correct Answer: 1

Explanation: ...correct sentence is - He has been living here for five months । Present perfect continuous tense ... subject + ... has been + মূল verb + ing ... period of time বুঝালে for... ।

24. Which Sentence is correct?

A) Neither of roads are leading to the railway station.
B) Neither of roads are led to the railway station.
C) Neither of roads are lead's to the railway station.
D) Neither of the roads leads to the railway station.

Correct Answer: 4

Explanation: ...correct sentence is neither of the roads leads to the railway station । Neither of/ either of এরপরে noun/ pronoun plural হবে কিন্তু verb হবে singular ।

25. Fill in the blank: He had written the book before he........

A) Will be retired
B) Retired
C) had retired
D) has retired

Correct Answer: 2

Explanation: He had written the book before he retired । Past perfect tense এ before এর পূর্বে past perfect tense এবং before এরপরে past indefinite tense হয় ।

26. What is the antonym of 'Hybrid'?

A) Simple
B) Productive
C) Purebred
D) Raised

Correct Answer: 3

Explanation: ...antonym of 'hybrid' is purebred । Hybrid ... antonym বা বিপরীত শব্দ হচ্ছে purebred... ।

27. Which one is the correct narration: He said to me, "May you be happy"?

A) He said that I might be happy.
B) He wished that I might be happy.
C) He told that I might be happy.
D) He reported that I might be happy.

Correct Answer: 2

Explanation: ...indirect speech is - He wished that I might be happy । Optative sentence ... পরিবর্তনের নিয়ম হচ্ছে - subject + wish + that + reported speech এর subject + might + মূল verb... ।

28. নিচের কোন বানানটি শুদ্ধ?

A) মুহুর্ত
B) মুহূর্ত
C) মুহুর্ত
D) মুহূর্ত

Correct Answer: 4

Explanation: প্রদত্ত শব্দ গুলির মধ্যে মুহূর্ত বানানটি শুদ্ধ । (দ্রষ্টব্য: অপশন ২ এবং ৪ উভয়ই 'মুহূর্ত' )।

29. 'মৃতের মতো অবস্থা যার' এর এককথায় প্রকাশ-

A) মৃতবৎ
B) আনমনা
C) জীবস্মৃত
D) মুমূর্ষু

Correct Answer: 4

Explanation: মৃতের মত অবস্থা যার - মুমূর্ষু । মরার মত - মৃতবৎ , জীবিত থেকেও মৃতের মতো - জীবস্মৃত , অন্যমনস্ক থাকে যে - আনমনা ।

30. 'কর্ম সম্পাদনে পরিশ্রমী' এর সংকুচিত রূপ কি হবে?

A) কর্মোদ্যমী
B) কর্মঠ
C) কর্মী
D) কর্মনিষ্ঠ

Correct Answer: 2

Explanation: 'কর্ম সম্পাদনে পরিশ্রমী' বাক্যের সংক্ষিপ্ত রূপ কর্মঠ । যিনি কাজ করে - কর্মী, যিনি কাজে উদ্যমী - কর্মোদ্যমী ।

31. নিচের কোন শব্দটি ভুল বানানে লেখা আছে?

A) স্বায়ত্তশাসন
B) অভ্যন্তরীণ
C) শ্রদ্ধাঞ্জলি
D) মুহর্মুহূ

Correct Answer: 4

Explanation: ...ভুল বানানটি হল মুহর্মুহূ । বানানটি শুদ্ধ রূপ হল মুহুর্মুহু । অন্যান্য বানানগুলো শুদ্ধ রয়েছে যেমন: স্বায়ত্তশাসন, শ্রদ্ধাঞ্জলি, অভ্যন্তরীণ ।

32. 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

A) পর্বত
B) স্থাবর
C) অরণ্য
D) সমুদ্র

Correct Answer: 2

Explanation: "জঙ্গম" - এর বিপরীতার্থক শব্দ: স্থাবর । জঙ্গম ... শব্দটির অর্থ: গতিশীল, অস্থাবর; যার বিপরীত শব্দ স্থাবর ।

33. 'শশাঙ্ক' শব্দের প্রতিশব্দ কোনটি?

A) সূর্য
B) চাঁদ
C) খরগোশ
D) সমুদ্র

Correct Answer: 2

Explanation: "শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ চাঁদ । এর আরো কিছু প্রতিশব্দ চন্দ্র..., শশধর, শশী,... ইন্দু, নিশাকর,... সোম,... বিধু... ।

34. 'আদালত' শব্দটি কোন ভাষা হতে আগত?

A) ফারসি
B) আরবি
C) বাংলা
D) পর্তুগিজ

Correct Answer: 2

Explanation: "আদালত" শব্দটি আরবি ভাষার শব্দ । ...কিছু আরবি শব্দ হলো আল্লাহ,... তারিখ, খবর, খাজনা, জনাব, দলিল, নবাব, মসজিদ... ।

35. 'আটকপালে' এর অর্থ কোনটি?

A) জ্ঞানী
B) কারারুদ্ধ
C) হতভাগ্য
D) সৌভাগ্যবান

Correct Answer: 3

Explanation: "আটকপালে" শব্দের অর্থ হতভাগ্য । আট কপালে শব্দের অর্থ হতভাগ্য এবং একাদশে বৃহস্পতি শব্দের অর্থ সৌভাগ্যবান বা সৌভাগ্যের বিষয় ।

36. কোনটি 'ক্ষুধার্ত' শব্দের সন্ধিবিচ্ছেদ?

A) ক্ষুধা + আর্ত
B) ক্ষুৎ + ঋর্ত
C) ক্ষুধ + আর্ত
D) ক্ষুধা + ঋত

Correct Answer: 4

Explanation: 'ক্ষুধার্ত' শব্দের সন্ধিবিচ্ছেদ: ... (ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত) ।

37. 'নির্মল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

A) নোংরা
B) অনির্মল
C) পঙ্কিল
D) অপরিষ্কার

Correct Answer: 3

Explanation: নির্মল বিশেষণবাচক শব্দটির অর্থ: স্বচ্ছ, যার বিপরীত শব্দ পঙ্কিল ।

38. 'জায়া ও পতি' সমাস করলে কি হয়?

A) জায়া-পতি
B) স্বামী-স্ত্রী
C) পতি- পত্নী
D) দম্পতি

Correct Answer: 4

Explanation: জায়া ও পতি = দম্পতি, এটি দ্বন্দ্ব সমাস । যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে ।

39. বজ্রে তোমার বাঁশি বাজে। এখানে 'বজ্রে' কোন কারকে কোন বিভক্তি?

A) অপাদনে সপ্তমী
B) অধিকরণে সপ্তমী
C) করণে সপ্তমী
D) কর্তায় শূন্য

Correct Answer: 2

Explanation: বজ্রে তোমার বাজে বাঁশী? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি । ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে । ...অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' ... বিভক্তি যুক্ত হয় । যেমন বজ্রে তোমার বাজে বাঁশী ।

40. তালব্যবর্ণ কোনগুলি?

A) এ, ঐ
B) ই, ঈ
C) উ, ঊ
D) ও, ঔ

Correct Answer: 2

Explanation: তালব্য বর্ণ-ই, ঈ, চ, ছ, জ, ঝ, ঐ, ষ, শ ।

41. কোনটি বাংলা ধাতু?

A) কাট্
B) কৃ
C) মাগ্
D) গম্

Correct Answer: 1

Explanation: যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তাকে বাংলা ধাতু বলে । যেমন - ...কর - তুমি কী কর? হাস + ই = হাসি... (কাট্ likewise is a Bangla dhatu)।

42. 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?

A) শওকত ওসমান
B) জহির রায়হান
C) শহীদুল্লাহ কায়সার
D) রশীদ করিম

Correct Answer: 4

Explanation: রশীদ করিমের একটি অন্যতম উপন্যাস হলো 'উত্তম পুরুষ' । ১৯৬১ সালে প্রকাশিত এ উপন্যাসটি নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত । তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- প্রসন্ন পাষাণ (১৯৬৩), আমার যত গ্লানি (১৯৭৩)... ।

43. 'হ্যারিপটার' কি?

A) এক ধরনের খেলনা
B) এক জাতীয় ধাতব
C) একটি শিশুতোষ বই
D) এক জাতীয় গুচ্ছবোমা

Correct Answer: 3

Explanation: হ্যারি পটার' একটি শিশুতোষ বই । হ্যারি পটার একটি... কাল্পনিক কিশোর উপন্যাসের লেখিকা হলেন ব্রিটিশ নাগরিক জে কে রাউলিং । এ পর্যন্ত এ সিরিজের সাতটি বই বেরিয়েছে ।

44. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

A) আভাস
B) অজানা
C) গরমিল
D) বেমালুম

Correct Answer: 2

Explanation: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা-অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা । (অজানা = অ + জানা)।

45. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

A) সূর্য দীঘল বাড়ি'
B) জাহান্নাম হইতে বিদায়
C) জননী
D) কর্ণফুলী

Correct Answer: 2

Explanation: 'জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১) শওকত ওসমানের প্রথম মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস ।

46. 'গবেষণা' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

A) গবে + ষণা
B) গো + এষণা
C) গ + এষণা
D) গব + এষণা

Correct Answer: 2

Explanation: "গবেষণা" শব্দের সন্ধি বিচ্ছেদ গো + এষণা । ...ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয় । যেমন: গো + এষণা = গবেষণা... ।

47. 'উয়ারি বটেশ্বর' কোথায় অবস্থিত?

A) মুন্সিগঞ্জ
B) দাউদকান্দি
C) নরসিংদী
D) নারায়ণগঞ্জ

Correct Answer: 3

Explanation: উয়ারী-বটেশ্বর... নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত... দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান ।

48. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

A) বেরিং প্রণালী
B) ফ্লোরিডা প্রনালী
C) পক প্রণালী
D) জিব্রাল্টার প্রণালী

Correct Answer: 1

Explanation: আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী । এটি উত্তর মহাসাগর এর চুকচি সাগর ও প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে যুক্ত করেছে ।

49. 'সবুজ গ্রহ' বলা হয় কাকে?

A) ইউরেনাস
B) বুধ
C) পৃথিবী
D) মঙ্গল

Correct Answer: 1

Explanation: সবুজ গ্রহ (ইউরেনাস) । বুদ হল সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ । ...মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ... ।

50. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?

A) ৬৭৬ জন
B) ৬৮ জন
C) ১৭৫ জন
D) ৪২৬ জন

Correct Answer: 1

Explanation: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য ৬৭৬ জনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয় । যার মধ্যে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব যথাক্রমে ৭, ৬৮, ১৭৫ ও ৪২৬ জন ।

51. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?

A) সংগ্রাম
B) অসমাপ্ত আত্মজীবনী
C) বাংলাদেশ ও আমি
D) আমার জীবনী

Correct Answer: 2

Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম- অসমাপ্ত আত্মজীবনী । ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয় ।

52. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পঠিত হয়-

A) ১০ এপ্রিল ১৯৭১
B) ১৭ এপ্রিল ১৯৭১
C) ৭ মার্চ, ১৯৭১
D) ২৬ মার্চ, ১৯৭১

Correct Answer: 2

Explanation: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭১ । ...জারি করা হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে আর এটি পঠিত হয় ওই বছরের ১৭ এপ্রিল । আর ঘোষণাপত্রটি পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী ।

53. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি প্রদান করে?

A) লেবানন
B) ইরাক
C) ইরান
D) সৌদি আরব

Correct Answer: 2

Explanation: আরব দেশগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক । ...প্রথম আরব দেশ হিসবে ইরাক স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২ । মুসলিম দেশের মধ্যে মালেশিয়া এবং ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারী, ১৯৭২ স্বীকৃতি দেয় ।

54. ইতিহাসের জনক কে?

A) থুসিডাইডিস
B) হেরোডোটাস
C) এরিস্টটল
D) টয়েনবি

Correct Answer: 2

Explanation: ইতিহাসের জনক বা পিতা হলেন হেরোডোটাস । ৪৮৪ খ্রিস্টপূর্বাব্দে বর্তমান তুরস্কের হেলিকন আছে (হ্যালিকার্নাসাস) জন্মগ্রহণ করেন হেরোডোটাস ।

55. ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো 'ইউরো' গ্রহণ করে নি?

A) জার্মানি
B) অস্ট্রিয়া
C) ইংল্যান্ড
D) ফ্রান্স

Correct Answer: 3

Explanation: ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এখনো 'ইউরো' গ্রহণ করেনি ইংল্যান্ড । ইউরোপিয়ান ইউনিয়নের ২৮ টি দেশ মধ্যে ইউরো মুদ্রা গ্রহণ করেছে ১৯ টি দেশ । ...ইংল্যান্ড অন্যতম যাদের মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং ।

56. 'গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের?

A) ডেনমার্ক
B) ইংল্যান্ডের
C) কানাডা
D) আমেরিকা

Correct Answer: 1

Explanation: "গ্রীনল্যান্ড" এর মালিকানা ডেনমার্কের । গ্রীনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ... দিপটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আর রাজনৈতিকভাবে ইউরোপের অর্থাৎ ডেনমার্কের শাসনাধীন ।

57. 'CNG' এর অর্থ-

A) সীসামুক্ত পেট্রোল
B) কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
C) নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
D) কার্বনমুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল

Correct Answer: 2

Explanation: CNG - এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস । CNG - এর অর্থ হলো compressed natural gas অর্থাৎ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস ।

58. 'SIM' নিচের কোনটি সংক্ষিপ্ত রূপ?

A) Subscriber Identity Module
B) Simple Identification Module
C) Subscriber Identification Module
D) Simple Identity Module

Correct Answer: 1

Explanation: SIM এর সংক্ষিপ্ত রূপ হল Subscriber Identity Module ।

59. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?

A) এমএস ওয়ার্ড
B) ওরাকল
C) এমএস উইন্ডোজ
D) উবন্টু

Correct Answer: 3

Explanation: সিস্টেম সফটওয়্যার ... কম্পিউটার হার্ডওয়্যার কে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকে । ...অপারেটিং সিস্টেম সফটওয়্যার হলো উৎকৃষ্ট সিস্টেম সফটওয়্যার । এখানে এমএস উইন্ডোস হল সিস্টেম সফটওয়্যার । ...এমএস ওয়ার্ড হল এপ্লিকেশন সফটওয়্যার এবং ওরাকল হল ডাটাবেজ সফটওয়্যার ।

60. কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?

A) ওএমআর
B) কীবোর্ড
C) মনিটর
D) বারকোড রিডার

Correct Answer: 3

Explanation: কম্পিউটারের গ্রহণ মুখ (Input Device) নয় মনিটর । মনিটর একটি কম্পিউটারের আউটপুট ডিভাইস । অন্যদিকে কিবোর্ড, বারকোড ও এম আর হল ইনপুট ডিভাইস বা গ্রহণ মুখ ।

61. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া দেয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

A) ১৬০ মিটার
B) ১৮০ মিটার
C) ২০০ মিটার
D) ২২০ মিটার

Correct Answer: 2

Explanation: বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু²। তাই বাহু = √২০২৫ = ৪৫ মিটার। পরিসীমা (বেড়ার মোট দৈর্ঘ্য) = ৪×৪৫ = ১৮০ মিটার।

62. টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

A) ১০%
B) ১৫%
C) ২০%
D) ২৫%

Correct Answer: 4

Explanation: ধরি ১ টাকায় ১০টি কেনা ⇒ প্রতি লেবুর ক্রয়মূল্য = ১/১০ টাকা। ১ টাকায় ৮টি বিক্রি ⇒ প্রতি লেবুর বিক্রয়মূল্য = ১/৮ টাকা। লাভ% = [(১/৮ − ১/১০) ÷ (১/১০)]×১০০ = [( (৫−৪)/৪০ ) × (১০)]×১০০? = (১/৪০)÷(১/১০)×১০০ = (১০/৪০)×১০০ = ২৫%।

63. ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?

A) ৫১০.০০
B) ৫১২.৫০
C) ৫১৭.৫০
D) ৫১৫.৫০

Correct Answer: 3

Explanation: বিক্রয়মূল্য = ক্রয়মূল্য × (১ + লাভ%) = ৫০০ × (১ + ৩.৫/১০০) = ৫০০ × ১.০৩৫ = ৫১৭.৫০ টাকা।

64. শতকরা বার্ষিক ১৫% সুদে ৮০০০ টাকার ৬ মাসের সুদ কত?

A) ৭০০ টাকা
B) ৬০০ টাকা
C) ৫০০ টাকা
D) ৮০০ টাকা

Correct Answer: 2

Explanation: বার্ষিক সুদ = ৮০০০×১৫% = ৮০০০×০.১৫ = ১২০০ টাকা। ৬ মাস = ১/২ বছর, তাই সুদ = ১২০০×১/২ = ৬০০ টাকা।

65. ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারবে?

A) ২৯ দিনে
B) ৩০ দিনে
C) ২৭ দিনে
D) ২৮ দিনে

Correct Answer: 2

Explanation: কাজ স্থির ⇒ লোক×দিন ধ্রুব। তাই দিন = (৬০×১৮)/৩৬ = ১০৮০/৩৬ = ৩০ দিন।

66. ১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘন্টার কত অংশ?

A) ১/৪ অংশ
B) ৩/৪ অংশ
C) ১/৩ অংশ
D) ২/৩ অংশ

Correct Answer: 3

Explanation: ৪ ঘন্টা = ২৪০ মিনিট। ১ ঘন্টা ২০ মিনিট = ৮০ মিনিট। অংশ = ৮০/২৪০ = ১/৩।

67. ১-১০০ পর্যন্ত উপাত্তকে ১০টি শ্রেণিতে ভাগ করলে ৮ নম্বর শ্রেণিটি নিচের কোনটি?

A) ৮৯-৯৯
B) ৮০-৯১
C) ৭১-৮০
D) ৮০-৯০

Correct Answer: 3

Explanation: ১০টি শ্রেণি ⇒ প্রতিটি শ্রেণির ব্যবধান ১০। ক্রম: ১-১০(১ম), ১১-২০(২য়)... ৬১-৭০(৭ম), ৭১-৮০(৮ম)। তাই ৮ম শ্রেণি ৭১-৮০।

68. ৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

A) ১২
B)
C) ১৪
D) ১৬

Correct Answer: 1

Explanation: চতুর্থ সমানুপাতিক x হলে ৩:৯ = ৪:x ⇒ ৩x = ৯×৪ = ৩৬ ⇒ x = ১২।

69. যদি x+2y=4, এবং xy=2 তাহলে x=?

A) 1
B) 0
C) 12
D) 2

Correct Answer: 4

Explanation: x+2y=4 ⇒ y=(4−x)/2। এখন xy=2 ⇒ x(4−x)/2 = 2 ⇒ x(4−x)=4 ⇒ 4x−x^2=4 ⇒ x^2−4x+4=0 ⇒ (x−2)^2=0 ⇒ x=2।

70. কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?

A) মধ্যমা
B) সমদ্বিখণ্ডক
C) অতিভুজ
D) লম্ব

Correct Answer: 1

Explanation: ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাকে মধ্যমা (Median) বলে।

71. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪টি গড় ৫২, শেষ ৫টির গড় ৩৮। ৫ম সংখ্যাটি কত?

A) ৫০
B) ৬২
C) ৬০
D) ৬৪

Correct Answer: 4

Explanation: মোট যোগফল ৪৬২। প্রথম ৪টির যোগ = ৪×৫২=২০৮। শেষ ৫টির যোগ = ৫×৩৮=১৯০। ৫ম সংখ্যা = ৪৬২−(২০৮+১৯০)=৪৬২−৩৯৮=৬৪।

72. ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ছাত্র ফেল করলে পাসের হার কত?

A) ৪০%
B) ২৫%
C) ৮০%
D) ৭৫%

Correct Answer: 4

Explanation: পাস করেছে = ১২০−৩০ = ৯০ জন। পাসের হার = (৯০/১২০)×১০০ = ৭৫%।

73. a+b=5 এবং a-b=3 হলে ab=?

A) 2
B) 3
C) 4
D) 5

Correct Answer: 3

Explanation: সূত্র: 4ab=(a+b)^2−(a−b)^2 ⇒ 4ab=25−9=16 ⇒ ab=4।

74. a:b=4:7, b:c=5:6 হলে a:b:c কত?

A) 20:35:42
B) 20:44:35
C) 4:5:7
D) 4:7:6

Correct Answer: 1

Explanation: a:b=4:7। b:c=5:6। b সমান করতে LCM(7,5)=35। a:b=4:7 কে 5 দিয়ে গুণ ⇒ 20:35। b:c=5:6 কে 7 দিয়ে গুণ ⇒ 35:42। তাই a:b:c=20:35:42।

75. ০.১ এর বর্গমূল কত?

A) ০.১
B) ০.০১
C) ০.২৫
D) ০.৩১

Correct Answer: 4

Explanation: √০.১ = √(১/১০) = ১/√১০ ≈ ০.৩১৬২৩...। অপশনে সবচেয়ে কাছাকাছি ০.৩১, তাই option4। (আরও সঠিক মান ০.316...)

76. ক এর টাকা খ এর টাকার দ্বিগুণ। তাদের ২ জনের ৩০ টাকা আছে। খ এর কত টাকা আছে?

A) ১৫ টাকা
B) ১০ টাকা
C) ৩০ টাকা
D) ২০ টাকা

Correct Answer: 2

Explanation: খ = x, ক = 2x ⇒ x+2x=30 ⇒ 3x=30 ⇒ x=10। তাই খ এর ১০ টাকা।

77. দুইটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু ৮৬ হলে গ.সা.গু কত?

A) ১২
B) ১৪
C) ১৮
D) ১৬

Correct Answer: 4

Explanation: দুটি সংখ্যার ক্ষেত্রে: গুণফল = গ.সা.গু × ল.সা.গু। ⇒ গ.সা.গু = ১৩৭৬/৮৬ = ১৬।

78. কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?

A) ৬%
B) ৪%
C) ৫%
D) ৭%

Correct Answer: 3

Explanation: ধরি আসল P, বার্ষিক সুদ I (টাকা)। ৩ বছরে: P+3I=460। ৫ বছরে: P+5I=500। বিয়োগ করলে 2I=40 ⇒ I=20 টাকা/বছর। এখন P=460−3×20=400। হার r = (I/P)×100 = (20/400)×100 = 5%।

79. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?

A) ৪৯৯৯
B) ৫৫০১
C) ৫০৫০
D) ৫০০১

Correct Answer: 3

Explanation: ১ থেকে n পর্যন্ত যোগফল = n(n+1)/2। এখানে n=100 ⇒ 100×101/2 = 50×101 = 5050।

80. 3 সে. মি., 4 সে. মি. ও 5 সে. মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?

A) 7.5 সে. মি.
B) 6.5 সে. মি.
C) 6 সে. মি.
D) 7 সে. মি.

Correct Answer: 3

Explanation: মোট আয়তন = 3^3 + 4^3 + 5^3 = 27+64+125=216 ঘন সেমি। নতুন ঘনকের বাহু x হলে x^3=216 ⇒ x=6 সেমি।